চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

রোকসানা আকতার · Aug 23, 2016 · 1 min read

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

খুশকি একটি সাধারন সমস্যা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। শীত, গ্রীষ্ম কী বর্ষা কম-বেশি সব ঋতুতেই ভিন্ন ভিন্ন কারণে খুশকি দেখা যায় চুলে। খুশকি আপনার চুলের ও মাথার ত্বকের বিবিধ রকমের ক্ষতি করে। খুশকি দূর করতে বাজারে অনেক অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু পাওয়া যায় কিন্তু সবগুলোতেই হরেক রকমের কেমিকেল ভরপুর। তাই আসুন ঘরোয়া আর ভেষজ উপাদানে কীভাবে খুশকি তাড়াতে পারি তা দেখে নেই!

আজ আমারা আমাদের অতি পরিচিত নিম পাতার ব্যবহারের মাধ্যমে কীভাবে খুশকি দূর করব তা নিয়ে লিখব। এটা আপনার খুশকি দূর করার পাশাপাশি খুশকি দ্বারা সংঘটিত অন্যান্য সমস্যাও সমাধান করবে।

নিম এমন একটি বৃক্ষ যা পৃথিবীর  ৩০টি দেশে পাওয়া যায় আর  যুগ যুগ ধরে এটি ভেষজ হিসেবে বহুল ব্যবহৃত। নিমের পাতা আর নিমের বাকল আজকাল বাজারে হরহামেশাই কিনতে পাওয়া যায়। নিম পাতায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল (Anti-Bacteria) আর অ্যান্টি-ফাঙ্গাল (Anti-Fungal) উপাদান যা একসাথে খুশকির বিরুদ্ধে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক চুলের খুশকি দূর করতে নিম পাতার কিছু ব্যবহার।

চুলের খুশকি দূর করতে নিম পাতার কিছু ব্যবহার

১. নিম পাতার পানি

চুলের খুশকি দূর করতে নিম পাতার পানি - shajgoj.com

এটি খুশকি দূর করতে ভীষণ  কার্যকর।

নিমের পানি তৈরির উপকরণ

  • নিমের পাতা- ৪০টি
  • পানি- ১ লিটার

কিভাবে ব্যবহার করবেন

  • পানি ফুটিয়ে নিন আর চুলা বন্ধ করুন।
  • নিম পাতা এই ফুটন্ত পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।
  • এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন ।
  • নিয়মিত  সপ্তাহে  ২ থেকে ৩ বার এই পানির ব্যবহার করে  চুল ধুয়ে ফেলুন।

এটি আপনার মাথায় খুশকিজনিত চুলকানি ও অস্বস্তি দূর করবে সাথে  সাথে খুশকিও দূর হবে।

২. নিমের পাতার হেয়ার প্যাক

চুলের খুশকি দূর করতে নিম পাতার হেয়ার প্যাক - shajgoj.com

নিমের পাতার হেয়ার প্যাক আর একটি মহা ঔষধ খুশকির জন্য।

তৈরির উপকরণ

  • নিমের পাতা- ৪০ টি
  •  পানি- ১ লিটার
  • মধু- ১ টেবিল চামচ

কীভাবে ব্যবহার করবেন

  • পানি ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
  • পানিতে সারারাত নিমের পাতা ভিজিয়ে রাখুন।
  • এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পাতাগুলোকে ব্লেন্ড করে এর সাথে মধু মিশিয়ে এই পেস্ট ৩০ মিনিট চুলে দিয়ে রাখুন। স্বাভাবিকভাবে শ্যাম্পু করে ফেলুন।
  • সপ্তাহে অন্তত একবার এটি করবেন। নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনি খুশকি দূর করতে পারবেন এবং চুলও নরম হবে।

৩. নিমের পাতা, টক দই আর মেথির পেস্ট

চুলের খুশকি দূর করতে নিমের পাতা, টক দই আর মেথির পেস্ট - shajgoj.com

নিমের পাতার মতো মেথিতেও আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল আর অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা খুশকি তাড়ানোর পাশাপাশি মাথা ঠাণ্ডা রাখে । আর টক দইতো সবসময়ের জন্য ভালো কন্ডিশনার যা চুলের শুষ্কতা দূর করে।

উপকরণ

  • মেথি- ২ টেবিল চামচ
  • নিমের পাতা- ৪০টি
  • টক দই- ১/২ কাপ
  • লেবুর রস- ১ টেবিল চামচ

কীভাবে ব্যবহার করবেন

  • মেথি পানিতে ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা । এতে নিমের পাতা মিশিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করুন।
  • এই পেস্ট  এর  মধ্যে টক দই মিশান আর লেবুর রসও।
  • চুলে তেল দিয়ে তাতে এই পেস্ট লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল শ্যাম্পু করুন।
  • সপ্তাহে ২ বার এই পেস্ট ব্যবহার করুন ভালো ফল পাওয়ার জন্য।

৪.  নিম ও নারকেল তেলের থেরাপি

চুলের খুশকি দূর করতে নিম ও নারিকেল তেলের থেরাপি - shajgoj.com

অল্প গরম তেল আপনার চুলে মাসাজ করাটা  অনেক কিছুর জন্যই উপকারী । এতে আপানার চুলের  স্বাস্থ্য  আর চুলের গুণগত মান দুটোই ভালো থাকবে। তেলের মাসাজ আপনার মাথার  ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করবে।

উপকরণ

  • নারকেল তেল- ১ কাপ
  • নিমের তেল- ১/৪ কাপ

কীভাবে ব্যবহার করবেন

  • নারকেল তেল হালকা গরম করুন আর এতে নিমের তেল মেশান।
  • খুব আস্তে আস্তে মাথার ত্বকে , চুলের গোঁড়ায় এই তেল মাসাজ করুন আর সারারাত রেখে দিন।
  • সকাল বেলায় চুল শ্যাম্পু করে ফেলুন।
  • সপ্তাহে ২ থেকে ৩ বার এই নিম আর নারকেল তেলের থেরাপি করুন।

নিম স্বাভাবিকভাবেই খুশকি তাড়াতে কার্যকর। আপনাকে যা করতে হবে তা হলো এই পদ্ধতিগুলো নিয়মিতভাবে করতে হবে। খুশকি তাড়াতে আপনাকে আরও খেয়াল রাখতে হবে যে, আপনার মাথার ত্বক যেন অবশ্যই সবসময় পরিষ্কার থাকে। আর আপনি সবসময় যথেষ্ট পরিমান পানি খাওয়ার পাশাপাশি সুষম খাবার খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন আর মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করবেন।

চুলের সাথে সাথে আপনার মনের  স্বাস্থ্যও ভালো থাকুক।

ছবি - সংগৃহীত: ফ্লিকার.কম, এফআর.ড্রিমসটাইমস.কম, সিনম্যাগাজিন.কম

সম্পর্কিত লেখা

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর
বিউটি টিপস

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর

নিম আমাদের কাছে সুপরিচিত এর ঔষধি গুণাবলির জন্য। নিম গাছের পাতা এবং ক্ষেত্র বিশেষে এর অন্যান্য অংশও অ্যান্টি সেপটিক, অ্যান্টি অক্সিডেন্ট ও হিলিং প্রোপা...

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!
ত্বকের যত্ন

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!

মুখে একটা ব্রণ হলে বা ত্বকের কোন সমস্যা হলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এই দুশ্চিন্তায় একটা ব্রণের জায়গায় আমরা দুই তিনটি ব্রণ বানিয়ে ফেলি। অথচ হা...

খুশকি তাড়াতে ও চুল পড়া রোধে ৭টি কার্যকর ঘরোয়া উপায়
চুলের যত্ন

খুশকি তাড়াতে ও চুল পড়া রোধে ৭টি কার্যকর ঘরোয়া উপায়

খুশকি ও চুল ঝরে পড়া খুব সাধারণ একটা সমস্যা। কম বেশি সকলেই আমরা এই প্রব্লেম দুটির ভুক্তভোগি। নানান কারণে এই সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যার মুখোমুখি হই...

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!
চুলের যত্ন

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!

সুস্থ ঝলমলে একরাশ চুল কে না চায়! রুক্ষ, নিষ্প্রাণ চুল পুরো সৌন্দর্য ম্লান করে দেয়। আর সাথে খুশকি থাকলে অবস্থা হয় আরও ভয়াবহ। দুঃখজনক হলেও সত্যি, প্রতিদ...

আরও পড়ুন

নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরী ব্যবহার !
ত্বকের যত্ন

নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরী ব্যবহার !

শরীরের যত্নে ও ত্বকের সৌন্দর্য চর্চায় নিম পাতার উপকারিতা আমরা কমবেশি সবাই জানি। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে- "যে বাড়িতে নিম গাছ থাকে সেই বাড়িতে এ...

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!
চুলের যত্ন

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!

চুলজনিত সমস্যার মধ্যে খুশকিকে মোটামুটি চোখ বুঝে প্রথম সারিতে রাখা যায়। খুশকি নিয়ে বিপদে নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুশকির জন্য দায়ী অন্যতম প্রধ...

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল
চুলের যত্ন

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল

খুশকি আমাদের সবার কাছেই অনেক বড় আতঙ্কের নাম। শুধু তৈলাক্ত স্কাল্প নয়, যাদের শুষ্ক স্কাল্প তারাও এর শিকার হয়ে থাকেন। গুটি গুটি পায়ে শীত এগিয়ে আসছে। এ স...

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে
চুলের যত্ন

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে

শীত, বর্ষা কী গরম, খুশকির সমস্যা সবসময়ই থাকে। আপনি কি খুশকির সমস্যায় ভুগছেন? প্রতিদিনই খুশকি দেখতে পাচ্ছেন? হতাশ হবেন না। এতে হতাশ হবার কিছু নেই। আপন...

…