স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আঙুরের ১৪টি কার্যকারিতা!

সাজগোজ উপ সম্পাদক · Oct 27, 2014 · 1 min read

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আঙুরের ১৪টি কার্যকারিতা!

আঙ্গুর প্রায় সবারই একটি পছন্দের ফল। অন্যান্য ফলের মতই আঙ্গুর প্রাকৃতিক ভিটামিনে ভরপুর। এতে যথেষ্ট ভিটামিন ‘সি’ এবং ‘এ’ আছে। এছাড়াও অল্প পরিমাণে পাওয়া যায় থায়ামিন, ভিটামিন B6, ভিটামিন ই, যা শরীরের খনিজ উপাদানের চাহিদা মেটায়। এতে আছে- পটাসিয়াম,ক্যালসিয়াম,এবং ফসফরাস। এছাড়া অন্যান্য খনিজ পদার্থও যেমন কপার, লোহা, ম্যাগনেসিয়াম,ম্যাঙ্গানিজ,সেলেনিয়াম, সোডিয়াম এবং দস্তা অল্প পরিমাণে পাওয়া যায়। আঙ্গুর বিভিন্ন রোগের বিরুদ্ধে এবং একটি সুস্থ জীবনধারা বজায় রাখতে সাহায্য করে। দেখে নেয়া যাক এর স্বাস্থ্য বেনিফিট গুলো –

[picture]

- আঙ্গুরের অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ হার্টের রোগ, এমনকি অ্যালঝেইমার প্রতিরোধে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

- মজার ব্যাপার হলো, কিসমিসকে যতই শুকানো হবে ততই তার পুষ্টিমান বাড়বে। তাই কিশমিশ আঙ্গুরের চেয়ে বেশি শক্তির যোগান দিতে পারে। শ্বাসতন্ত্র, মূত্রথলি, বৃক্ক বা কিডনির নানা রোগ সারিয়ে তোলার ক্ষেত্রে সহায়তা করে কিশমিশ।

- এর ক্যালসিয়াম হাড়ের ক্ষয় রোধ করে।

- লাল আঙ্গুর রক্তের বিভিন্ন রোগ সারাতে ও রোধ করতে বিশেষভাবে কার্যকর।

- হাঁপানি, মাইগ্রেন এবং কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা দূর করতে এটি অত্যন্ত কার্যকরী।

- বীচিবিহীন আঙ্গুর থেকে তৈরি কিশমিশে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে। শুধু তাই না, কোনো কোনো ক্যান্সার এবং হৃদরোগ সারিয়ে তুলতে সাহায্য করে এ ধরনের কিশমিশ। এ জাতীয় কিশমিশ রক্তনালীগুলোকে ফ্রি রেডিক্যাল থেকে মুক্ত হতে সাহায্য করে এবং রক্তনালীগুলোর কোমলতা বজায় রাখে।

- নিমিষেই এর চিনি শরীরের রক্তে মিশে যায় বলে এটি ইনস্ট্যান্ট শক্তির খুব ভালো উৎস।

- শিশুদের দাঁতের গঠনে সাহায্য করে।

-আঙ্গুরে পটাশিয়াম আছে আর তাই হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করে এ আঙ্গুর। বুক ধড়ফড় করার মতো উপসর্গও দূর করতে সাহায্য করে পটাশিয়াম। এই উপাদান বিষন্নতা দূর করে ও সুখ এবং আনন্দের একটি অনুভূতি সৃষ্টি করে। আঙ্গুর এভাবে হৃৎপিণ্ডের অনিয়মিত স্পন্দন দূর করে মানসিক বিষন্নতা কাটিয়ে উঠতে সাহায্য করে।

-আঙ্গুরে আছে প্রচুর ভিটামিন, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ও দেহের প্রোটিন লেভেল বাড়ায়। কিন্তু সম্প্রতি গবেষকরা জানালেন, আঙ্গুর চোখের সুরক্ষায়ও কাজ করে থাকে। আঙ্গুরে এমন এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা বার্ধক্যজনিত অন্ধত্বকে দূরে রাখে। চোখের বিশেষ করে রেটিনার সুরক্ষায় আগেভাগেই আঙ্গুর খাওয়া শুরু করতে হবে। যখন অন্ধত্ব কাছাকাছি চলে আসবে, তখন আঙ্গুর খেলে কোনও লাভ হবে না।

-আপনি যদি ওজন কমাতে চান, তবে ফলের তালিকায় আঙ্গুর বেছে নিন। কারণ আঙ্গুর আপনার দেহের ওজন না বাড়িয়েই অন্যসব দরকারি পুষ্টিকর উপাদান শরীরে পৌঁছে দেবে। যেমন– শর্করা, চিনি, প্রোটিন, ফাইবার,সম্পৃক্ত চর্বি।

ত্বকের যত্নে আঙ্গুরঃ আঙ্গুরের স্বাস্থ্যকর গুণাগুন তো আছেই, তবে সেই সাথে ত্বকের যত্নেও আছে এর নানারকম ব্যবহার। আঙ্গুরের ব্যবহার আপনার ত্বকের সমস্যা প্রতিরোধ করে ত্বককে ভালো রাখে। জেনে নেয়া যাক এমন কয়েকটি টিপসঃ - -কয়েকটি আঙ্গুর হাত দিয়ে আলতো করে পুরো মুখে মিনিট খানেক ঘষে নিন। এবার হালকা করে পানিতে মুখ ধুয়ে ফেলুন। একবারেই প্রাকৃতিক ফেইস ওয়াশের কাজ করবে এটা আপনার মুখে। - এছাড়াও আঙ্গুর ম্যাশ করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব কাটিয়ে এতে আপনার ত্বক আরও উজ্জ্বল হবে। - বিভিন্ন নামি–দামি স্কিন কেয়ার প্রোডাক্টে আঙ্গুরের বীজ ব্যবহার করা হয়। কারণ এর নির্যাস অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট হিসেবে কাজ করে। যা ত্বকের কোষ রক্ষা করে , রক্ত প্রবাহ বাড়ায়, ত্বককে ভালো রাখে। এবার আর দেরি কেন? বাজারের লিস্টে আঙ্গুরের নামটা লিখেই ফেলুন। নিজে খান, পরিবারের সবাইকে খাওয়ান।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ ম্যান্ডালিনজিরাত.কম

সম্পর্কিত লেখা

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন
সুস্থতা

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন

কিশমিশ মিষ্টি জাতীয় খাবার বলে খাদ্যতালিকা থেকে বাদ দিচ্ছেন না তো? শুকনো আঙুর থেকে তৈরি হওয়া কিশমিশ শুধু সুস্বাদুই নয়, বরং একটি স্বাস্থ্যকর খাবার। কিশম...

কালো আঙ্গুরের শরবত | সুস্বাদু পানীয়টি বানিয়ে নিন নিজেই
পানীয়

কালো আঙ্গুরের শরবত | সুস্বাদু পানীয়টি বানিয়ে নিন নিজেই

আঙ্গুর ছোট বড় আমাদের সবার ভালো লাগে। আর যেকোন রেস্টুরেন্টে গিয়ে আমরা কালো আঙ্গুরের শরবত খেয়ে থাকি। আর এমনি এমনি তো আঙ্গুর সবাই খাই। কিন্তু আজকে আমি আপ...

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?
সুস্থতা

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?

ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম বেশি আমাদের সকলেরই আছে। বয়সের সাথে সাথে যা কমতে থাকে। বয়স বৃদ্ধির ফলে আমাদের দেহে পুষ্টির অভাব দেখা দেয়। যার ক...

টকদই কাস্টার্ড
ডেজার্ট

টকদই কাস্টার্ড

দই বাঙালিদের একটি ট্র্যাডিশনাল ডেজার্ট। ছোট বড় কোনো সেলিব্রেশনে বা ঘরোয়া অনুষ্ঠানে ডেজার্টের মেন্যুতে দই মানিয়ে যায় খুব সহজেই। দই দিয়ে কাস্টার্ড ট্রাই...

আরও পড়ুন

কর্নফ্লেক্স উইথ বেরিস
চা – নাস্তা

কর্নফ্লেক্স উইথ বেরিস

আজ কর্নফ্লেক্স দিয়ে আরেকটি মজাদার একটি রেসিপি শেয়ার করব। যারা বেরিস খুব পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি ইফতারের জন্য অতুলনীয় হবে। চলুন তাহলে কর্নফ্...

শিশুর জন্য ৬ টি ভিন্ন খাবার!
মা ও শিশু

শিশুর জন্য ৬ টি ভিন্ন খাবার!

শিশুর খাবারের তালিকায় আমার হরেক রকমের খাবার রাখি। কিন্তু কিছু খাবার আমরা তালিকায় রাখতে ভুলে যাই কিংবা ভুল কোনও কারণে খাবার টি বাচ্চাটিকে দিতে চাই না।...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় ৫টি ড্রাই ফ্রুটস-এর ব্যবহার!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় ৫টি ড্রাই ফ্রুটস-এর ব্যবহার!

বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায় কিন্তু কাঠ বাদাম, কাজুবাদাম, কিসমিস, আখরোট, পেস্তা বাদাম এগুলো সবচেয়ে জনপ্রিয় এবং অত্যন্...

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা বিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত। শীতে যত ভিন্...

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের একটি বোঝা জমে ওঠে। এতে ত্বকের স্...

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
সুস্থতা

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?

বেশ কিছুদিন ধরেই রাহেলা বেগমের হাতের আঙ্গুলের জয়েন্টে ব্যথা হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা যেন বেশি হতে থাকে। আবার সারাদিনের কাজকর্মে ব্যথা ধীরে...

…