গরমে চুলের যত্ন | ৮টি টিপস জানলেই হবে সামার হেয়ার কেয়ার

শতাব্দী জুঁই · May 27, 2015 · 1 min read

গরমে চুলের যত্ন | ৮টি টিপস জানলেই হবে সামার হেয়ার কেয়ার

রোদ্রের প্রখরতায় সবার জীবন অতিষ্ঠ। বাইরে কিংবা ঘরে কোনভাবেই যেন রোদ্রের তাপ থেকে মুক্তি নেই। তেমনি ত্বক এবং চুলেরও বিরূপ পরিবেশের সাথে প্রতিনিয়ত লড়াই করে চলতে হচ্ছে। যেখানে তাপ আছে সেখানেই ঘাম আর এই ঘামই চুল চিটচিটে বা অয়েলি হয়ে যাওয়ার প্রধান কারণ। গরমে ঘাম ও বাতাসের ধূলাবালির কারণে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস-এর জন্ম হয়। আর এ থেকে মাথার ত্বকে ফুসকুড়ি বা চুলকানি হতে পারে। তাছাড়াও মাথায় খুশকি, চুলে রুক্ষতা আসে, চুল মলিন হয়ে যায় এমন কী চুলও পড়তে শুরু করে! গরমে চুলের যত্ন না নিলে চুলের অনেক ক্ষতি হয়ে যায়।

চুল ঘেমে গেলে চুলের গোড়ায় চুলকানো ও চুল টানার কারণে গোড়া নরম হয়ে চুল পড়তে থাকে। বাইরে বাতাসে ধূলাবালির কারণে চুলে খুশকি বাড়তে থাকে। তাই এ সময় সবচেয়ে জরুরী হলো চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ সময়ে প্রতিদিন চুল শ্যাম্পু করতে হবে। শ্যাম্পুর কাজ হচ্ছে চুল পরিচ্ছন্ন করা। তাছাড়া চুলে শুধু শ্যাম্পু করলেই চলবে না সাথে নিতে হবে বিশেষ পরিচর্যা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই গরমে চুলের যত্নে কী কী করা উচিত!

৮টি টিপস যা দেবে গরমে চুলের যত্ন

১) ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন

 

বাইরে থেকে ঘরে ফিরে চুলের গোড়া ঘেমে গেলে ফ্যানের ঠান্ডা বাতাসে চুলটা শুকিয়ে নিতে হবে। কোনোভাবেই ঘামে ভেজা চুল বেঁধে রাখা যাবে না। এটি হলো গরমে চুলের যত্ন নেবার প্রথম শর্ত।

২) প্রতিদিন শ্যাম্পু করুন

যাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাদের অবশ্যই প্রতিদিন চুলে শ্যাম্পু করতে হবে এবং চুলে শ্যাম্পু করে কন্ডিশনার লাগানো উচিত। চুলগুলোকে প্রতিদিন বেশি পানি দিয়ে ধুতে হবে। কারণ খেয়াল রাখতে হবে শ্যাম্পু করার পর চুলের গোড়ায় যেন বাড়তি শ্যাম্পু না লেগে থাকে।

৩) প্রতিদিন চুলে তেল দিন

প্রতি রাতে চুলে তেল লাগিয়ে রাখতে পারেন। এটি চুলের ডিপ কন্ডিশনিং-এর কাজ করবে। চুলে তেল লাগানোর আগে তেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিলে চুল খুশকি মুক্ত থাকবে। চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল, নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করুন। পরের দিন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন! গরমে চুলের যত্ন নিতে গিয়ে তেলকে বাদ দিলে হবে না!

৪) মাথা ঠান্ডা রাখতে অ্যালোভেরার প্যাক ব্যবহার করুন

এই গরমে ঘৃতকুমারী (অ্যালোভেরা) মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং এটি চুল পড়াও কমাবে। অ্যালোভেরা-এর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে চুল পরিষ্কার করে ফেলুন। ঘৃতকুমারীর রস, মেথি গুঁড়া ও ত্রিফলা (আমলকী, হরীতকী ও বহেরা ভিজানো পানি) একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। এতে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলের স্বাস্থ্য ভালো করবে।

৫) চুল ময়েশ্চারাইজ করতে মেহেদি ও টক দইয়ের প্যাক ব্যবহার করুন

গরমে চুলের যত্ন নিতে মেহেদি ও টক দইয়ের প্যাক - shajgoj.com

চুলের পরিচর্যার জন্য টক দই, মেহেদি পাতা, মেথি গুঁড়া ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি চুলে ৩০ মিনিটের মত লাগিয়ে শ্যাম্পু করে ফেলতে হবে। টক দই চুলকে ময়েশ্চারাইজ করবে। মেথি গুঁড়া খুশকি দূর করে এবং চুল ঝলমল করবে লেবুর রস। এটি অন্তত সপ্তাহে এক দিন করা উচিত।

৬) রোদে পোড়া লালচে চুলের জন্য কলা ও আমলকীর প্যাক ব্যবহার করুন

গরমে রোদে পোড়া লালচে চুলের জন্য কলা ও আমলকীর প্যাক - shajgoj.com

চুলের পাকা কলা, আমলকীর রস, মধু এবং মেথি গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন। এটি একই সঙ্গে চুল নরম করবে এবং রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া থেকে বাঁচাবে।

৬) চুল হালকা করে বাঁধুন

এই গরমের সময় চুলটা আঁটসাঁট করে না বেঁধে পাঞ্চ ক্লিপে হালকা করে আটকে নিন। আর এমন হেয়ার স্টাইল করুন যেটি গরমের সময় আরামদায়ক হয়।

৭) হেয়ার ড্রায়ারে চুল শুকাবেন না

এই গরমে চুলতো ঘামেই। তাই বলে গরমে চুলের যত্ন নিতে গিয়ে চুল শুকাতে বা ঘাম শুকাতে হেয়ার ড্রায়ার-এর গরম বাতাস ব্যবহার করা যাবে না। চুলের আগা ফেটে যাওয়া হেয়ার ড্রায়ার-এর গরম বাতাস প্রধান কারণ।

৮) ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন

 

গরমে চুলে যত্ন নিতে রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন। এতে চুল কড়া রোদ ও অতিরিক্ত ধূলোবালি থেকে রক্ষা পাবে।

উপরের এই টিপসগুলো মেনে চললে গরমেও আপনার চুল দেখাবে সুস্থ ও উজ্জ্বল! তবে হ্যাঁ, চুলের যত্নে এই গরমে বেশি বেশি ফলমূল খান ও পানি পান করুন। গরমে চুলের যত্ন হোক সঠিকভাবে এই কামনা রইল সবার জন্য!

 ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

 

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

আরও পড়ুন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…