যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?

আনিন্তা আফসানা · Dec 13, 2017 · 1 min read

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?

আচ্ছা ধরুন, আপনার হাতে সামান্য কেটে গেছে ব্লিডিং হচ্ছে! আপনি কি করবেন? নিশ্চয়ই সেখানে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিসিন লাগাবেন পুড়ে যাওয়ার অয়েনমেন্ট নিশ্চয়ই নয়! ভাবছেন পাগল নাকি কেটে গেলে কেটে যাওয়ার চিকিৎসা পুড়ে গেলে সেই মোতাবেক চিকিৎসা। কিন্তু ত্বকের ক্ষেত্রে কি তাই করছেন? ভেবে দেখুন তো। মুখের সারা অংশ জুড়েই কি ব্রণের বিস্তার নাকি কিছু কিছু স্পেসিফিক যায়গায় ব্রণের উপস্থিতি পান। অথচ যেখানে ব্রণ নেই সেখানেও ব্রণের প্যাক ব্যবহার করছেন যা ঠিক নয়। তাহলে কি করব? তা নিয়েই আজকের লিখা।

আসলে আমার নিজের ত্বকের কথা যদি বলি তবে আমার নাক এবং থুঁতনি প্রচন্ড তৈলাক্ত, গালের ত্বক শুষ্ক, চোখের নিচে কালো দাগ এবং পুরো ত্বকই সজীবতাহীন। সচরাচর, যে কোন একটি মাস্ক এই সকল সমস্যা সমাধান করতে পারে না কখনোই। এমন অবস্থার থেকে  সমাধান দিতে পারে শুধুমাত্র মাল্টিমাস্কিং।

আপনার ত্বকও যদি হয় এমন তবে আপনিও চাইলে বাসায়ই করতে পারেন মাল্টিমাস্কিং। একটি মাস্ক ব্যবহার না করে মাল্টিমাস্কিং করাটা হয়ত একটু বেশি সময়ের ব্যাপার; কিন্তু মাল্টিমাস্কিং এর যে উপকারিতা পাওয়া যাবে তা একটি মাস্ক ব্যবহারে  পাওয়া যাবে না। আসুন তবে জেনে নই মাল্টিমাস্কিং এর ট্রিকগুলো।

প্রথমেই ত্বকের ধরণ অনুযায়ী ফেইসকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে হবে। এরপর ত্বকের প্রয়োজন অনুযায়ী মাস্ক নির্বাচন করতে হবে। ধরুণ মুখের টি-জোন তৈলাক্ত, চোখের এবং গাল শুষ্ক তখন কেবল একটি মাস্কই পুরো মুখে না লাগিয়ে ত্বকের ধরণ অনুযায়ী মাস্ক নির্বাচন করতে হবে। কীভাবে করবেন এবং এই ত্বকের  ভিন্ন ভিন্ন সমস্যার উপর কোন ধরণের  মাস্ক বা প্রোডাক্ট ব্যবহার করবেন তা নিয়েই লিখছি।

(১) অয়েলি স্কিন এবং পোরস

প্রথমেই লার্জ পোরস ফেইসের যে জায়গাগুলোতে আছে তা খুঁজে বের করবেন। এরপর সেই জায়গাগুলোতে ব্যবহার করবেন  FREEMAN Dead Sea Minerals Facial Anti-Stress Mask ।এই মাস্কটি আপনার ত্বকের লার্জ পোরসগুলোকে ঠিক হতে সাহায্য করবে। আর এই মাস্কটি আপনার ত্বককে করে তুলবে সুন্দর। এই মাস্কটি যে কোন ত্বকে ব্যবহার উপযোগী। এরপর ত্বকের তৈলাক্তভাব দূর করতে Dead Sea Mud Mask ব্যবহার করতে পারেন। এই মাস্কটি আপনার ত্বকের তৈলাক্ততা দূর করার সাথে সাথে আপনার ত্বককে করে তুলবে সজীব। এবং আপনার ত্বকের দাগ দূর করতেও সাহায্য করবে। এই মাস্কটিও সব ধরণের ত্বকের জন্য উপযোগী।

(২) ব্রেক-আউটস অ্যান্ড ইরিটেশন

ব্রেক-আউটস এর জন্য  যে মাস্কটি সেটা হল Clear Improvement Active Charcoal Mask । এই মাস্কটি ম্যাগনেটের মতো কাজ করে অনেকটা, কারণ ত্বকের ভেতরের সব ময়লা বের করে নিয়ে আসে। আর এই মাস্কটি সপ্তাহে একবার ব্যবহার করা যাবে। ইরিটেশন দূর করতে যে মাস্কটি জাদুকরী ভুমিকা পালন করে সেটা হল  Avocado and Oatmeal Clay Mask । এই মাস্কটি ইরিটেশন দূর করার সাথে সাথে স্কিনকে ডিপ ক্লিন করে।  এটি সব ধরনের স্কিনেই ব্যবহারযোগ্য।

(৩) নির্জীবতা এবং বলিরেখা

ত্বকের নির্জীবতা বলতে আমরা ডালনেস কে বুঝি। আপনার ত্বকের নির্জীবতা দূর করতে Banana-Oat Instant Smoothing Mask। এই মাস্কটি ব্যবহার করতে পারেন। এই মাস্ক ত্বকের নির্জীবতা দূর করার সাথে সাথে ত্বককে করে তুলে সুন্দর এবং সতেজ। যে মাস্কটি ফাইন লাইনস দূর করার জন্য অনেক বেশি কাজ করে সেটা হল  Ethiopian Honey Deep Nourishing Mask । এই মাস্ক ফাইন লাইনস দূর করার সাথে সাথে স্কিনকে নারিশ করে।

(৪) কম্বিনেশন স্কিন

টি-জোন বলতে আমরা বুঝি কপাল, নাক এবং থুতনিকে। অনেক সময় আমাদের টি-জন থাকে অনেক বেশি তৈলাক্ত। আর সেই তৈলাক্ত ভাব  আমরা দূর করতে পারি Acai Puifying Clay Mask এই মাস্কটি ব্যবহার করে। গালের শুষ্কভাব দূর করতে Golden Grain Brightening mask জাদুকরী ভূমিকা রাখে। এই মাস্কটি ড্রাই স্কিনের জন্য সবচেয়ে বেশি উপযোগী।

এই সবগুলো মাস্ক এর অধিকাংশ আপনারা পেয়ে যাবেন শপ.সাজগোজ.কম এ।  আপনার ত্বকের ধরণ এবং প্রয়োজন আগে জেনে নিন। এরপর চিন্তা করুন আসলে কোন ফেসমাস্ক ব্যবহার করা উচিত আপনার। সামান্য অসাবধানতার কারণে নিজেই নিজের ত্বকের ক্ষতি করে বসেন না যেন।

প্রয়োজন অনুযায়ী ফেসমাস্ক ব্যবহার করুন এবং নিজে হয়ে উঠুন সবচেয়ে সুন্দর ত্বকের অধিকারী।

ছবি - পিন্টারেস্ট ডট কম, স্টারসডেইলি ডট কম

সম্পর্কিত লেখা

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক
চুলের যত্ন

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক

ড্যামেজ হেয়ার নিয়ে আমাদের কনসার্নের শেষ নেই! কী করলে ড্রাই ও ড্যামেজ হেয়ার থেকে রিলিফ পাওয়া যাবে সেটা আমাদের অনেকেরই ভাবনা। নানা কারণে হেয়ার ড্যামেজ হ...

আরও পড়ুন

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!
রিভিউ

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!

রেগুলার ময়েশ্চারাইজার তো ব্যবহার করছেন, তারপরও মুখে একটা হেলদি গ্লো আপনি মিস করছেন কি? পার্লারে গিয়ে ট্রিটমেন্ট বা ফেসিয়াল নেয়ার মত সময় নেই, কিন্তু ত্...

রোজ সকালে রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য সেরা ৪টি স্লিপিং মাস্ক
ত্বকের যত্ন

রোজ সকালে রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য সেরা ৪টি স্লিপিং মাস্ক

সারাদিনের নানা কাজের ভীড়ে সময়মতো ত্বকের যত্ন নেয়া হয় না। আবার রাতে বাড়ি ফিরে হাতে খুব বেশি সময় থাকে না প্রোপার স্কিন কেয়ার করার। ফলাফল, দিন দিন ত্বকের...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

গ্লাস স্কিন ও ইনস্ট্যান্ট গ্লোয়িং ইফেক্ট পেতে স্কিন কেয়ারে রাখুন শিট মাস্ক
রিভিউ

গ্লাস স্কিন ও ইনস্ট্যান্ট গ্লোয়িং ইফেক্ট পেতে স্কিন কেয়ারে রাখুন শিট মাস্ক

মাসখানেক আগের কথা। রোজকার ব্যস্ততায় স্কিনের আলাদাভাবে তেমন যত্ন নেওয়া হচ্ছিল না। এদিকে ত্বকের গ্লো ধীরে ধীরে কমে যাচ্ছিল। যেহেতু আমি প্রতিদিন বেশ ব্যস...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

…