শিশুর জন্য ৬ টি ভিন্ন খাবার!

সাজগোজ উপ সম্পাদক · Sep 26, 2014 · 1 min read

শিশুর জন্য ৬ টি ভিন্ন খাবার!

শিশুর খাবারের তালিকায় আমার হরেক রকমের খাবার রাখি। কিন্তু কিছু খাবার আমরা তালিকায় রাখতে ভুলে যাই কিংবা ভুল কোনও কারণে খাবার টি বাচ্চাটিকে দিতে চাই না। আজকে জানিয়ে দিচ্ছি এমন কিছু খাবার যা খুবই পুষ্টি গুণ সম্পন্ন, খুব সহজে পাওয়া যায় এবং খেতেও মজা।

[picture]

(১) কালো আঙ্গুর

কালো আঙ্গুর এর গাঢ় নীল রঙ এ আছে এন্থসায়ানীন ফ্লেভনইড যা শিশুর চোখের জন্য ভালো। ব্রেইন উন্নয়নে এবং মুত্র নালীর গঠনে ভুমিকা রাখে।

পরিবেশন ধারণা -  ফালুদা করে দিতে পারেন। চার ভাগের ১ কাপ আঙ্গুরকে ১ টেবিল চামচ পানির সাথে মিশিয়ে ১টি বাটিতে নিয়ে ওভেনে ৩০ সেকেন্ড রেখে মিশিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন। তারপর এর উপর একটু মিষ্টি দই ছড়িয়ে দিন।

(২) দই:

দই একটি মজাদার খাদ্য হতে পারে যখন আপনার বাচ্চাটি নতুন খাবার খেতে শিখবে। দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্রেইন এবং হার্ট এর স্বাস্থ্য ভালো রাখে। এটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ১ টি চমৎকার উৎস যা শিশুর হাড় এবং দাঁত ঠিক রাখে। তাছাড়া তা খাদ্য নালীতে উপকারী অনুজীব সৃষ্টি করে যা খাদ্য হজমে সহায়তা করে।

পরিবেশন ধারণা- দই নিজেই নিজের মত স্বাদ যুক্ত। কিন্তু ইচ্ছে করলেই তা বাচ্চার ফর্মুলা খাবারের সাথে মিশিয়ে খওয়ানো যায়। আবার কলা চটকে, দই মিশিয়ে বাচ্চাকে দেয়া যেতে পারে।

(৩) ডাল:

আমিষ এবং আঁশে পূর্ণ খাবার হল ডাল। এটি ১ টি ফুল প্যাক পুষ্টিকর খাবার এবং সেই সাথে দামে সস্তা খাবারের মধ্যে ডাল উত্তম।

পরিবেশন ধারণা- ডাল, চালের খিচুরি আমাদের দেশের জনপ্রিয় খাবার। তাছাড়া যে কোনও সবজির সাথে মিশিয়ে সেদ্ধ করে ডাল দেয়া যায়।

(৪) ব্রকলি:

ব্রকলি তে রয়েছে ফলেট, ক্যালসিয়াম এবং সালফার কম্পাউন্ড। ব্রকলিকে ক্যান্সার প্রতিরোধ খাদ্যও বলা হয়। এর একটি চমৎকার ফ্লেভার আছে যা বাচ্চার স্বাদে পরিবর্তন আনতে সক্ষম।

পরিবেশন ধারণা- ছোট ব্রকলিকে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করতে হবে যতক্ষণ না সেটি নরম হয়ে যায়। এটি হালকা করে দানা লাগে, তাই অনেক ক্ষেত্রে বাচ্চারা সেটি পছন্দ সহকারে গ্রহণ করে।

(৫) আলুবোখারা:

এটিতে রয়েছে আঁশ যা কন্সটিপেশন সারাতে সাহায্য করে। এটি দিয়ে পানি শিশুকে শক্ত খাবারের সাথে পরিচয় করাতে পারেন।

পরিবেশন ধারণা- আলুবখারাকে মেশড করে নিন তারপর যে কোনও খাবারের সাথে মিশিয়ে দিন। এতে ১ টা আচারের স্বাদ আসে যা শিশুরা পছন্দ করে।  যদি বাচ্চার কোষ্ঠকাঠিন্য থাকে তবে তাকে ২টি আলুবোখারার জুস খাবারের সাথে মিশিয়ে দিন।

(৬) মাংস:

এটি আমিষের পাশাপাশি জিঙ্ক এবং আয়রন এর ভালো উৎস। তাই মাংস বাচ্চাকে দেয়া উচিত।

পরিবেশন ধারণা- মাংসকে ভাপে সেদ্ধ করুন। ভাপে সেদ্ধ খাবার সহজে করা যায়, সহজে খাওয়া যায় এবং তাতে পুষ্টি উপাদানগুলো থেকে যায়। এর সাথে একটু আদা দিন এবং ইচ্ছে করলে সবজিও মেশাতে পারেন এটি শিশুর জন্য একটি আদর্শ খাবার হতে পারে।

লিখেছেন- ফারিয়া ইসলাম

মডেল - আয়ান

ছবি-  দ্যস্পার্টানডায়েট.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

আরও পড়ুন

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

ফুড ক্রেভিং হচ্ছে বারবার! কীভাবে কন্ট্রোল করবেন এই অভ্যাস?
লাইফ স্টাইল

ফুড ক্রেভিং হচ্ছে বারবার! কীভাবে কন্ট্রোল করবেন এই অভ্যাস?

আমরা সারাদিন নানা ধরনের কাজের সাথে যুক্ত থাকি, সেই কাজের জন্য আমাদের দেহের প্রয়োজন শক্তি। সেই শক্তি আমাদের দেহ খাবার থেকে পায়। তাই যখনই দেহের খাবারের...

শিশুর খাদ্য তালিকা | ৬ মাস থেকে ২ বছরের বাচ্চাকে কেমন খাবার দেবেন?
মা ও শিশু

শিশুর খাদ্য তালিকা | ৬ মাস থেকে ২ বছরের বাচ্চাকে কেমন খাবার দেবেন?

শিশু মানেই সুন্দর। আর নবজাতক মানে আদরের আর যত্নের আরেক নাম। জন্মের পর বাচ্চার জন্য মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধই উত্তম খাদ্য। দুধ খাওয়ানোর জন্য ক...

বিভিন্ন বয়সে শিশুর খাবার তালিকা কেমন হবে?
মা ও শিশু

বিভিন্ন বয়সে শিশুর খাবার তালিকা কেমন হবে?

প্রত্যেকটা শিশুর সঠিক বৃদ্ধির জন্য দরকার পর্যাপ্ত পুষ্টি। জন্ম থেকে শুরু করে প্রতি পর্যায়ে বাচ্চাদের খাবারের চাহিদা পরিবর্তন হতে থাকে। জন্মের পর মুহূর...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

…