শীতের খুশকিকে বলুন বাই বাই, ১টি জাদুকরী হেয়ার প্যাকেই

sub-editor · Dec 18, 2016 · 1 min read

শীতের খুশকিকে বলুন বাই বাই, ১টি জাদুকরী হেয়ার প্যাকেই

আমাদের মাথার ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হলো খুশকি। সারা বছর অনেকের মাথায় খুশকি দেখা না দিলেও শীতকালে খুশকির দেখা পাওয়া যায় খুব ভালোভাবেই। তখনই চিন্তা শুরু হয়ে যায়, কীভাবে তাড়ানো যায় খুশকিকে। কিন্তু জেদি খুশকি কি আর সহজে যেতে চায়! শীতে খুশকি হওয়ার কারণ হলো -

- মাথার স্কাল্প অতিরিক্ত ড্রাই অথবা অয়েলি হয়ে যাওয়া

- স্কাল্পে অতিরিক্ত ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করা

- চুল ঠিকমতো  শ্যাম্পু না করা এবং

- ম্যালাসিজিয়া নামক ফাংগাসের আক্রমণ


খুশকির কারনে শুরু হয় চুল পড়া, স্কাল্পে চুলকানির মতো অনেক সমস্যা। তাই আজকে জানাবো, শীতের খুশকিকে বাই বাই জানানোর জন্যে একটি জাদুকরী হেয়ার প্যাক সম্পর্কে। তো চলুন জেনে নিই।

যা যা প্রয়োজন 

  • ১ টি ছোট সাইজের শশা
শশা খুশকি তাড়াতে খুব কার্যকরী ভূমিকা পালন করে। শশাতে রয়েছে সিলিকা, যা খুশকি দূর করে। এছাড়াও শশা স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়, স্কাল্পের পি এইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে।
  • ১ টি লেবুর রস

লেবুর রস স্কাল্পের স্টিকিনেস দূর করে, স্কাল্পকে ময়শ্চারাইজ করে। স্কাল্পের ডেড স্কিন সেলস দূর করে। এছাড়াও লেবুর রসে অ্যান্টি ফাংগাল উপাদান রয়েছে, যা খুশকি তাড়াতে কার্যকরী।

  •  ১ টি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু প্যাকেট

অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুতে অ্যান্টি ফাংগাল উপাদান রয়েছে, যা খুশকি দূর করতে সাহায্য করে।

[picture]

যেভাবে তৈরি করবেন- 
প্রথমে ১ টি শশাটি নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। একটি ছাঁকনির সাহায্যে শশার রসটুকু ছেঁকে নিতে হবে। এবার একটি বাটিতে শশার রস,  লেবুর রস এবং একটি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর প্যাকেট থেকে শ্যাম্পু বের করে নিয়ে নিন। ৩ টি উপাদান মিশিয়ে নিন। ব্যস, আপনার হেয়ার প্যাক তৈরি।

ব্যবহার বিধি :
- একটি তুলোর বল নিয়ে মিশ্রনটি তে ডুবিয়ে নিন। মাথার চুলে সিথী কেটে কেটে মিশ্রনটি স্কাল্পে তুলার বলের সাহায্যে লাগিয়ে নিন এবং হাতের আঙুলের সাহায্যে স্কাল্পে ম্যাসাজ করতে থাকুন।

- ১৫ মিনিট রেখে দিন। এরপরে ধুয়ে ফেলুন।

- সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন।

- এই প্যাকটি ব্যবহারের সাথে সাথে আপনার ব্যবহৃত টাওয়েল, বালিশের কাভার, চিরুনি, ক্লিপ ইত্যাদি নিয়মিত পরিষ্কার করবেন।

এই তো জেনে নিলেন,  শীতের খুশকি দূর করবেন কীভাবে। এই প্যাকটি খুশকি দূর করতে খুবই ভালো কাজ করবে।  তো চটজলদি ব্যবহার করুন এবং খুশকিকে বলুন বাই বাই।

ছবি - হেলথ ডট এশিয়াওয়ান ডট কম

লিখেছেন -  জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!
চুলের যত্ন

খুশকি তাড়াতে ঘরোয়া সমাধান | ৫টি কার্যকরী উপায়ে চুল রাখুন স্বাস্থ্যোজ্জ্বল!

চুলজনিত সমস্যার মধ্যে খুশকিকে মোটামুটি চোখ বুঝে প্রথম সারিতে রাখা যায়। খুশকি নিয়ে বিপদে নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুশকির জন্য দায়ী অন্যতম প্রধ...

ড্যানড্রাফ প্রবলেম! চুলে তেল দিলে খুশকি বেড়ে যাবে না তো?
চুলের যত্ন

ড্যানড্রাফ প্রবলেম! চুলে তেল দিলে খুশকি বেড়ে যাবে না তো?

বাইরে যাওয়ার সময় গাঢ় রঙের পোশাক পছন্দ করলেন ঠিকই, কিন্তু পরার পরই দেখলেন কাঁধের উপর ড্যানড্রাফ ঝরে পড়েছে। যতটা না অস্বস্তিতে ভুগছেন, ততটাই নিজের উপর ব...

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!
চুলের যত্ন

মাথায় খুশকির সমস্যা দূর করতে জেনে নিন ১৬টি সহজ টিপস!

সুস্থ ঝলমলে একরাশ চুল কে না চায়! রুক্ষ, নিষ্প্রাণ চুল পুরো সৌন্দর্য ম্লান করে দেয়। আর সাথে খুশকি থাকলে অবস্থা হয় আরও ভয়াবহ। দুঃখজনক হলেও সত্যি, প্রতিদ...

আরও পড়ুন

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন
চুলের যত্ন

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন

ঘুরতে যাওয়ার জন্য আলমারি থেকে পছন্দের ব্ল্যাক ড্রেসটা বের করলেন। একদম রেডি হয়ে যখন বের হবেন, আয়নার দিকে তাকিয়ে দেখলেন ঘাড়ের উপর ঝরে পড়েছে খুশকি! মন খা...

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!
চুলের যত্ন

চুলের খুশকি দূর করতে নিম পাতার ৪টি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

খুশকি একটি সাধারন সমস্যা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। শীত, গ্রীষ্ম কী বর্ষা কম-বেশি সব ঋতুতেই ভিন্ন ভিন্ন কারণে খুশকি দেখা যায় চুলে। খুশকি আপনার চুলের ও ম...

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

খুশকি তাড়াতে ও চুল পড়া রোধে ৭টি কার্যকর ঘরোয়া উপায়
চুলের যত্ন

খুশকি তাড়াতে ও চুল পড়া রোধে ৭টি কার্যকর ঘরোয়া উপায়

খুশকি ও চুল ঝরে পড়া খুব সাধারণ একটা সমস্যা। কম বেশি সকলেই আমরা এই প্রব্লেম দুটির ভুক্তভোগি। নানান কারণে এই সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যার মুখোমুখি হই...

খুশকির সমস্যা দূর করতে সবচেয়ে ইজি সল্যুশন!
চুলের যত্ন

খুশকির সমস্যা দূর করতে সবচেয়ে ইজি সল্যুশন!

খুশকির সমস্যায় নারী-পুরুষ সবাই কিন্তু কম বেশি ভোগে। খুশকির সমস্যা দূর করতে কত কিছু ব্যবহারের পরও আমাদের খুশকি যেন কমতেই চায় না। চুলে ট্রিটমেন্ট বা প্য...

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে
চুলের যত্ন

খুশকি নিয়ন্ত্রণ | ড্যানড্রাফকে দূরে রাখুন ৮টি টিপস জেনে

শীত, বর্ষা কী গরম, খুশকির সমস্যা সবসময়ই থাকে। আপনি কি খুশকির সমস্যায় ভুগছেন? প্রতিদিনই খুশকি দেখতে পাচ্ছেন? হতাশ হবেন না। এতে হতাশ হবার কিছু নেই। আপন...

…