অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল | ৩৫ ঊর্ধ্ব বয়সে তারুণ্যময় ত্বক পান ২টি উপায়ে

রোজেন · Sep 07, 2013 · 1 min read

অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল | ৩৫ ঊর্ধ্ব বয়সে তারুণ্যময় ত্বক পান ২টি উপায়ে

অ্যান্টি-অক্সিডেন্ট এক ধরনের কেমিক্যাল যা সূর্যের ক্ষতিকর প্রভাব আর পল্যুশন-এর কারণে চেহারার মলিনতার বিরুদ্ধে যুদ্ধ করে। এটি অসামঞ্জস্য ত্বকের টোন (uneven skin tone) দূর করে গায়ের রঙকে উজ্জ্বল করে। এটা লোমকূপ থেকে সব ময়লা বের করে আনে। তাজা ফলের এনজাইম আর অ্যান্টি-অক্সিডেন্ট মুখের দাগ, বয়সের ছাপ দূর করে ত্বকের চাকচিক্য বাড়িয়ে দেয়। এই ফেসিয়াল ৩৫ এর উপরে যাদের বয়স তাদের করার জন্য পরামর্শ দিচ্ছি। শুষ্ক ত্বক নিয়ে যারা ভুগছেন তারা এটা করে দেখুন। আজ আমি বলব কীভাবে ফল দিয়ে অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল করবেন।

অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল ২টি উপায়ে যেভাবে করবেন

১) ডালিম দিয়ে অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল মাস্ক

অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল মাস্ক বানাতে ডালিম - shajgoj.com

উপাদান

১. ডালিম - ১টি, মাঝারি সাইজ-এর

২. মধু - ২ টেবিল চামচ

প্রক্রিয়া

প্রথমে ডালিমের দানা ছড়িয়ে নিন। খেয়াল রাখবেন সাদা অংশ যেন বেশি না থাকে। এবার এটি ব্লেন্ড করে নিন। এর সাথে মধু মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল মাস্ক। এটি ফ্রিজে ৩ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন

সবসময়ের মতো এবারও মুখ পরিষ্কার করুন এবং স্ক্রাব করে নিন। তারপর মুখ ভালোভাবে মুছে শুকনো করে নিন। তারপর আপনার বানানো মাস্ক-টি লাগিয়ে নিন। যদি মনে করেন অনেক বেশি পাতলা হয়ে গেছে মিশ্রণটি, তাহলে আরেকটু মধু মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর সার্কুলার মুভমেন্ট-এ উষ্ণ পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।

২) আপেল দিয়ে অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল মাস্ক

যদি ডালিম আপনার কাছে সহজলভ্য না হয় তাহলে আপেলতো সবসময় হাতের কাছে থাকেই। এবার সেটি দিয়ে আমরা আরেকটি মাস্ক বানানো শিখবো।

অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল মাস্ক বানাতে দুধ - shajgoj.com

উপকরণ

১. আপেল- ১/২ ,

২. গরম দুধ- ১ টেবিল চামচ,

৩. ডিমের কুসুম- ১টি,

৪. ওটমিল- ১ টেবিল চামচ ( ঐচ্ছিক)

প্রণালী

আপেলের খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিন। এবার ব্লেন্ডার-এ আপেল, দুধ আর ডিমের কুসুম একসাথে ব্লেন্ড করে নিন। ভালোমতো মিশে গেলে ওটমিল মিশিয়ে ঘন পেস্ট বানান। চাইলে ওটমিল নাও মেশাতে পারেন। মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন!

দেখলেনতো কত সহজে বাসায় থাকা উপাদান দিয়ে করে ফেললেন অ্যান্টি-অক্সিডেন্ট ফেসিয়াল! তাই এইবার অতিরিক্ত পাকা  ফল ফেলে দেয়ার আগে আরেকবার চিন্তা করুন!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?

সময়ের সাথে সাথে স্কিনকেয়ার ট্রেন্ডে যুক্ত হচ্ছে নানা রকম ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেগুলোর মধ্যে অন্যতম হলো অ্যান্টি অক্সিডেন্ট। এটির নাম মোটামুটি সবার...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

আরও পড়ুন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

ত্বকের ধরনভেদে মধুর ৫টি অ্যান্টি-এজিং ফেসিয়াল মাস্ক
ত্বকের যত্ন

ত্বকের ধরনভেদে মধুর ৫টি অ্যান্টি-এজিং ফেসিয়াল মাস্ক

যে কিনা সামান্য একটি মজার ঘটনাতেও চারপাশ কাঁপিয়ে হাসতে ভালোবাসতেন সেই আপনিই আজকাল অসম্ভব রকমের হাসির বা আনন্দের কোন ঘটনাতেও প্রাণ খুলে হাসতে পারেন না!...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন
ত্বকের যত্ন

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন

সামনেই আসছে ঈদ। সবার ঈদের কেনাকাটাও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে পুরোদমে! সুন্দর পোশাকের সাথে সুন্দর সাজগোজটা কিন্তু তখনই পারফেক্টলি মানাবে যখন স্কিন-এ মেক...

…