প্যারাসিটামল ব্যবহারে সচেতনতা জরুরী

সাজগোজ উপ সম্পাদক · Jun 19, 2013 · 1 min read

প্যারাসিটামল ব্যবহারে সচেতনতা জরুরী

জ্বর বা ব্যথা উপশমের জন্য আমাদের দেশের সর্বাধিক প্রচলিত যে ওষুধ তার নাম প্যারাসিটামল। বিভিন্ন ফারমাসিউটিক্যাল এটিকে বিভিন্নভাবে নামকরণ করে। কেউ নাপা, কেউবা এইস আবার কেউ পাইরালজিন। জ্বর ও ব্যথার ওষুধ প্যারাসিটামল সম্পর্কে আমাদের জানার পরিধি আরও কিছুটা বাড়ালে সবার উপকার হবে।

প্যারাসিটামল মাথাব্যথা, জ্বর, মাইগ্রেন, দাঁতে ব্যথা, মাসেল পেইনের জন্য খুবই উপকারী। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে সেবন করা হয় তাহলে লিভারের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়, এমন কি গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দেয়। প্যারাসিটামল মূলত কাজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরীতে বাঁধা দানের মাধ্যমে এবং এটি শরীর ঠাণ্ডা করে।

পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধে থাকে তাই বলে তো ওষুধ গ্রহণ থেকে বিরত থাকা যায় না। তাই প্রয়োজনে পরিমিত পরিমাণে ওষুধ গ্রহণ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্যারাসিটামলের ডোজ ৫০০ মিলিগ্রামের ট্যাবলেট একটি, কখনো প্রয়োজনে ২ টি। ২৪ ঘন্টায় ৪ গ্রাম বা ৪০০০ মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না।

শিশুদের ক্ষেত্রে বয়স এবং ওজন অনুযায়ী প্যারাসিটামল সিরাপ দিতে হবে। ৪ গ্রাম হচ্ছে সর্বোচ্চ মাত্রা। ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজেশন পরামর্শ দিয়েছে যদি শিশুর জ্বর ১০১.৩ ফারেনহাইটের বেশি থাকে তবেই শুধু প্যারাসিটামলের সাহায্য নিবেন। ২০১০ সাল পর্যন্ত এটা ভাবা হতো যে গর্ভবতী মায়েদের জন্য প্যারাসিটামল নিরাপদ। সাম্প্রতিককালে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগস প্যারাসিটামলের সাথে কোডিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেছে। কারণ এতে মৃত্যুর আশংকা আরও বেড়ে যায়।

children

কিছু scientist রিপোর্ট করেছেন প্যারাসিটামলের সাথে ক্যাফেইন গ্রহণ শরীরে বিষাক্ততার পরিমাণ বাড়িয়ে দিয়ে লিভার ড্যামেজ করে দেয়। প্যারাসিটামল বা ব্যথানাশক যথাসম্ভব ব্যবহার না করা উচিত যেসব ক্ষেত্রে তা হলো-

- গর্ভাবস্থা

- শিশুকে বুকের দুধ দেন এমন মায়েরা

- রক্ত পাতলা করার ওষুধ খেতে থাকলে

- গ্যাস্ট্রিক বা আলসার থাকলে

ওষুধ চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত। আমাদের স্বাস্থ্যের দায়িত্ব অনেকটা আমাদের ওপর। এজন্য স্বনির্বাচিত ওষুধ গ্রহণে সতর্কতা অবলম্বন করুন।

লিখেছেনঃ রোজেন

সম্পর্কিত লেখা

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?
সুস্থতা

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?

শীত শেষ হয়েছে কিছু দিন আগেই, শুরু হয়ে গিয়েছে গরমকাল। এই ঋতু পরিবর্তনেই অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে জ্বর কাশি হতে দেখা যায় অনেকের মাঝেই। এটা স্বাভাবিক,...

সচেতনতাই স্বস্তি; অসুখ থেকে মুক্তি
সুস্থতা

সচেতনতাই স্বস্তি; অসুখ থেকে মুক্তি

পৃথিবীর বয়স যত বাড়ছে, নিত্য নতুন অসুখও যেন বেড়েই চলেছে। তার উপরে আছে দুশ্চিন্তা । কোন ডাক্তার ভালো হবে। কে সঠিক ভাবে আমাকে বুঝতে পারবে। অনেকে শুধু...

জ্বর নিয়ে যত কথা
সুস্থতা

জ্বর নিয়ে যত কথা

আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ রোগ হচ্ছে জ্বর। বাচ্চা থেকে বুড়ো কমবেশি সবাই কখনো না কখনো এই রোগের স্বীকার হয়েছে। অথচ এই অতি সাধারণ রোগটা সম্পর্কে বেশিরভাগ...

ওষুধ কেনার সময় লক্ষণীয় বিষয়
সুস্থতা

ওষুধ কেনার সময় লক্ষণীয় বিষয়

খাদ্যে ভেজাল, আবহাওয়ার দূষণ আর নানা কারণে প্রতিনিয়তই আমরা কোনও না কোনও রোগে আক্রান্ত হচ্ছি আর সে কারণে ডাক্তারের কাছে যেতে হয় অনেক সময়। কিন্তু ডাক্তার...

আরও পড়ুন

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?

আজকাল ঘরে ঘরে ডেঙ্গু জ্বর হচ্ছে। বিগত ২০ বছরের তুলনায় এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। যার ফলে আমাদের মনে এই নিয়ে চরম ভীতি কাজ করছে। সঠিক চিকিৎসার অভ...

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা
মা ও শিশু

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা

একজন নারীর জীবনে সন্তান ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম। পুরো পরিবার নতুন অতিথির আগমনী বার্তার অপেক্ষায় থাকে। সন্তান ধারণ থেকে শুরু কর...

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
সুস্থতা

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরে মৃত্যুহারের কারণে এটি বাংলাদেশে একটি উল্লেখযোগ্য জ...

শ্বাসকষ্টে নেবুলাইজার ব্যবহার সম্পর্কে কতটুকু জানেন?
সম্পাদকের পছন্দ

শ্বাসকষ্টে নেবুলাইজার ব্যবহার সম্পর্কে কতটুকু জানেন?

বাসার সবচেয়ে ছোট সদস্যাটির হঠাৎ করেই শ্বাসকষ্ট! সারাঘর যে চঞ্চলতায় মুখর করে রাখে, তাকে কষ্ট পেতে দেখে মা যেন আরও বেশি ছটফট করছে। এই সময় নেবুলাইজারই যে...

মাইগ্রেনের অসহনীয় যন্ত্রণা কীভাবে কমানো যায়?
সুস্থতা

মাইগ্রেনের অসহনীয় যন্ত্রণা কীভাবে কমানো যায়?

কাজের চাপে কিংবা মানসিক চাপে অনেকেরই মাথাব্যথা হয়। প্যারাসিটামল খেয়ে নিলে বা একটু বিশ্রামে সেটি ভালো হয়ে যায় বেশিরভাগ সময়। কিন্তু মাইগ্রেন নামের ভয়ানক...

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের একটি বোঝা জমে ওঠে। এতে ত্বকের স্...

…