নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরী ব্যবহার !

sub-editor · Jan 02, 2016 · 1 min read

নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরী ব্যবহার !

শরীরের যত্নে ও ত্বকের সৌন্দর্য চর্চায় নিম পাতার উপকারিতা আমরা কমবেশি সবাই জানি। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে- "যে বাড়িতে নিম গাছ থাকে সেই বাড়িতে একজন ডাক্তার বাস করে।" মানুষের চুল, শরীর ও ত্বক - এ সমস্ত কিছু সুন্দর ও সুস্থ রাখতে নিম পাতা ও কাঁচা হলুদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

[picture]

কিন্তু এতো কিছু জানা সত্ত্বেও নিম পাতার তেতো স্বাদ আর উটকো গন্ধের জন্য অনেকেই একে সহ্য করতে পারে না। আর তাছাড়া এই শীতে মুখে বা দেহে কোন প্যাক লাগানোর কথা চিন্তাও করা যায় না। তাই বলে কি এই পুরো শীতটা কাটবে শরীরের কোন যত্নআত্তি ছাড়াই? নিম পাতা ও কাঁচা হলুদ দিয়ে বাড়িতে আপনি খুব সহজে এমন একটি বড়ি বানাতে পারেন যেটা কোন প্রকার ঝামেলা ছাড়াই অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবং এটি খেতে একটুও বিস্বাদ লাগবে না।

এই বড়িটি বানাতে যা যা লাগবে -

(১) নিম পাতা ১ আঁটি (আপনি আপনার বাসার পাশের বাজার বা নিউ মার্কেট থেকে নিমপাতা আঁটি হিসেবেই কিনতে পারবেন। ) (২) কাঁচা হলুদ ২৫০ গ্রাম (৩) পানি প্রয়োজন মত

photo

এবার প্রথমে নিমের পাতাগুলো আঁটি থেকে ছিঁড়ে নিয়ে ভাল করে পানি দিয়ে ধুতে হবে। কাঁচা হলুদ ও খোসা কেটে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার নিম পাতা ও কাঁচা হলুদ আলাদা আলাদা বা একত্রে শীল পাটায় খুব মিহি করে বেটে নিবেন।

এবার এই মিশ্রণটি থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে দুই হাতের তালুর সাহায্যে ছোট ছোট বড়ি তৈরি করুন। তবে খেয়াল রাখতে হবে যে খুব বেশি ছোট যেন না হয়। কারণ রোদে শুকালে এগুলো আরও ছোট হয়ে যাবে। এবার সবগুলো বড়ি একটি ট্রে'তে বিছিয়ে নিয়ে রোদে শুকাতে দিতে হবে। মাঝে মধ্যে ২-১ বার এপাশ ওপাশ করে উলটে দিতে হবে যেন কোন পাশ ভেজা না থাকে। এভাবে ৩-৪ দিন রোদে শুকালে বড়িগুলো থেকে সব পানি শুকিয়ে যাবে। এখন একটি পরিষ্কার বায়ুরোধী পাত্রে বড়িগুলো আপনি অনেকদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। প্রতিদিন সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে একটি করে বড়ি পানি দিয়ে গিলে খেয়ে ফেলুন।

উপকারিতা

নিম পাতা ও কাঁচা হলুদ এর উপকারিতা বলে বা লিখে শেষ করা যাবে না। নিম পাতা ও কাঁচা হলুদ এর এই বড়িটি যেহেতু আপনি খাচ্ছেন সেহেতু এটি আপনার শরীরে অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ভাবে কাজ করবে।
  • মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর করতে নিম পাতা ও কাঁচা হলুদের মত কার্যকরী বন্ধু আপনি আর পাবেন না।
  • এই বড়িটি শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ত্বকের রঙ উজ্জ্বল ও ফর্সা করতে সেই প্রাচীনকাল থেকে কাঁচা হলুদ ব্যবহার করা হয়।
  • কাঁচা হলুদ এ আছে anti-oxygen যা ত্বকের বলি রেখা দূর করে ও বার্ধক্য জনিত নানাবিধ সমস্যা প্রতিরোধ করে কোন প্রকার পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই।
  • নিম পাতা ও কাঁচা হলুদ শরীরের পরিপাক যন্ত্রকে সচল রেখে সঠিক বিপাক প্রক্রিয়া নিশ্চিত করে।
  • নিম পাতা শরীরের অ্যালার্জি জনিত সমস্যা, চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি দূর করতে অত্যন্ত কার্যকরী।

এই শীতে পাবেন সুস্থ ও সুন্দর ত্বক যা আপনার সবসময়ের কাম্য। তাহলে আজই তৈরি করে ফেলুন নিম পাতা ও কাঁচা হলুদ দিয়ে সহজ ও কার্যকরী এই বড়িটি। আর নিয়মিত খাওয়ার একমাসের মধ্যে পার্থক্যটা আপনি নিজেই অনুভব করতে পারবেন।

নিম পাতা ও কাঁচা হলুদের এই ব্যাবহার আমার নিজস্ব একটি উদ্ভাবনী। আমি নিজে এতে অত্যন্ত উপকৃত হয়েছি। আশা করছি আপনারাও খুব উপকৃত হবেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার প্রিয়জনদেরও।

লিখেছেন - রিভা খান

ছবি - উইকিহাও.কম

সম্পর্কিত লেখা

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!
ত্বকের যত্ন

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!

মুখে একটা ব্রণ হলে বা ত্বকের কোন সমস্যা হলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এই দুশ্চিন্তায় একটা ব্রণের জায়গায় আমরা দুই তিনটি ব্রণ বানিয়ে ফেলি। অথচ হা...

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর
বিউটি টিপস

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর

নিম আমাদের কাছে সুপরিচিত এর ঔষধি গুণাবলির জন্য। নিম গাছের পাতা এবং ক্ষেত্র বিশেষে এর অন্যান্য অংশও অ্যান্টি সেপটিক, অ্যান্টি অক্সিডেন্ট ও হিলিং প্রোপা...

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!
চুলের যত্ন

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

খুশকি একটি সাধারন সমস্যা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। শীত, গ্রীষ্ম কী বর্ষা কম-বেশি সব ঋতুতেই ভিন্ন ভিন্ন কারণে খুশকি দেখা যায় চুলে। খুশকি আপনার চুলের ও ম...

ত্বকের যত্নে হলুদ
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে হলুদ

শত শত বছর আগে থেকে রান্নার কাজে আমরা হলুদ ব্যবহার করি। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ বাটা হলুদের পরিবর্তে বাজারে পাওয়া যায় এমন প্যাকেট জাত গুঁড়...

আরও পড়ুন

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

বডি মিস্টের সাত-সতের
সুগন্ধি

বডি মিস্টের সাত-সতের

শরৎকাল চলছে। গরমও আছে বেশ। তবে আজকাল ঋতু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে আগে আগেই গরম চলে আসে। আর গরমের দিনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে শরীরের দ...

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান

প্রাচীন মিশরের রাণী অপূর্ব সুন্দরী ক্লিওপেট্রার কাঁচা দুধে গোসলের গল্পতো কমবেশি অনেকেই শুনেছি আমরা। সৌন্দর্যচর্চায় কাঁচা দুধের ব্যবহার কিন্তু প্রাচীনক...

…