শাহী চিকেন রেজালা

sub-editor · Sep 29, 2016 · 1 min read

শাহী চিকেন রেজালা
যারা চিকেনের শাহী রেজালা পারফেক্টলি বানাতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপি। খেতে বেশ সুস্বাদু, দেখতেও লোভনীয়। আর এই চিকেনের শাহী রেজালার রেসিপিও কিন্তু সহজ! দেখে নিন তাহলে-

 উপকরণ ও প্রস্তুত প্রণালী 

  • মুরগির মাংস ১ কেজি
  • পেঁয়াজ কুঁচি আধা কাপ
  • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
  • টকদই আধা কাপ
  • আদা বাটা দেড় চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • পোস্ত দানা বাটা ২ চা চামচ
  • বাদাম বাটা ২ চা চামচ
  • সাদা এলাচ ৪ টি
  • তেজপাতা ২ টা
  • কাঁচা মরিচ ৪-৫টি
  • ঘি ৩ টেবিল চামচ
  • কেওড়া জল আধা চা চামচ
  • লবণ স্বাদমতো
  • গরম পানি পরিমান মত

দেখে নিন কীভাবে বানাতে হবে

(১) প্রথমে একটি প্যানে ঘি গরম করে তাতে এলাচ ও তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে মাংসগুলো দিয়ে লবন দিয়ে একটু ভেজে নিতে হবে ।

(২) এরপর এতে পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটা, বাদাম বাটা, মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে। একটি বাটিতে টকদই ভালো করে ফেটিয়ে রেখে দিন। পানি প্রায় শুকিয়ে এলে টকদই দিয়ে নেড়ে ঢেকে অল্প আঁচে কিছু সময় রান্না করুন ।

(৩) গ্রেভি শুকিয়ে এলে বা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমানমত গরম পানি দিন, পানি ফুটে উঠলে পোস্ত দানা বাটা দিয়ে নেড়ে ঢেকে দিন । ঝোল কমে এলে সব শেষে দিন কাঁচা মরিচ ও সামান্য কেওড়া জল। 

(৪) এবার অল্প আঁচে কিছু সময় ঢেকে রান্না করে ঝোল পছন্দমতো ঘন হলে উপরে ১ চা চামচ ঘি ছিটিয়ে নামিয়ে ফেলুন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু শাহী চিকেন রেজালা।

গরম গরম পোলাও এর সাথে উপরে বাদাম কুচি ও বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন শাহী চিকেন রেজালা। এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে ।

ছবি - সাটারস্টক

রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

আরও পড়ুন

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি
মেহমানদারী

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি

চিটাগাং এর আখনি বিরিয়ানি কে কে খেয়েছেন? আজকের রেসিপি আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহি চিটাগাং-এর আখনি বিরিয়ানি। দেরি না করে চলুন জেনে নিই এর পুরো প্রণালী। [...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

…