চুলের যত্নে রোজমেরির কার্যকরী ২ টি ব্যবহার

sub-editor · Dec 05, 2016 · 1 min read

চুলের যত্নে রোজমেরির কার্যকরী ২ টি ব্যবহার

চলছে শীতকাল। শীতকালে শুধু গাছের পাতাই ঝরে না, ঝরে পড়ে আমাদের মূল্যবান চুলও। শীতের রুক্ষ-শুষ্ক আবহাওয়ায় চুল বেশি পড়ে। চুলের পরিচর্চায় শুধু শ্যাম্পু-কন্ডিশনারই যথেষ্ট নয়। সপ্তাহে বা ২ সপ্তাহে একটি হেয়ার প্যাক বা হেয়ার রিঞ্জ ব্যবহার করা আবশ্যক। সেই সাথে গরম তেল মালিশ করা, শ্যাম্পু করার আগে তেল ব্যবহার করা তো আছেই। রোজমেরি এমন একটি হার্ব, যা চুলকে সুস্থ করে, চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমাতে পারে ৩ গুণ পর্যন্ত। আজ জানাবো কেমন করে রোজমেরির সাহায্যে চুল চর্চা করবেন।

[picture]

(১) রোজমেরি হেয়ার রিঞ্জ


যা যা লাগবে- 

  • শুকনো রোজমেরি - ২ টেবিল চামচ, সাশ্রয়ী মূল্যে রোজমেরি পেয়ে যাবেন এখানে ।
  • ডিস্টিলিড (পাতিত) পানি- ২ কাপ, কোথায় পাবেন? ফার্মেসীর দোকানগুলোতে। না পেলে মিনারেল ওয়াটার বা ট্যাপের পানি হলেও হবে।
  • স্টীলের পাত্র (অ্যালুমিনিয়াম ছাড়া অন্য যে কোন)
  • ছাঁকনি
  • সংগ্রাহক পাত্র (প্লাস্টিক হলে ভাল)
যেভাবে তৈরি করবেন- - চুলায় পাত্র টি দিয়ে তাতে পানি গরম হতে দিন। - এবার শুকনো রোজমেরি গুড়া দিয়ে দিন। - একটু নেড়ে নামিয়ে ফেলুন এবং ৩০ মিনিট অপেক্ষা করুন যাতে রোজমেরি এক্সট্রাক্ট পানিতে পুরোপুরি মিশে যায়। -  এবার ছাঁকনি দিয়ে ছেকে পাত্রে সংগ্রহ করুন।

ব্যবহার বিধি

- অন্য বারের মতই চুলে শ্যাম্পু ও কন্ডিশনিং করুন।
- এবার (বড় চুলে) এক কাপ রোজমেরি পোশনের সাথে ১ কাপ পানি মেশান। পুরো মিশ্রণটি চুলে ঢেলে নিন।
- আর চুল ধোয়ার দরকার নেই। টাওয়েল ড্রাই করুন।

(২) রোজমেরি হেয়ার ওয়েল


যা যা লাগবে

  • শুকনো রোজমেরি ১ চা চামচ, কোথায় পাবেন? পেতে ক্লিক করুন এই লিংকে ।
  • নারিকেল তেল ১ টেবিল চামচ
  • অলিভ ওয়েল ১ টেবিল চামচ
  • আমন্ড ওয়েল ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন- 

- ওভেনে বা চুলায় প্রথমে তেলগুলোকে হালকা গরম করে নিন।
- এবার রোজমেরি গুড়া মেশান।
- ১-২ মিনিট পর নামিয়ে ফেলুন।


ব্যবহার বিধি

- হালকা গরম থাকতেই ব্যবহার করুন।
- শ্যাম্পুর ২ ঘন্টা আগে বা আগের দিন রাতে হালকা হাতে সম্পূর্ণ স্ক্যাল্প ও চুলে মালিশ করে করে লাগিয়ে রাখুন।

আশা করি রোজমেরির এ দুটি ব্যবহারে আপনারা সবাই নিশ্চয়ই উপকৃত হবেন। ব্যবহার করে জানাতে ভুলবেন না যেন। ভালো থাকুন সকলে। 

ছবি - স্মার্টহেলথঅ্যাডভাইজ  ডট কম

লিখেছেন -  রোজা স্বর্ণা

সম্পর্কিত লেখা

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
রিভিউ

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

আপনি কি হতাশায় ভুগছেন? আপনার মাথায় কি চুল কম? নতুন চুল একদমই গজাচ্ছে না? খুশকির সমস্যা? আপনার কি মাসলে পেইন হচ্ছে? আজকে আমি আপনাদের এমন একটি অ্যাসেনশি...

চুল পড়া কমিয়ে দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েলের জাদুকরী গুণাগুণ!
চুলের যত্ন

চুল পড়া কমিয়ে দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েলের জাদুকরী গুণাগুণ!

রোজমেরি শুনলেই চোখে ভেসে ওঠে পিজ্জা, পাস্তা অথবা মুখরোচক কোনো খাবারের কথা। খাবারের স্বাদ বাড়িয়ে দেওয়া রোজমেরির যে আরো ব্যবহার আছে, তা কি জানেন? রোজমের...

৫টি সিম্পল টিপস ফলো করে হেয়ার ভলিউম বাড়িয়ে নিন ন্যাচারালি!
চুলের যত্ন

৫টি সিম্পল টিপস ফলো করে হেয়ার ভলিউম বাড়িয়ে নিন ন্যাচারালি!

ভলিউম কমে যাওয়া চুলের সবচেয়ে কমন প্রবলেমগুলোর মধ্যে একটি। ফ্ল্যাট ও থিন হেয়ারে ভলিউম কীভাবে ফিরিয়ে আনবো, সেটি অনেকেই জানতে চান! এই সমস্যাটি হলে আমরা য...

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

আরও পড়ুন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!
চুলের যত্ন

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!

“ঘন কালো চুলে হারিয়ে যায় মন”- জনপ্রিয় বিজ্ঞাপনের বেশ পরিচিত একটি ডায়লগ এটি। ঘন কালো চুল সব মেয়েদের পছন্দ। মূলত চুলকে ধরা হয় নারী সৌন্দর্যের অন্যতন এক...

স্ক্যাল্প ঘেমে বেড়ে যাচ্ছে হেয়ার ফল! এর সল্যুশন কী?
চুলের যত্ন

স্ক্যাল্প ঘেমে বেড়ে যাচ্ছে হেয়ার ফল! এর সল্যুশন কী?

গরম ও আর্দ্রতার কারণে স্কিনে আর হেয়ারে বেশ ইফেক্ট পড়ে। বিশেষ করে এই সিজনে স্ক্যাল্প প্রচুর ঘামে, যার ফলে হেয়ার ফলের সমস্যা শুরু হয়। স্ক্যাল্প ঘেমে যাও...

আল্টিমেট হেয়ার ফল সল্যুশন | মাত্র ১ মাসেই চুল পড়া কমানোর গ্যারান্টি
রিভিউ

আল্টিমেট হেয়ার ফল সল্যুশন | মাত্র ১ মাসেই চুল পড়া কমানোর গ্যারান্টি

‘অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু চুল পড়া কিছুতেই কমছে না!’ এমন অভিযোগ যাদের আছে, আজকের ফিচারটি তাদের জন্যই। আজ জানাবো এমন একটি হেয়ার কেয়ার কম্বো নিয়ে, য...

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস
ফিটনেস

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস

শরীরের ওজন কিছুটা বেড়ে গেলেই শুরু হয়ে যায় ডায়েট কন্ট্রোল অথবা ব্যায়াম। হুট করে শুরু করা ডায়েট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা ভুলে যাই। ঠিক তেমন...

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!
সুস্থতা

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!

মাথাব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। এই সমস্যায় ভুগেননি এমন মানুষ মনে হয় না আছে। কেউ মাইগ্রেনের ব্যথায় ভোগেন, কেউ বা সাইনাসের ব্যথায়, কারো মাথাব্যথা হয়...

…