নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!

ফোয়ারা ফেরদৌস · Aug 22, 2013 · 1 min read

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!

মুখে একটা ব্রণ হলে বা ত্বকের কোন সমস্যা হলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এই দুশ্চিন্তায় একটা ব্রণের জায়গায় আমরা দুই তিনটি ব্রণ বানিয়ে ফেলি। অথচ হাতের কাছেই প্রাকৃতিক উপাদান নিম পাতার ব্যবহার আমাদের এক্ষেত্রে খুব সাহায্য করতে পারে।

নিম পাতার ব্যবহার অনেক প্রাচীন বিধায় অনেকেই এর ব্যবহার জানেন কিন্তু এত এত কসমেটিক-এর ছলনায় আমরা আসলেই কি এর কথা মনে রেখেছি? আসুন জেনে নেই তিতা নিমের মধুর গুণের কথা এবং এর ব্যবহার!

ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষার্থে নিম পাতার ব্যবহার

১. নিম পাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী। তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলেই নিম পাতা থেঁতো করে লাগালে ভালো ফল নিশ্চিত!

২. মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয়।  নিম পাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে, চুল শক্ত হয়, চুলের শুষ্কতা কমে যায় এবং নতুন চুল গজায়।

৩. শুধুমাত্র চুলের নয় ত্বকের চুলকানিতেও নিম পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়।

৪. নিয়মিত নিম পাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিনটোন ঠিক হয়। তবে হলুদ ব্যবহার করলে রোদ এড়িয়ে চলাই ভালো। নিম পাতার চেয়ে হলুদের পরিমাণ  কিন্তু কম হবে!

৫. নিমের তেলে প্রচুর ভিটামিন ই এবং ফ্যাটি এসিড থাকে যা ত্বক এবং চুলের জন্য উপকারী।

৬. নিমের পাতা খেলে আমাদের শরীরের আজেবাজে জিনিস ভালো হয়ে যায় মানে শরীরের পরিপাক তন্ত্রের গতি বাড়ে সেই সাথে বিষাক্ত পদার্থ দূর করে দেয় এবং রক্তের শুদ্ধতা বাড়ায়। ফলাফল হিসেবে শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে আপনার ত্বক পরিষ্কার থাকবে। এ জন্য নিমের পাতা ৩/৪ টি প্রতিদিন চিবিয়ে খেতে হবে। উফফ!! মুখটি কি এখনি তেতো হয়ে গেলো?? আরে সহজ সমাধান দেই!  নিমপাতা বেটে ছোট ছোট বড়ি তৈরি করে রোদে শুকাতে দিন। ভালো ভাবে শুকিয়ে গেলে কাঁচের বয়ামে সংরক্ষণ করুন। প্রতিদিন সকালে ২/৩ টি বড়ি পানি দিয়ে পেটে চালান করে দিন!

৭. নিম পাতা সেদ্ধ পানি গোসলের পানির সাথে মিশিয়ে নিন। যাদের স্কিন ইরিটেশন এবং চুলকানি আছে তাদের এতে আরাম হবে আর গায়ে দুর্গন্ধের ব্যাপারটাও কমে যাবে আশা করা যায়।

৮. নিম পাতা সেদ্ধ পানি বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। কোন ফেইস প্যাক পেস্ট করার সময় পানির বদলে এই নিম পানি ব্যবহার করতে পারেন।

৯. নিমের ডাল যে দাঁতের জন্য উপকারী সে কথা আর বলার অপেক্ষা রাখে না। মুখের দুর্গন্ধ ও দাঁতের জীবাণু রোধে এটি বেশ কার্যকরী।

১০. কাটা ছেড়া বা পোড়া স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।

১১. নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন। পরবর্তীতে ফেইস মাস্ক হিসেবে ব্যবহার করার জন্য।

আসলে তিতা নিমের গুণের কথা বলে শেষ করা যাবে না। তাই আজকে আপনাদের একটা নিমের চা এর রেসিপি দিয়ে লেখা শেষ করছি। এমনিতেই ভেষজ চা অনেক উপকারী!  নিজেকে সতেজ ও সুস্থ রাখতে নিম চা এর তুলনা হয় না! যারা ইতোমধ্যে চিরতার রস খেয়ে অভ্যস্থ তাদের কাছে নিম চা দুধভাত মনে হবে। যারা নতুন তারা মধু মিশিয়ে নিতে পারেন!

নিম চাঃ

শুকনো নিম পাতা গুঁড়ো অথবা তাজা নিমের ৬/৭ টি পাতা গরম পানিতে ছেড়ে ২/৩ মিনিট জ্বাল দিয়ে মধু মিশিয়েই বানিয়ে ফেলা যায় সুমিষ্ট নিম চা , তবে নতুনদের জন্য সময়সীমা ১ মিনিট। যত বেশি জ্বাল দিবেন তত তিতা হবে।

আপনারা চাইলে একই ভাবে তুলসি পাতা দিয়েও চা বানাতে পারেন। মজার ব্যাপার হলো তুলসি পাতা অল্প সেদ্ধ করলে রঙ থাকবে সবুজ, বেশি সেদ্ধ করলে চায়ের রঙ হয়ে যাবে। যাদের সত্যিকারের সবুজ চা খাওয়ার ইচ্ছে তারা চেষ্টা করে দেখতে পারেন। আমি নিজেই ব্যক্তিগত ভাবে অনেককে এই স্পেশাল গ্রিন টি খাইয়েছি।

  ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর
বিউটি টিপস

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর

নিম আমাদের কাছে সুপরিচিত এর ঔষধি গুণাবলির জন্য। নিম গাছের পাতা এবং ক্ষেত্র বিশেষে এর অন্যান্য অংশও অ্যান্টি সেপটিক, অ্যান্টি অক্সিডেন্ট ও হিলিং প্রোপা...

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!
চুলের যত্ন

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

খুশকি একটি সাধারন সমস্যা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। শীত, গ্রীষ্ম কী বর্ষা কম-বেশি সব ঋতুতেই ভিন্ন ভিন্ন কারণে খুশকি দেখা যায় চুলে। খুশকি আপনার চুলের ও ম...

নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরী ব্যবহার !
ত্বকের যত্ন

নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরী ব্যবহার !

শরীরের যত্নে ও ত্বকের সৌন্দর্য চর্চায় নিম পাতার উপকারিতা আমরা কমবেশি সবাই জানি। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে- "যে বাড়িতে নিম গাছ থাকে সেই বাড়িতে এ...

আরও পড়ুন

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

সজনে পাতার হেলথ বেনিফিটস | ডায়েট চার্টে কেন রাখবেন এই হার্বটি?
সুস্থতা

সজনে পাতার হেলথ বেনিফিটস | ডায়েট চার্টে কেন রাখবেন এই হার্বটি?

সজনে গাছ আমাদের দেশের অতি পরিচিত ও সহজলভ্য একটি গাছ। মোটামুটি মফস্বলে বা গ্রামে সবার বাসার পাশেই সজনে গাছের উপস্থিতি দেখা যায়। সজনে গাছের ইংরেজি নাম ‘...

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!
লাইফ স্টাইল

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!

বৃষ্টি-বাদল পুরো দমে শুরু হবার আগেই শুরু হয়ে গিয়েছে মশার উপদ্রব। জনজীবন প্রায় অতিষ্ট যেন! এমনিতেই এখন চলছে করোনা মহামারী। সবাই অনেক উৎকণ্ঠায় সময় পার ক...

নানা তেলের নানা গুণ
বিউটি টিপস

নানা তেলের নানা গুণ

তেল। কথাটা শুলনেই মনে হচ্ছে না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি জিনিস? বিরিয়ানি, ভাজা পোড়া আর গরুর রেজালার তেলটা আমরা সন্তর্পণে এড়িয়ে যাই। কিন্তু সব তেল...

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল
চুলের যত্ন

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল

খুশকি আমাদের সবার কাছেই অনেক বড় আতঙ্কের নাম। শুধু তৈলাক্ত স্কাল্প নয়, যাদের শুষ্ক স্কাল্প তারাও এর শিকার হয়ে থাকেন। গুটি গুটি পায়ে শীত এগিয়ে আসছে। এ স...

ব্রণমুক্ত ক্লিয়ার স্কিন পাওয়ার সহজ উপায় আছে কি?
একনে-প্রন

ব্রণমুক্ত ক্লিয়ার স্কিন পাওয়ার সহজ উপায় আছে কি?

একটা দুটা একনে বা ব্রণ যখন পুরো ফেইসকে মলিন করে ফেলে, তখন কেমন লাগে বলুন তো? নিশ্চয়ই মনটাই খারাপ হয়ে যায়, তাই না? অনেক কিছু ব্যবহার করার পরও যেন ঠিক হ...

…