জ্বর নিয়ে যত কথা

সাজগোজ উপ সম্পাদক · Aug 31, 2014 · 1 min read

জ্বর নিয়ে যত কথা

আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ রোগ হচ্ছে জ্বর। বাচ্চা থেকে বুড়ো কমবেশি সবাই কখনো না কখনো এই রোগের স্বীকার হয়েছে। অথচ এই অতি সাধারণ রোগটা সম্পর্কে বেশিরভাগ মানুষেরই খুব একটা স্বচ্ছ ধারণা নেই। বেশির ভাগ ক্ষেত্রেই মানুষ জ্বর হলে খুব একটা গুরুত্ব দেন না এবং প্রায়ই দেখা যায় বাড়ির পাশের ওষুধের দোকান থেকে একপাতা নাপা কিনে এনে খাওয়া শুরু করে দেন ডাক্তারের সাথে কোনো রকম পরামর্শ ছাড়াই। জ্বর যদি সাধারণ হয় অর্থাৎ খুব বেশি মারাত্নক না হয় তবে এটুকুই যথেষ্ট। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মারাত্নক কোনো রোগের লক্ষণ হিসেবে আমাদের শরীরে জ্বর আসে। সেক্ষেত্রে আন্দাজে ওষুধ খাওয়াটা শুধু ক্ষতিকর নয়, অনেক সময় মারাত্নক ঝুকিপূর্ণও হতে পারে।

জ্বরের রকমফেরঃ

আমরা যদি সাধারণভাবে জ্বরের রকমফের করতে চাই তাহলে বলতে হবে জ্বরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হল ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল জ্বর এবং প্যারাসাইটিক জ্বর।

ব্যাকটেরিয়াল ইনফেকশন- ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত জ্বরের বিভিন্ন প্রকারভেদ আছে। যদি রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন থেকে জ্বর আসে তাহলে জ্বরের সাথে সাথে সর্দি, কফ এবং শ্বাসকষ্ট থাকবে। আবার অনেক সময় জ্বর যদি ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হয় তবে জ্বরের সাথে ঠান্ডা লাগা ভাব থাকবে।

ভাইরাল জ্বর- ভাইরাল জ্বর যেকোনো রোগীর জন্যই যথেষ্ট কষ্টকর। এই জ্বরের মধ্যে রয়েছে ডেঙ্গু জ্বর, ভাইরাল হেপাটাইটিস এ, ভাইরাল হেপাটাইটিস বি ইত্যাদি।

প্যারাসাইটিক জ্বর- এই ধরনের জ্বর রোগীর জন্য সবচেয়ে কষ্টদায়ক। সবথেকে মারাত্নক জ্বরগুলো এই বিভাগের মধ্যেই পড়ে। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, টাইফয়েড এর মত ক্ষতিকর জ্বরগুলো আসলে প্যারাসাইটিক জ্বরের বিভিন্ন ধরন।

জ্বর হলে কী করবেন?

আপনার অথবা আপনার বাসার কারো জ্বর হলে আপনার প্রথম কর্তব্য হবে যেনতেন ওষুধ না খেয়ে ডাক্তারের সাথে পরামর্শ করা। কারণ কীভাবে অথবা কী কারণে জ্বর এসেছে তা আমাদের মত সাধারণ মানুষের পক্ষে সঠিকভাবে জানা সম্ভব নয়। বিশেষ করে জ্বর যদি তিনদিন অতিক্রম করে যায় তাহলে তা মারাত্নক ক্ষতিকর হতে পারে। এ অবস্থায় সময় নষ্ট না করে করে অতি দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এছাড়া কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো জ্বর উপশম হয়ত করে না কিন্তু জ্বরের সময় অনেক আরাম দেয়। প্রথমেই বলব আদার কথা। জ্বর হলে আদা চা খাওয়ার কথা সকলেই বলে থাকেন। গরম চায়ের সাথে আদা মিশিয়ে খেলে আদার ঝাঝালো স্বাদ আপনার গলায় আরাম দেবে সেই সাথে মুখের স্বাদও বাড়াবে। যেহেতু জ্বরে রোগীর মুখের স্বাদ তেঁতো হয়ে যায়, কাজেই এধরনের ঝাঝালো স্বাদের খাবার মুখের রুচি বাড়াবে। তাছাড়া আদার মধ্যে থাকা পুষ্টি উপাদান দেহকে রোগের সাথে লড়ার জন্যও শক্তি প্রদান করবে। জ্বরের সময় আর একটি দরকারি খাবার হচ্ছে মুরগির হালকা স্যুপ। মুরগির স্যুপের মধ্যে জ্বরের জন্য প্রয়োজনীয় ফ্লুইড থাকে। তাছাড়া এর আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান যেকোনো রোগে এনার্জি দেয়ার জন্য দরকারি। আর এই স্যুপে যদি বিভিন্ন রকম সবজি যোগ করা যায় তাহলে আরো ভালো হয়। এছাড়াও বিভিন্ন ফ্রেশ ফল বিশেষত ভিটামিন সি যুক্ত ফল জ্বরের রোগীর জন্য খুবই উপকারী।

লিখেছেনঃ সাদিয়া রিফাত ইসলাম

ছবিঃ এক্সপার্টবিকন.কম

সম্পর্কিত লেখা

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?
সুস্থতা

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?

শীত শেষ হয়েছে কিছু দিন আগেই, শুরু হয়ে গিয়েছে গরমকাল। এই ঋতু পরিবর্তনেই অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে জ্বর কাশি হতে দেখা যায় অনেকের মাঝেই। এটা স্বাভাবিক,...

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?

আজকাল ঘরে ঘরে ডেঙ্গু জ্বর হচ্ছে। বিগত ২০ বছরের তুলনায় এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। যার ফলে আমাদের মনে এই নিয়ে চরম ভীতি কাজ করছে। সঠিক চিকিৎসার অভ...

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
সুস্থতা

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরে মৃত্যুহারের কারণে এটি বাংলাদেশে একটি উল্লেখযোগ্য জ...

ডেঙ্গু রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে
সুস্থতা

ডেঙ্গু রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে

বর্তমান সময়ের সবচেয়ে বড় ত্রাসের নাম ডেঙ্গু। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। নবজাতকসহ যেকোনো বয়সের মানুষই এই রোগে আক্র...

আরও পড়ুন

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

ইনজেকশন অ্যালার্জি ও এর প্রতিক্রিয়া নিয়ে আপনি কতটুকু জানেন?
সুস্থতা

ইনজেকশন অ্যালার্জি ও এর প্রতিক্রিয়া নিয়ে আপনি কতটুকু জানেন?

ইনজেকশনের সাথে আমরা সবাই পরিচিত। সেই ছোট্টবেলা থেকে টিকাদান কর্মসূচির মাধ্যমে পরিচয় হয়ে যায় এই ভীতিকর ইনজেকশন নামক বস্তুটির সাথে। যারা একটু সাহসী তারা...

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির ডায়েট কেমন হবে?
সুস্থতা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির ডায়েট কেমন হবে?

ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এ জ্বরে শরীর দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি খাবারের রুচি একদম কমে যায়। তাই জ্বরের তীব্রতা কমানোর পাশাপাশি রোগীর...

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?
সুস্থতা

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?

সম্প্রতি আবিষ্কৃত নভেল কভিড-১৯ বা করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী তোলপাড়। এর আগে একই রকমের সার্স, মার্স রোগ দেখা দিলেও তা করোনার মতো এত ব্যাপ্তি পায় নি।...

ফুসফুসে ইনফেকশন | লক্ষণ ও ধরন জেনে সচেতন হচ্ছেন তো?
সুস্থতা

ফুসফুসে ইনফেকশন | লক্ষণ ও ধরন জেনে সচেতন হচ্ছেন তো?

বিভিন্ন রোগ সৃষ্টিকারী অণুজীবের মাধ্যমে ফুসফুসের কোষগুলো আক্রান্ত হলে ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। এইসব অণুজীবের সাথে লড়াই করতে যেয়ে শরীরের রোগ প্রতিরোধক...

শীতে শিশুর যত অসুখ বিসুখ
মা ও শিশু

শীতে শিশুর যত অসুখ বিসুখ

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। শীতের এই বদলে যাওয়া আবহাওয়ায়, শিশুরা তাই খুব সহজেই বিভিন্ন অসুখবিসুখে আক্রান্ত হয়। এ সময়ে বাতাসে ধুলোবালির পরিমাণ...

…