আফগানি পোলাও উইথ মাটন

Farhana Preeti · Jun 15, 2018 · 1 min read

আফগানি পোলাও উইথ মাটন

ইদের দিন কার না খেতে ইচ্ছে করে মজার মজার সব রান্না! পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে এটা সেটা খেতে খেতেই যেন দিন পার হয়ে যায়। আর বাসায় মেহমানের আগমন তো ইদের দিন আবশ্যক। তাই আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। পোলাও খেতে আমরা কে না ভালোবাসি, আবার তা যদি হয় একটু অন্য রকম তাহলে কিন্তু খেতে আরও মজাদার! আর ইদ বলে আমরা যাতে যেনতেন তেলে খাবার রান্না না করি। স্বাস্থ্যকর ও নিরাপদ তেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি সাফোলা অ্যাকটিভ তেল যা আমাদের শরীরের জন্য অনেকাংশে নিরাপদ, কারণ এতে আছে  ওরাইজেনল এবং ওমেগা-৩ যা অতিরিক্ত ওজন হ্রাস ও খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটির ৮০ ভাগ রাইস ব্র্যান অয়েল স্বাস্থ্যের জন্য অনেক উপকারি।

এবার তাহলে চলুন দেখে নেয়া যাক রেসিপি-টি।

[picture]

 

উপকরণ

  • পেঁয়াজ কুঁচি -  ২ কাপ
  • সাফোলা অ্যাকটিভ তেল - ১.৫ কাপ
  • পানি - ৪/৫ কাপ
  • লবণ - ২.৫
  • মাটন - ৫০০ গ্রাম
  • রসুন বাটা - ২ টেবিল চামচ
  • গরম মশলা - ১ চা চামচ
  • এলাচি পাউডার - ১ চা চামচ
  • চিনি - ২/৩ টেবিল চামচ
  • গাজর - ১ কাপ (জুলিয়েন কাট)
  • কিশমিশ - ১/৪ কাপ
  • সেদ্ধ পোলাও চাল - ১ কেজি

প্রণালী

১) প্রথমে একটি প্যানে অল্প সাফোলা অ্যাকটিভ তেল নিয়ে তাতে ১ কাপ পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাঁজতে থাকুন। এবার এতে মাটন দিয়ে হাল্কা নেড়ে ভেজে নিন। রসুন বাটা দিয়ে মাংস রঙ না বদলানো পর্যন্ত রান্না করুন। খেয়াল রাখবেন যাতে মাংস পুড়ে না যায়।

২) এবার এতে পানি ও লবণ দিন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত চুলায় রাখুন। মাংসের স্টক তৈরি হয়ে গেলে তা থেকে মাংস আলাদা করে রেখে দিন। স্টকটি আরও রান্না করুন যতক্ষণ এটি ১-১.৫ কাপ পরিমাণের সমান না হয়। হয়ে গেলে স্টক নামিয়ে ছেঁকে নিয়ে একটি বাটি তে আলাদা করে রেখে দিন।

৩) এবার অন্য একটি ফ্রাইং প্যানে চিনি দিয়ে তা ক্যারামেলাইজ  করে নিন। এবার এতে মাংসের স্টক ঢেলে দিন। এখন এতে ১.৫ চা চামচ গরম মশলা ও এলাচি গুঁড়ো দিয়ে ভালোমত নেড়ে নামিয়ে রেখে দিন।

৪) এখন আর একটি প্যান নিয়ে তাতে তেল ও পেঁয়াজ কুঁচি দিয়ে আবার সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। এবার তাতে সেদ্ধ মাংসগুলো দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।

৫) অন্য আর একটি প্যানে তেল দিয়ে তাতে গাজর, কিশমিশ ও ২-৩ টেবিল চামচ চিনি মিশিয়ে ২-৩ মিনিট ভেঁজে নামিয়ে নিন।

৬) সব শেষের পর্বে, একটি পাত্রে আগে থেকে সেদ্ধ পোলাও চাল দিয়ে তাতে মাটন স্টক দিয়ে দিন। এক এক করে বাকি গরম মশলা ও এলাচি গুঁড়ো ও ভাজা মাংস দিয়ে দিন। তার উপর দিন গাজর ও কিশমিশের মিক্সচার-টি। এবার পাত্রটি একটি ভারী কাপড় দিয়ে উপরে ঢেকে দিন। তার উপর ঢাকনা দিয়ে দিন। ১০-১৫ মিনিট পোলাও হতে দিন। হয়ে গেলে সব শেষে পরিবেশনের সময় কিশমিশ ও কাঠবাদাম কুঁচি দিয়ে দিন উপরে।

ব্যস! হয়ে গেলো তো খুব সহজেই মজাদার আফগানি পোলাও উইথ মাটন।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন
সুস্থতা

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন

কিশমিশ মিষ্টি জাতীয় খাবার বলে খাদ্যতালিকা থেকে বাদ দিচ্ছেন না তো? শুকনো আঙুর থেকে তৈরি হওয়া কিশমিশ শুধু সুস্বাদুই নয়, বরং একটি স্বাস্থ্যকর খাবার। কিশম...

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

আরও পড়ুন

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

…