খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল

রুমানা রহমান · Apr 17, 2015 · 1 min read

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল
খুশকি তাড়াতে বা খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে তো কত কিছুই করেছেন। নামি-দামি শ্যাম্পু ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেয়ার থেরাপি আরও কত কিছু! যার ফলাফল হয়তো দেখা গেছে আপনার মাথার চুল পড়তে শুরু করেছে আবার মাথার ত্বকের বারোটা বেজেছে। কিন্তু কখনো কি খুশকি তাড়াতে মেহেদি হেয়ার মাস্ক ও প্যাক ট্রাই করে দেখেছেন? মেহেদি পাতার গুনের কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর যদি চুলের কথা বলেন, তাহলে চুলের যত্ন করতে মেহেদির ব্যবহার সেই প্রাচীন কাল থেকে হয়ে আসছে। মেহেদি পাতা এমন একটি জাদুকরী উপাদান যেটা দিয়ে আপনার চুলের ক্ষতিতো দূরের কথা, সামান্য পরিমাণ খারাপ কিছু হওয়ার কোন সম্ভাবনা নেই। যারা দীর্ঘদিন চুলের খুশকি সমস্যা নিয়ে ভুগছেন তাদের সেই সমস্যার সমাধান দিতে আজ এই আর্টিকেলে মেহেদির কিছু অসাধারণ কার্যকরী হেয়ার মাস্ক ও প্যাক নিয়ে বলব।

খুশকি তাড়াতে মেহেদি মাস্ক ও প্যাক রেসিপি ১ 

উপাদান

  • মেহেদি পাউডার
  • লেবুর রস
  • দই

যেভাবে করবেন

খুশকি তাড়াতে মেহেদি লেবুর রস ও দইয়ের মাস্ক - shajgoj.com ৪ টেবিল চামচ মেহেদি পাউডার নিন,১ টেবিল চামচ লেবুর রস নিন এবং ৩ টেবিল চামচ দই নিয়ে সব উপাদান একসাথে সুন্দর করে একটি চামচ দিয়ে মেশান। যখন দেখবেন সব উপাদান একসাথে সুন্দরভাবে মিশে গেছে এবার এই প্যাক আপনার মাথার ত্বক ও প্রতিটি চুলের গোঁড়ায় ভালোভাবে লাগিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। পরে মাইল্ড (মৃদু) ধরনের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আর যাদের চুল ড্রাই টাইপ-এর তারা শ্যাম্পু করার পর কন্ডিশনার দিতে ভুলবেন না।

খুশকি তাড়াতে মেহেদি মাস্ক ও প্যাক রেসিপি ২

উপাদান

  • মেহেদি পাউডার
  • দই
  • মেথি গুঁড়া
  • লেবুর রস
  • হোয়াইট ভিনেগার

যেভাবে করবেন 

খুশকি তাড়াতে মেহেদি দই মেথি লেবুর রস ও ভিনেগার মাস্ক - shajgoj.com

একটি বাটিতে ৪ টেবিল চামচ মেহেদি পাউডার নিন, এবার এতে ২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ মেথি গুঁড়া, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ হোয়াইট ভিনেগার ও ১ টেবিল চামচ অলিভ অয়েল দিন। সব উপাদান একসাথে মিশিয়ে আপনাকে মিনিমাম একদিন রাখতে হবে। তার মানে কাল যদি এই মাস্ক মাথায় নিতে চান তাহলে আজ দিনে এটি রেডি করে রেখে পরের দিন সকালে মাথায় লাগাতে পারবেন। এই মাস্ক মাথার ত্বক ও চুলের গোঁড়ায় ভালোভাবে লাগিয়ে ২ থেকে ৩ ঘণ্টা রেখে পড়ে হালকা ধরনের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। প্রয়োজনে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন।

খুশকি তাড়াতে মেহেদি মাস্ক ও প্যাক রেসিপি ৩

উপাদান

যেভাবে করবেন 

খুশকি তাড়াতে মেহেদি অলিভ অয়েল ডিমের সাদা অংশের মাস্ক - shajgoj.com ৩ টেবিল চামচ মেহেদি পাউডার নিন, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ২ টেবিল চামচ মতো ফেটানো ডিমের সাদা অংশ ও পরিমাণ মতো পানি নিন। সব উপাদান একসাথে নিয়ে মেশান এবং মিহি পেস্ট টাইপ হয়ে আসলে, এই প্যাক আপনার চুলের গোঁড়া সহ মাথার ত্বকে লাগিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। পরে পানি দিয়ে চুল ধুয়ে ফেলে শ্যাম্পু করে নিন এবং প্রয়োজন মতো কন্ডিশনার ব্যবহার করুন। যতদিন আপনার মাথা থেকে খুশকি তাড়াতে না হচ্ছে ততদিন কমপক্ষে সপ্তাহে একবার করে উপরের দেওয়া প্যাক ও মাস্কগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোন প্যাক ও মাস্ক ব্যবহার করুন।

ছবি - অবসেশন ডট পিকে

সম্পর্কিত লেখা

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!
চুলের যত্ন

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!

চুল স্ট্রেইট কিংবা কোঁকড়ানো- যাই হোক না কেন খুশকির হাত থেকে রক্ষা নেই! আমরা অনেকেই জানি যে মেহেদির প্যাক চুলের গোড়া মজবুত করার পাশাপাশি খুশকি দূর করতে...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

আরও পড়ুন

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

বর্ণিল মেহেদির সাজে...
স্টাইল

বর্ণিল মেহেদির সাজে...

সৌন্দর্‍য্য চর্চায় মেহেদির ব্যবহার নতুন নয়। প্রাচীনকাল থেকেই এর ব্যবহার চলে আসছে। ৫ হাজার বছর আগে মিশরের মেয়েরা হাতে, পায়ে ও চুলে মেহেদি লাগাতো। ব...

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ
ফ্যাশন

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ

আমাদের কালচারে মেহেদি কত ইম্পরট্যান্ট, তা বোঝা যায় এই ঈদের আর বিয়ের মৌসুমে। আর মেহেদির রঙ কতটা গাঢ় হল তা নিয়েও আছে নানা সংস্কার, কৌতুক! মেহেদি দেয়া খু...

ঈদ স্পেশাল “মেহেদি”
মেকআপ

ঈদ স্পেশাল “মেহেদি”

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলা...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

…