কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ

সাজগোজ উপ সম্পাদক · Sep 24, 2015 · 1 min read

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ

আমাদের কালচারে মেহেদি কত ইম্পরট্যান্ট, তা বোঝা যায় এই ঈদের আর বিয়ের মৌসুমে। আর মেহেদির রঙ কতটা গাঢ় হল তা নিয়েও আছে নানা সংস্কার, কৌতুক! মেহেদি দেয়া খুবই ধৈর্য্যের এক শিল্প। আর আজকাল মেহেদি আর্টিস্টদের কাছ থেকে নজরকাড়া ডিজাইনের জন্য সবাই কম অর্থ ব্যয় করেন না! কিন্তু, এত শখের মেহেদিতে যদি ঠিক মত রঙ না হয় তবে?? পুরো সময়, টাকা সবই যায় জলে। সুতরাং, ঈদ আর বিয়ের মৌসুমের আগে আগেই আপনাদের জানিয়ে দেই ন্যাচারাল মেহেদি (যা কিনা বেশিরভাগ মেহেদি আর্টিস্টরাই ব্যবহার করতে ভালোবাসেন!) তার রঙ আরও লাল, গাঢ় আর দীর্ঘস্থায়ী কীভাবে করবেন-

কিছু প্রয়োজনীয় কথা -

  • প্রথমে আপনার পছন্দের ডিজাইন সিলেক্ট করুন। আর্টিস্টের কাছে গেলেও তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন, আপনি বিশেষ দিনটির জন্য কী চাচ্ছেন। ছবির মাধ্যমেও বুঝাতে পারেন। কমিউনিকেশন গ্যাপ হয়ে গেলে আর্টিস্ট যত সুন্দর করেই কাজ করুক না কেন আপনার পছন্দ নাও হতে পারে।
  • চেষ্টা করুন ন্যাচারাল মেহেদি ব্যবহার করতে। এখন প্রায় সব আর্টিস্ট নিজের হাতে বানানো মেহেদি কোন ইউজ করে আবার বিক্রিও করে। বাজারে খুঁজে না পেলে তাদের কাছ থেকে কিনতে পারেন।
  • এক ঢিলে দুই পাখি মারার আশায় গোল্ড, একটিভ নামক কেমিকেলের ডিব্বা ব্যবহার করলে নিজের রিস্কে করবেন। কিন্তু খবরদার নিজের বাচ্চার হাতে ঈদের আগের রাতে এগুলো দেবেন না যেন!

হাত রাঙানোর আগে-

  • হাতের আর পায়ের যে অংশে মেহেদি দেবেন তা ভালো ভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। সাবান দিয়ে না ধুলে স্কিনে রঙ বসে না।
  • একটা পুরনো কাপড় (কোথাও ভুল হয়ে গেলে তাড়াতাড়ি মোছার জন্য), একটা সুঁই (কোনের নজেল বন্ধ হয়ে গেলে পরিষ্কারের জন্য) আগে থেকে কাছে নিয়ে বসুন।
  • মেহেদি দেবার ঠিক আগে আগে ওয়াক্সিং, ম্যানিকিওর, পেডিকিওর করাবেন না। দেখা গেছে, এসবের ঠিক পর পর মেহেদি দিলে রঙটা পানশে বাদামি হয়ে যায়।
  • বেশ ভালো আলো আছে এমন জায়গায় বসুন। এতে ভুল কম হবে। আর আর্টিস্টের কাছে দিলে বারবার নড়াচড়া করবেন না। এতে ডিজাইন নষ্ট হয় আর্টিস্টও বিরক্ত হয়! (ব্যক্তিগত অভিজ্ঞতা)
  • মেহেদির মধ্যে কচি পেয়ারা পাতা, লেবুর রস, চা ইত্যাদি ব্যবহার করলে রঙ অনেক গাঢ় হয় কারণ এগুলো মেহেদির কালারিং প্রপার্টি একটিভেট করে। নিজে বানালে একটু করে মিশিয়ে নিতে পারেন। আর্টিস্টকেও বলতে পারেন যাতে এগুলো ব্যবহার করে।

গাঢ়, লাল রাঙ্গা হাতের জন্য-

  • গাঢ় রঙ পেতে চাইলে অবশ্যই বিশেষ দিনের অন্তত ২৪ ঘণ্টা বা ১ দিন আগে হাতে মেহেদি দেবেন। ভালো ন্যাচারাল মেহেদির আসল রঙ ২৪ ঘণ্টা পর দেখা যায়।
  • ন্যাচারাল মেহেদি হাতে যতক্ষণ রাখতে পারেন তত ভালো। আমি ছোট বেলা থেকে হাতে মেহেদি দিয়ে ঘুমাতে যাই। মিনিমাম ৬ ঘণ্টা মেহেদি হাতে রাখতে হবে।
  • মেহেদি শুকানোর পর উঠানোর জন্য পানি দিয়ে ধোবেন না যেন!! অন্তত ১২ ঘণ্টা মেহেদি দেয়া জায়গায় পানি লাগাবেন না। নরমাল তেল, বা আচারের তেল দিয়ে মেহেদি উঠাবেন। ধুয়ে ফেললে রঙ ২-৩ শেড হালকা হয়ে যায়।
  • এটা আমার দাদির কাছ থেকে শোনা, একটা প্যানে কয়েকটা লবঙ্গ দিন, এবার ধোঁয়া বেরনো শুরু করলে এর উপরে দুই হাতের তালু ধরে রাখুন। ১০ সেকেন্ড পর হাত সরিয়ে নিন। (ট্রাই করতে চাইলে সাবধানে করবেন)
  • একটু লেবুর রসে চিনি মেশান, মেহেদি শুকানোর পর উঠে গেলে হাতে এই মিশ্রণ লাগান।
  • অতিরিক্ত লেবু-চিনি দিয়ে ঘষাঘষি শুরু করবেন না যেন! এতে পানি দিয়ে ধুলে যা হয় তাই হবে, ডিজাইন হালকা হয়ে নষ্ট হয়ে যাবে। কয়েক ফোঁটাই যথেষ্ট।

আশা করি টিপসগুলো উৎসবের দিনে কাজে লাগবে। আগে সবাই এই ট্রিক গুলো জানত, কিন্তু এখন কেমিকেল মেহেদির যুগে আস্তে আস্তে এর চল উঠেই যাচ্ছে। মনে রাখবেন, ন্যাচারাল উপায় যত সময়সাপেক্ষ হোক না কেন, সবসময়ই সম্পূর্ণ নিরাপদ। বড়, বাচ্চা সবার জন্য। নিশ্চয়ই আপনি চান না মেহেদির মত আমাদের সংস্কৃতির এত সুন্দর একটা অংশের অপব্যবহার করে বিশেষ দিনটিকে নষ্ট করতে!

লিখেছেনঃ মীম তাবাসসুম

ছবিঃ মেহেনদিস্টাইলস.কম

সম্পর্কিত লেখা

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

বর্ণিল মেহেদির সাজে...
স্টাইল

বর্ণিল মেহেদির সাজে...

সৌন্দর্‍য্য চর্চায় মেহেদির ব্যবহার নতুন নয়। প্রাচীনকাল থেকেই এর ব্যবহার চলে আসছে। ৫ হাজার বছর আগে মিশরের মেয়েরা হাতে, পায়ে ও চুলে মেহেদি লাগাতো। ব...

আরও পড়ুন

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!
চুলের যত্ন

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!

চুল স্ট্রেইট কিংবা কোঁকড়ানো- যাই হোক না কেন খুশকির হাত থেকে রক্ষা নেই! আমরা অনেকেই জানি যে মেহেদির প্যাক চুলের গোড়া মজবুত করার পাশাপাশি খুশকি দূর করতে...

ঈদ স্পেশাল “মেহেদি”
মেকআপ

ঈদ স্পেশাল “মেহেদি”

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলা...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল
চুলের যত্ন

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল

খুশকি তাড়াতে বা খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে তো কত কিছুই করেছেন। নামি-দামি শ্যাম্পু ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেয়ার থেরাপি আরও কত কিছু!...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

…