ভিন্ন স্বাদের নিরামিষ পনির রেজালা

নিকিতা বাড়ৈ · Oct 18, 2018 · 1 min read

ভিন্ন স্বাদের নিরামিষ পনির রেজালা

নানা রকম মজাদার মিষ্টি-মণ্ডা আর নিরামিষ খাবারের আয়োজন হয় বাঙালিদের দুর্গা পূজাতে। পুরো ব্যাপারটাই খুবই আনন্দের হয়ে ওঠে সবার জন্য, দুর্গা পূজা বলে কথা! আয়োজনের কোনো ত্রুটি নেই। তার মধ্যে এতো ধরনের মজার মজার খাবারের আয়োজনের ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে। কেননা, এর স্বাদ ও রান্না করার নিয়ম সবই অন্য সব রান্নার থেকে ভিন্ন। পনির নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে, তাই না? তাহলে চলুন দেখে নেই আমার খুবই পছন্দের পূজা স্পেশাল পনিরের এই রেসিপিটি।

উপকরণ:

  • পনির ২০০ গ্রাম (পছন্দমতো শেইপ-এ কেটে নিন)
  • পোস্ত ২ টেবিল চামচ + কাঁচামরিচ ৩টা (একসাথে বেঁটে রাখতে হবে)
  • কাজু বাদাম বাঁটা  ২ টেবিল চামচ (আধা ঘন্টা ভিজিয়ে রেখে বাটতে হবে)
  • টক দই ৩ টেবিল চামচ
  • ফোঁড়নের জন্য- ১টি তেজ পাতা, ৫টি এলাচ, ৫টি লবঙ্গ, ১টি দারুচিনি, ১ চা চামচ কালো গোল মরিচ (ক্রাশ করে নিতে হবে)
  • কাশ্মীরী লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
  • বিরিয়ানি মশলা- স্বাদ অনুযায়ী
  • তেল পরিমাণমতো
  • লবণ স্বাদমতো
  • চিনি স্বাদমতো
  • ঘি ১ চা চামচ
  • গরম মশলার গুঁড়া ১/২ চা চামচ
  • কেওড়া জল ১/২ চা চামচ
  • গোলাপ জল ১/২ চা চামচ

প্রণালী

১) প্রথমে প্যানে অল্প তেল দিয়ে গরম করে পনিরগুলো বাদামি রঙ করে ভেঁজে নিতে হবে। এরপর একটি বাটিতে ১ কাপ হালকা গরম পানি ও লবণ দিয়ে এর মধ্যে ভাঁজা পনিরগুলো রাখতে হবে। এতে পনিরগুলো নরম থাকবে। আর এই পানিটি পরে রান্নার কাজে লাগবে।

২) এরপর চুলায় তেল হালকা গরম করে সব ফোঁড়নের মশলাগুলো দিয়ে দিতে হবে। ১ মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পোস্ত বাঁটা ও কাজু বাদাম বাঁটা।

৩) ২-৩ মিনিট কষিয়ে নিতে হবে। এরপর দিতে হবে কাশ্মীরী লাল মরিচ গুঁড়া, বিরিয়ানি মশলা ও পনির ভিজানো পানি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে।

৪) তেলটা ভেসে উঠলে স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করতে হবে মৃদু আঁচে। এরপর দিন টক দই।  স্বাদমতো চিনি দিতে হবে। ২-৩ মিনিট পর ভেঁজে রাখা পনির গুলো দিয়ে দিন।

৫) এরপর দিন ১ কাপ পানি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে ৬-৭ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে ঘি, গরম মশলার গুঁড়া, কেওড়া জল, গোলাপ জল দিয়ে আবার ঢেকে দিন ৫ মিনিটের জন্য যেন সব অ্যারোমা-গুলো ভালোভাবে মিশে যায়।

ব্যস! হয়ে গেল মজাদার পনির রেজালা যা আমরা পোলাও, লুচি বা পরোটার সাথে মজা করে খেতে পারি। তাহলে আজই ট্রাই করুন।

  ছবি- পিন্টারেস্ট.কম

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

পুদিনা পনির টিক্কা
৩০ মিনিটের রান্না

পুদিনা পনির টিক্কা

পনির খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পনির দিয়ে তৈরি অনেক আইটেমই আমরা খেয়ে থাকি। রেস্টুরেন্টে গিয়েও পনিরের অনেক আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেই...

পনির পুলি
স্ন্যাকস

পনির পুলি

সাধারণত দোকান থেকে কিনে খাওয়া হতো পনির পুলি। কিন্তু নিজে বানাবার পর আর মনে হয় কেনা হবে না। তাছাড়া আমাদের ডায়েটে পনির রাখা উচিত। কিন্তু পনির অনেকে খেতে...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

আরও পড়ুন

মাসালা পনির
রেসিপি

মাসালা পনির

পনির দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আলু পনির, মটর পনির- এমন অনেক রকম কারির ব্যাপারেই আমরা জানি। আজকে চলুন জেনে নেই আর একটি তেমন ইজি রেসিপি- 'ম...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই
৩০ মিনিটের রান্না

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই

বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এই শীতে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে একটু স্পেশাল কিছু তো খেতেই হবে, তাই না? ইন্ডিয়ান ক্যুজিন লাভারদের মধ্যে যারা পনি...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

…