খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!

রুমানা রহমান · Mar 31, 2015 · 1 min read

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!

চুলজনিত সমস্যার মধ্যে খুশকিকে মোটামুটি চোখ বুঝে প্রথম সারিতে রাখা যায়। খুশকি নিয়ে বিপদে নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুশকির জন্য দায়ী অন্যতম প্রধান কারণ হল মাথার ত্বকের মৃত কোষ। আবার অনেকের মাথার ত্বকে অতিরিক্ত তেল নিঃসৃত হওয়া ও জেনেটিক কারণেও খুশকি হতে দেখা যায়। আমরা অনেকেই মাথায় খুশকি হওয়াকে পাত্তা দিতে চাইনা কিন্তু যখন সাদা সাদা খুশকি আপনার মাথা থেকে ঘাড়ে ও কাঁধে ঝরে পড়ে তখন যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় সেটা কিন্তু পাত্তা না দিয়ে উপায় থাকেনা। এমনকি অতিরিক্ত খুশকি থাকলে আপনার মাথায় স্থায়ী ক্ষতের সৃষ্টি হতে পারে। তাই খুশকিকে খুব হালকাভাবে না নিয়ে এটি প্রতিরোধ বা প্রতিকারের জন্য আজই আপনার সচেতন হওয়া দরকার।যারা খুশকি নিয়ে বিপদে আছেন তারা আর্টিকেলটি পড়তে মিস করবেন না। এই আর্টিকেলে আজ আপনাদের জানাবো খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান সম্পর্কে।

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান 

 ভিনেগার

খুশকি তাড়াতে ভিনেগার - shajgoj.com

উপকরণ 

  • ১ কাপ গরম পানি
  • ১ কাপ হোয়াইট ভিনেগার
  • ১টি কাপ

প্রস্তুত প্রণালী

একটি কাপে গরম পানি ও ভিনেগার নিয়ে ভালোভাবে মিশান। এবার এই মিশ্রণ নিয়ে আপনার চুলের গোঁড়ায় সুন্দর করে লাগিয়ে নিন। এটা লাগিয়ে রাখার ১০ থেকে ২০ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবে আপনি সপ্তাহে এক থেকে দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে খুশকি কমে আসবে আশা করি তবে আপনি আপনার চুলে খুশকির উপস্থিতি বুঝে এটি ব্যবহার করুন। আর একটা ব্যাপার মনে রাখবেন আপনার চুলের পরিমাণ বুঝে এই দুই উপাদানের মিশ্রণ কম বেশি ইচ্ছে মতো বানাতে পারেন।

বেকিংসোডা

খুশকি তাড়াতে বেকিং সোডা, গরম পানি, রোজমেরি অয়েল - shajgoj.com

উপকরণ 

  • ১ টেবিল চামচ বেকিং সোডা
  • ১ কাপ গরম পানি
  • কয়েক ফোটা রোজমেরি অয়েল (বাধ্যতামূলক নয়)

প্রতি ১ টেবিল চামচ বেকিং সোডার সাথে ১ কাপ গরম পানি মিশিয়ে তা একটি বোতলে পুরে ভালোভাবে ঝাকিয়ে নিন। রেগুলার শ্যাম্পু করার আগে এই মিশ্রণ দিয়ে আপনার চুল ধুয়ে নিন আবার আপনি চাইলে শ্যাম্পুর সাথে এই মিশ্রণ মিশিয়ে নিয়ে শ্যাম্পু করতে পারেন। প্রথমে হয়তো এতে আপনার চুল কিছুটা ড্রাই লাগতে পারে কিন্তু আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে যাবে। আর রোজমেরি তেলটা এখানে অপশনাল। আপনি চাইলে ব্যবহার করতে পারেন আবার না চাইলে করবেন না। তবে রোজমেরি তেল খুশকি তাড়াতে সহায়তা করে তাই আপনি এই মিশ্রণ রেডি করার সময় কয়েক ফোটা তেল নিতেই পারেন।

নিমপাতা

খুশকি তাড়াতে নিমপাতা - shajgoj.com

উপকরণ 

  • কমপক্ষে দুই মুষ্টি নিমপাতা
  • ৪ থেকে ৫ কাপ গরম পানি

দুই মুষ্টি নিমপাতা নিয়ে ৪ থেকে ৫ কাপ গরম পানির মধ্যে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এই পানি দিয়ে আপনার মাথা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন এটি ব্যবহার করে দেখুন খুশকি চলে যাবে। আপনি চাইলে শুধু নিমপাতা বেটে তা চুলে লাগিয়ে ১ ঘণ্টার মতো রেখে চুল ধুয়ে ফেলুন দেখবেন খুশকি কমে যাবে।

 লেবু

খুশকি তাড়াতে লেবু - shajgoj.com

উপকরণ 

  •  ফ্রেশ লেবুর রস
  • ১ কাপ পানি

প্রথমে ২ টেবিল চামচ লেবুর রস আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন ও ২ থেকে ৫ মিনিট রাখুন। এবার ১ চা চামচ লেবুর রস ও ১ কাপ পানি মিশিয়ে সেটা দিয়ে মাথা ধুয়ে ফেলুন। যতদিন খুশকি পুরোপুরি না যায় ততদিন এভাবে ব্যবহার করুন।

অ্যালোভেরা 

খুশকি তাড়াতে অ্যালোভেরা - shajgoj.com

শুধু মাত্র অ্যালোভেরা নিয়ে আপনার মাথার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন এবং তারও ১৫ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। এতেই আপনার মাথায় খুশকির যন্ত্রণা কমে আসবে। এটি আপনার মাথায় খুশকি বুঝে যতদিন ইচ্ছে ফলো করে যান।

চুল খুশকি মুক্ত রাখতে আপনার চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর একটা ব্যাপার মনে রাখুন, মাথায় অ্যান্টিডান্ড্রাফ শ্যাম্পু( anti dandruff shampoo)দিয়েই মাথার চুল ধুয়ে ফেলবেন না, মিনিমাম ৫ মিনিট অপেক্ষা করে তারপর চুল ধুয়ে নিন এতে শ্যাম্পু সত্যিকার অর্থে কাজ করবে। জেনে নিলাম খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান সম্পর্কে। নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!
চুলের যত্ন

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!

সুস্থ ঝলমলে একরাশ চুল কে না চায়! রুক্ষ, নিষ্প্রাণ চুল পুরো সৌন্দর্য ম্লান করে দেয়। আর সাথে খুশকি থাকলে অবস্থা হয় আরও ভয়াবহ। দুঃখজনক হলেও সত্যি, প্রতিদ...

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে
চুলের যত্ন

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে

শীত, বর্ষা কী গরম, খুশকির সমস্যা সবসময়ই থাকে। আপনি কি খুশকির সমস্যায় ভুগছেন? প্রতিদিনই খুশকি দেখতে পাচ্ছেন? হতাশ হবেন না। এতে হতাশ হবার কিছু নেই। আপন...

খুশকি তাড়াতে ও চুল পড়া রোধে ৭টি কার্যকর ঘরোয়া উপায়
চুলের যত্ন

খুশকি তাড়াতে ও চুল পড়া রোধে ৭টি কার্যকর ঘরোয়া উপায়

খুশকি ও চুল ঝরে পড়া খুব সাধারণ একটা সমস্যা। কম বেশি সকলেই আমরা এই প্রব্লেম দুটির ভুক্তভোগি। নানান কারণে এই সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যার মুখোমুখি হই...

আরও পড়ুন

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল
চুলের যত্ন

শীতে খুশকি মুক্ত ঝলমলে চুল

খুশকি আমাদের সবার কাছেই অনেক বড় আতঙ্কের নাম। শুধু তৈলাক্ত স্কাল্প নয়, যাদের শুষ্ক স্কাল্প তারাও এর শিকার হয়ে থাকেন। গুটি গুটি পায়ে শীত এগিয়ে আসছে। এ স...

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!
চুলের যত্ন

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

খুশকি একটি সাধারন সমস্যা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। শীত, গ্রীষ্ম কী বর্ষা কম-বেশি সব ঋতুতেই ভিন্ন ভিন্ন কারণে খুশকি দেখা যায় চুলে। খুশকি আপনার চুলের ও ম...

চুলকে খুশকিমুক্ত করার সহজ কিছু উপায়
চুলের যত্ন

চুলকে খুশকিমুক্ত করার সহজ কিছু উপায়

আহ, এত সুন্দর চুল! কি ঝলমলে! একথা শুনতে কার না ভাল লাগে।কিন্তু এই সুন্দুর চুলে যদি খুশকি থাকে, নিমিষেই আপনার আনন্দ মাটিতে পরিনত হবে। সাধারনত আমাদের মা...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল
চুলের যত্ন

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল

খুশকি তাড়াতে বা খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে তো কত কিছুই করেছেন। নামি-দামি শ্যাম্পু ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেয়ার থেরাপি আরও কত কিছু!...

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!
চুলের যত্ন

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!

চুল স্ট্রেইট কিংবা কোঁকড়ানো- যাই হোক না কেন খুশকির হাত থেকে রক্ষা নেই! আমরা অনেকেই জানি যে মেহেদির প্যাক চুলের গোড়া মজবুত করার পাশাপাশি খুশকি দূর করতে...

…