ব্রেস্ট ইনফেকশন | ৫টি ঘরোয়া উপায়ে দূর করুন সমস্যাটি

তাহসিন অর্না · Aug 20, 2019 · 1 min read

ব্রেস্ট ইনফেকশন | ৫টি ঘরোয়া উপায়ে দূর করুন সমস্যাটি

ব্রেস্ট ইনফেকশন আজকাল সব মায়েদের কমন একটি সমস্যা। এটি হচ্ছে স্তনের টিস্যুতে একটি সংক্রমণ যা সাধারণত বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো মহিলাদের হয়ে থাকে। এটি সাধারণত সন্তান প্রসবের পরে প্রথম ৩ মাসের মধ্যে হতে পারে এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর যেকোনো সময় এই সংক্রমণটির আক্রমণ হতে পারে। এটি একটি কিংবা উভয় স্তনেই হয়ে থাকে। ইনফেকশন হলে প্রাথমিকভাবে ব্যথা, ফোলাভাব, লালভাব, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। আবার ঘরোয়া কিছু পদ্ধতিতে এর সমাধানও সম্ভব। যদিও স্তন সংক্রমণ সাধারন অবস্থা তবে সংক্রমনের সময় হালকা আরাম দেয়ার জন্য ঘরোয়া কিছু কার্যকরী উপায় আছে। আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে ঘরোয়া উপায়ে দূর করবেন ব্রেস্ট ইনফেকশন।

ব্রেস্ট ইনফেকশন দূর করার ঘরোয়া উপায়

(১) বুকের দুধ খাওয়ানো চালিয়ে যান

সংক্রমিত স্তন থেকে বাচ্চাকে দুধ খাওয়ালে খারাপ ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটি কোনভাবে বাচ্চার ক্ষতি করবে না কারণ বাচ্চাদের হজম করার একটি রস থাকে যা ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে দেয়। এক্ষেত্রে দুধের প্রবাহ বাড়ানোর জন্য এবং অস্বস্তি দূর করার জন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে ১৫ মিনিটের জন্য আক্রান্ত স্তনের উপর একটি গরম ভেজা কাপড় রাখুন। এতে করে দুধের প্রবাহ বেড়ে যাবে এবং খারাপ ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

(২) আক্রান্ত স্তনকে ম্যাসাজ করুন

আক্রান্ত স্তনকে ম্যাসাজ করতে হবে। এটি স্তনের নালীগুলিকে অবরোধ মুক্ত করতে এবং ব্যথা এবং ফোলাভাব দূর করতে সহায়তা করে। প্রতিদিন ক্যাস্টর অয়েল বা জলপাইয়ের তেল দিয়ে আঙ্গুলের সাহায্যে আক্রান্ত স্থানে এবং এর আশেপাশে ম্যাসাজ করুন। তারপর স্তনকে কাপড় দিয়ে মুছে নিবেন এবং বাচ্চাকে খাওয়ানোর আগে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

(৩) অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলে ব্যথা উপশমকারী বৈশিষ্ট্যগুলি ছাড়াও ক্ষতিগ্রস্থ ত্বক মেরামত করা এবং স্ফীত বা শুষ্ক ত্বক নিরাময় করার বৈশিষ্ট্য রয়েছে। অ্যালোভেরা জেল সরাসরি আক্রান্ত স্তনে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি কয়েকবার পুনরাবৃত্তি করতে পারেন। এতে করে আপনার ক্ষত সেরে যাবে।

(৪) বাঁধাকপি পাতা

বাঁধাকপি পাতার সাহায্যে ব্রেস্ট ইনফেকশন অনেকাংশে দূর করা সম্ভব। এই পাতায় রয়েছে সালফার যা আক্রান্ত স্থানের ফোলাভাব এবং জ্বালা দূর করে। কয়েকটি বাঁধাকপি পাতা নিয়ে তা ফ্রিজে ৩০ মিনিটের জন্য রেখে দিন। ৩০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে আক্রান্ত স্তনে রাখুন। পাতার তাপমাত্রা নরমাল হয়ে গেলে এটি সরিয়ে নিয়ে আরেকটি ঠাণ্ডা পাতা আক্রান্ত স্থানে রাখুন। এটি আপনি যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন।

(৫) গাঁদাফুল

গাঁদাফুলে রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল (Antibacterial) বৈশিষ্ট্য যা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এটি ব্রেস্টের ফোলাভাব এবং ব্যথাও দূর করে। কয়েকটি গাঁদাফুল এবং ৭-১০ ফোঁটা কমফ্রে তেল দিয়ে একসাথে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটি গরম করুন এবং ১৫-২০ মিনিট আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর একটি গরম কাপড় দিয়ে মুছে ফেলুন এবং গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্রেস্ট ইনফেকশন হলে ভয় পাওয়ার কিছুই নেই। খুব সহজেই ঘরোয়া উপায়ে এর সমাধান সম্ভব। কিন্তু অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।

 

ছবি- সংগৃহীত: হিন্দুস্থানটাইমস.কম

সম্পর্কিত লেখা

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?

বিশ্বে নারীদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট বা স্তন ক্যান্সার এক নম্বরে আছে। কিন্তু উন্নত বিশ্বে নিয়মিত স্ক্রিনিং আর সচেতনতার কারণে একদম প্রাথমিক পর্যায়ে...

ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জানুন এবং সচেতন হোন
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জানুন এবং সচেতন হোন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের তথ্য অনুসারে সারা বিশ্বে ২.৩ মিলিয়ন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। একই বছর মারা যান প্রায় ৬৮৫০০০ জন আক্রান্ত নার...

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?
সুস্থতা

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?

ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য এক আতঙ্কের নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। পশ্...

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

আরও পড়ুন

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?

সদ্য মা হয়েছেন নামিরা। নিয়মিত ব্রেস্ট ফিডিং করাতে হয় বলে আউটফিটের নিচে স্যুইটেবল কোনো ইনার ওয়্যার তিনি খুঁজে পাচ্ছিলেন না। ব্রেস্ট স্যাগি হয়ে যাবে কিন...

ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পাওয়ার ৯টি উপায়  
ফিটনেস

ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পাওয়ার ৯টি উপায়  

নারীদের জন্য সবচেয়ে বিব্রতকর একটি সমস্যা হচ্ছে স্তনের আকৃতি নষ্ট হয়ে যাওয়া কিংবা স্তন ঝুলে যাওয়া। নানা কারণে এই সমস্যাটি হয়ে থাকে। বয়স, ওজন, যত্নের অভ...

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?
সুস্থতা

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?

বর্তমানে বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আলোচিত একটি বিষয় হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির দুটো স্তনই কেটে অপসারণ করা। এর কারণ তার শরীরে স্তন ও ডিম্বাশয়...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?
সুস্থতা

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?

করোনা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। বহিঃবিশ্বের ন্যায় এখনো যদিও আমাদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক আকার ধারন করে নি, তবুও যে ২/৪ জন আক্রান্ত হয়েছে...

…