মেহেদি | অন্য কোথাও,অন্য কোনখানে

সাজগোজ উপ সম্পাদক · Oct 16, 2013 · 1 min read

মেহেদি | অন্য কোথাও,অন্য কোনখানে

মেহেদি, যেন উৎসবের অন্য এক নাম। বিয়ে, ঈদ, পূজো, নববর্ষ যেকোন উৎসবই মেহেদি ছাড়া অসম্পূর্ণ। সেই আদিকাল থেকে চলে আসা মেহেদি পরার চল আজো কমেনি এতটুকু, বরং এর আবেদন বেড়েছে বহুলাংশে। মনে আছে ছোট্ট বেলায় ঈদের আগের রাতে পাড়ার সব মেয়েরা মিলে বসতাম মেহেদি দিতে। তখন মেহেদি পরার মানেই ছিল হাতের ঠিক মাঝখানে একটি গোল চাঁদ, আর প্রতিটি আঙ্গুলে মেহেদির টুপি। তারপর ধীরে ধীরে এল টিউব, গোল চাঁদের বদলে এল নানা নকশা। হাতের তালু, হাতের উলটো পিঠ থেকে কব্জি ছাড়িয়ে মেহেদি গিয়েছে কনুই পর্যন্ত। মেহেদি কিন্তু ব্যবহার করতে পারেন হাত বাদে অন্য জায়গা গুলোতেও। আসুন জেনে নেই সেই অন্য কোথাও মেহেদির পরার কথা।

০১. পায়ের গোড়ালিঃ

পায়ের নীচের পাতা ঘেষে বা পুরো উপরের পাতা জুরে মেহেদি পরেন অনেকেই। মেহেদি পরতে পারেন শুধু পায়ের গোড়ালিতে, পায়েলের মত। এজন্য বেছে নিন হালকা ও সরু ডিজাইন। ডিজাইন করতে পারেন শুধু গোড়ালির সামনের অংশে, ঝালর দেওয়া নূপুরের মত।

MEHEDI01

০২. হাতের বাজুতেঃ

হাতের বাজুতে করতে পারেন ভারী নকশা। মাঝে ভরাট নকশা করে দু’পাশে বাজু বন্ধনীর মত করে আঁকতে পারেন। বাজুতে সাধারণ মেহেদির বদলে ব্যবহার করতে পারেন কালো মেহেদি, রঙ্গিন মেহেদি অথবা গ্লিটার মেহেদি।

০৩. হাতের কব্জিতেঃ

হাতের কব্জিতে ট্যাটু আঁকা পুরো পৃথিবীতেই জনপ্রিয়। কিন্তু রিলিজিয়াস ভিউ থেকে ট্যাটু আঁকা ঠিক নয়। হাতের কব্জিতে তাই মেহেদি দিয়ে আঁকতে পারেন কোন নকশা, প্রিয় কোন উক্তি বা কথা।

mehedi02

০৪. ভালোবাসার প্রিয় নামটি লিখে রাখতে ইচ্ছে হয় সব জায়গায়। বিশেষ কোন দিবসে মেহেদি দিয়ে লিখে ফেলুন প্রিয় সেই নামটি।

০৫. পিঠে ও কাঁধেঃ

নতুন কিছু করতে চাইলে বা চমকে দিতে চাইলে পিঠে, কাঁধে বা গলার একপাশে ফুটিয়ে তুলুন ছোট্ট ফুলেল নকশা।

mehedi03

০৬. শুধুই আঙ্গুলেঃ

পুরো হাতের বদলে শুধু আঙ্গুলে মেহেদি পরতে পারেন। একটি বা দু’টি আঙ্গুলে আংটির মত নকশা ফুটিয়ে তুলুন।

mehedi04

এভাবে শুধু উৎসবে-পার্বণে নয়, অন্য রকম এই মেহেদির ব্যবহারে নিজেকে সাজিয়ে তুলতে পারেন প্রতিদিন। আজকাল গোল্ড মেহেদি বা অন্যান্য মেহেদি বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলো খুব গাঢ় রঙ দেয়, তবে দীর্ঘস্থায়ী হয় না। অপ্রচলিত স্থানে মেহেদি পরতে চাইলে ও বেশিদিন না রাখতে চাইলে বেছে নিন সেগুলো। যাদের অতিরিক্ত স্পর্শকাতর ত্বক তারা চামড়ায় মেহেদি পরার ক্ষেত্রে সতর্ক থাকুন। সেক্ষেত্রে বাজারের তৈরি মেহেদির চেয়ে বাসায় বাটা মেহেদি ব্যবহার করুন। পায়ের গোড়ালি বা বাজুতে মেহেদি পরলে জায়গা গুলো ওয়াক্সিং করে নিন নতুবা বাজে দেখাবে।

লিখেছেনঃ মৌসুমী তানিয়া

ছবিঃ নাচারাল এক্সপ্রেশন, দ্য হেনাপেজ, মেহেন্দিডিজাইন-ওমেনজওয়ান.কম

সম্পর্কিত লেখা

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

বর্ণিল মেহেদির সাজে...
স্টাইল

বর্ণিল মেহেদির সাজে...

সৌন্দর্‍য্য চর্চায় মেহেদির ব্যবহার নতুন নয়। প্রাচীনকাল থেকেই এর ব্যবহার চলে আসছে। ৫ হাজার বছর আগে মিশরের মেয়েরা হাতে, পায়ে ও চুলে মেহেদি লাগাতো। ব...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

আরও পড়ুন

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!
চুলের যত্ন

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!

চুল স্ট্রেইট কিংবা কোঁকড়ানো- যাই হোক না কেন খুশকির হাত থেকে রক্ষা নেই! আমরা অনেকেই জানি যে মেহেদির প্যাক চুলের গোড়া মজবুত করার পাশাপাশি খুশকি দূর করতে...

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ
ফ্যাশন

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ

আমাদের কালচারে মেহেদি কত ইম্পরট্যান্ট, তা বোঝা যায় এই ঈদের আর বিয়ের মৌসুমে। আর মেহেদির রঙ কতটা গাঢ় হল তা নিয়েও আছে নানা সংস্কার, কৌতুক! মেহেদি দেয়া খু...

ঈদ স্পেশাল “মেহেদি”
মেকআপ

ঈদ স্পেশাল “মেহেদি”

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলা...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল
চুলের যত্ন

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল

খুশকি তাড়াতে বা খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে তো কত কিছুই করেছেন। নামি-দামি শ্যাম্পু ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেয়ার থেরাপি আরও কত কিছু!...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

…