বর্ণিল মেহেদির সাজে...

সাজগোজ সম্পাদক · May 17, 2013 · 1 min read

বর্ণিল মেহেদির সাজে...

সৌন্দর্‍য্য চর্চায় মেহেদির ব্যবহার নতুন নয়। প্রাচীনকাল থেকেই এর ব্যবহার চলে আসছে। ৫ হাজার বছর আগে মিশরের মেয়েরা হাতে, পায়ে ও চুলে মেহেদি লাগাতো। বাগদাদের খলিফাদের যুগে নারীর সৌন্দর্‍য্য চর্চার অন্যতম প্রধান উপকরণ ছিলো মেহেদি। উপমহাদেশে মেহেদির প্রচলন হয় মোঘল আমল থেকে। মোঘল রমণীদের সৌন্দর্‍য্য চর্চায় মেহেদির ভূমিকা ছিলো অনন্য। হাতে-পায়ে মেহেদির নকশী কাজ তখন থেকেই চালু হয়। সম্রাজ্ঞী নূরজাহান মেহেদির নকশী কাজ খুবই পছন্দ করতেন। মোঘল হেরেম থেকে রাজপুত নারীদের মধ্যে মেহেদির প্রচলন শুরু হয়। তারপর ক্রমান্বয়ে তা উপমহাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। আর এখন এর ব্যবহার করে না এমন মহিলার সংখ্যা খুবই কম।

 mehedi 1

হাতের তালুতে একটা বড় বৃত্ত আর মুড়িয়ে দেওয়া আঙুলএই ছিল আগের যুগের মেহেদিবৃত্তান্ত। এখন তা রূপ নিয়েছে রীতিমতো শিল্পে। মেহেদি বাটার ঝামেলাটা মিটিয়ে দিয়েছে বাজারে কিনতে পাওয়া টিউব মেহেদিগুলো। এ টিউব মেহেদিতেও কত বৈচিত্র্য। সময়ের সঙ্গে শুধু মেহেদি দেওয়ার উপকরণটি বদলে যায়নি, বদলে গেছে এর রংও বৈকি। গ্লিটার মেহেদির পাশাপাশি রাজত্ব করছে কাল মেহেদিও।

mehedi 2 কাল মেহেদির উপকরণ পুরোপুরি রাসায়নিক। এতে কোনো মেহেদি থাকে না। হাতে দেওয়ার কিছুক্ষণ পর উঠিয়ে ফেললে লাল রং পাওয়া যাবে। হাতে শুকিয়ে গেলে পুরো কাল রংটাই ধারণ করে থাকবে। তবে যাদেরএলার্জি আছে তাদের এই মেহেদি না দেওয়াই ভালো। লাল মেহেদি, কালো মেহেদি, তার সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে বাজারে পাওয়া হরেক রঙের রঙিন গ্লিটার। নকশা ও রঙেই মেহেদির আসল সৌন্দর্‍য্য ফুটে ওঠে। ব্যক্তির রুচির ওপর নির্ভর করে মেহেদির ডিজাইন। দুই হাতের পুরো তালু জুড়েও করা যায়, আবার শুধু এক আঙুলেও নকশা করতে পারেন। চাইলে পুরো হাতেও মেহেদি দিতে পারেন। এই নকশা আপনি হাতের কবজি ছাড়িয়ে নিচে আরো কিছু অংশেও করতে পারেন। আবার হাতের তালুতে আড়াআড়ি করে লতানো ডিজাইন আঁকতে পারেন।

 mehedi 3

সনাতন কলকি, ফুল, পাতা, প্রজাপতি বা নকশা ছাড়াও আপনি পাকিস্তানি ভরাট ডিজাইনও করতে পারেন। হাতের দুই পিঠেও মেহেদি পরা যায়। কালো মেহেদির ভেতর লাল মেহেদি দিয়ে তার ওপর পোশাকের সঙ্গে রং মিলিয়ে লাগিয়ে নিতে পারেন গ্লিটার মেহেদির বুটি। যাঁদের হাত বড়, তাঁদের হাতে বড় বা ভরাট নকশা ভালো লাগবে। আর ছোট হাতে ভরাট না করে এক পাশে লম্বালম্বি ডিজাইন ভালো লাগবে। হাতের আঙুল খুব ছোট হলে অনামিকা ও মধ্যমায় লম্বালম্বি যেকোনো ডিজাইন মানাবে। আবার হাতের তালুতে আড়াআড়ি লতানো ডিজাইন আঁকতে পারেন। আঙুলেও নকশা আঁকা যায়।

ব্যবহারবিধি
  •  মেহেদি লাগানোর আগে হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। ময়েশ্চারাইজার বা লোশন-জাতীয় কিছু লাগানো যাবে না।
  •  মেহেদি রাতে দিলে সকালে এর রংটা বেশি ভালো লাগবে।
  •  বাটা মেহেদির সঙ্গে কফি বা চায়ের লিকার মিশিয়ে দিলে রং গাঢ় হবে।
  •  টিউব মেহেদি দেওয়ার আগে হাতে একটু লাগিয়ে দেখুন অ্যালার্জি হয় কি না।
  • মেহেদি দেওয়ার এক-দুই দিন পর অনেকের মেহেদি জায়গায় জায়গায় উঠে যায় বা হালকা হয়। সে ক্ষেত্রে মেহেদি উঠিয়ে হাতে হালকা সরিষার তেল মেখে নিন।
  • মেহেদি শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন, সম্ভব হলে পরবর্তী ছয় ঘণ্টা পানি লাগাবেন না। এতে রংটা ভালো হবে।
  • মেহেদি ওঠানোর পরে হাতে একটু চিনির সিরাপ লাগিয়ে নিলে রঙ স্থায়ী হয়।
  • মেহেদি কেনার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্নের তারিখ দেখে কিনবেন। নতুন কোম্পানির প্রোডাক্ট নিশ্চিত না হয়ে কিনবেন না।
  লিখেছেনঃ বৈশাখী  

সম্পর্কিত লেখা

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!
চুলের যত্ন

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!

চুল স্ট্রেইট কিংবা কোঁকড়ানো- যাই হোক না কেন খুশকির হাত থেকে রক্ষা নেই! আমরা অনেকেই জানি যে মেহেদির প্যাক চুলের গোড়া মজবুত করার পাশাপাশি খুশকি দূর করতে...

আরও পড়ুন

ঈদ স্পেশাল “মেহেদি”
মেকআপ

ঈদ স্পেশাল “মেহেদি”

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলা...

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ
ফ্যাশন

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ

আমাদের কালচারে মেহেদি কত ইম্পরট্যান্ট, তা বোঝা যায় এই ঈদের আর বিয়ের মৌসুমে। আর মেহেদির রঙ কতটা গাঢ় হল তা নিয়েও আছে নানা সংস্কার, কৌতুক! মেহেদি দেয়া খু...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল
চুলের যত্ন

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল

খুশকি তাড়াতে বা খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে তো কত কিছুই করেছেন। নামি-দামি শ্যাম্পু ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেয়ার থেরাপি আরও কত কিছু!...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

…