গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!

অর্থিয়া · Aug 30, 2017 · 1 min read

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!

ফাউন্ডেশন ব্যবহার করতে বিরক্ত লাগে? প্রতিদিন সকালে বাইরে বের হবার তাড়া থাকে? একটু পলিশড লুক চান, কিন্তু সময় এবং ধৈর্যের অভাব? সহজ সমাধান হলো - বিবি ক্রিম ! হ্যা, বিবি ক্রিম, এবং একদমই বাজেটের মধ্যেই! আজকে যে প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখতে বসেছি, সেটা আমি গত তিন বছর ধরে ব্যবহার করছি। সেটা হচ্ছে গার্নিয়ার বিবি ক্রিম এবং আমার বলতে কোন দ্বিধা নেই যে আমি দীপিকা পাড়ুকোনের অ্যাডভার্টাইজমেন্ট-টা দেখার পর খুব মুগ্ধ হয়েই কিনেছিলাম। এবং এখনো ব্যবহার করছি। বিবি ক্রিমের অর্থ হচ্ছে বিউটি বেনেফিট ক্রিম। এটা এক ধরণের টিন্টেড ময়েশ্চারাইজার যা ত্বকের অসামঞ্জস্যতাকে দূর করে, স্কিন টোন-কে ইভেন করে, হালকা থেকে মাঝারি কাভারেজ দেয়, স্কিনকে ময়েশ্চারাইজ করে, কিছুটা SPF থাকে বলে কিছুটা সানস্ক্রিনের কাজ করে, কিছুটা প্রাইমারের কাজও করে। সোজা কথায় এইটা একটা মাল্টিটাস্কিং ক্রিম যা প্রতিদিন ব্যবহার করার জন্য খুব ভালো একটা অপশন।

মূল্য ও প্রাপ্তিস্থান

এর দাম? ৩০ গ্রামের প্যাকেজিং এর মূল্য মাত্র ২২৫/- টাকা! আমাদের দেশে যেসব বিবি ক্রিম পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি এবং মূল্য যাচাই বাছাই করলে সে হিসেবে আমার কাছে অবশ্যই এই বিবি ক্রিমটি ভালো কোয়ালিটির ভিতরে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। আর আমি যেহেতু প্রতিদিন ব্যবহার করি, আমার মোটামুটি এক মাসের বেশিই চলে যায়। তাছাড়া যমুনা ফিউচার পার্ক এবং সীমান্ত  স্কয়ার-এ অবস্থিত শপ.সাজগোজ.কম-এও পাবেন। তাদের অনলাইন-এও অর্ডার করতে পারেন।

প্যাকেজিং

গোল্ডেন বিজ রঙের প্লাস্টিক টিউবে আসে এই বিবি ক্রিমটি। এতে আছে এসপিএফ ২৪ এবং ইউভিএ আর ইউভিবি প্রোটেকশন। আরও আছে ভিটামিন সি, আমন্ড এক্সট্রাক্ট এবং প্রয়োজনীয় মিনারেলস যা ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটেনিং এর পাশাপাশি স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এটা একটা পারফেক্ট হালকা টিন্টেড ময়েশ্চারাইজার, যা ৮ ঘণ্টা পর্যন্ত আপনার স্কিনকে ময়েশ্চারাইজড করে রাখতে পারবে বলে এর প্যাকেজিং এ লেখা আছে।

কনসিস্টেন্সি এবং টেক্সচার

এই বিবি ক্রিমটি খুব বেশি ঘন টেক্সচারের নয়, বেশ লাইট আর runny, যে কারণে স্কিনে খুব সহজেই মিশে যায়, patchy লুকটা দেয় না।

গার্নিয়ার বিবি ক্রিম কীভাবে ব্যবহার করি?

আমি হাতের তালুতে একটা ছোট কয়েন সাইজ পরিমাণ বিবি ক্রিম নিয়ে পুরো মুখে আর গলায় ভালোভাবে লাগিয়ে নিতে পারি। তারপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে একটু সেট করে নেই, তবে এটা না করলেও চলে। তারপর একটুখানি কম্প্যাক্ট, কাজল আর লিপস্টিক! ব্যস, I am ready for the day!

যা যা ভালো লেগেছে-

  • প্রোডাক্টটির প্যাকেজিং, আমি অনায়াসেই আমার ব্যাগে এটা সব জায়গায় ক্যারি করতে পারি। ট্র্যাভেল ফ্রেন্ডলি।
  • সহজলভ্যতা, এই বিবি ক্রিমটি দেশের প্রায় সব বড় বড় কসমেটিক্সের দোকানসহ সুপারশপগুলোতেও সহজেই পাওয়া যায়।
  • প্রোডাক্টের কনসিস্টেন্সিটা আমার খুব ভালো লেগেছে, কারণ একটু ঘনত্ব বেশি হলে দেখা যায় স্কিনে বিবি ক্রিম ঠিক মতো বসে না, ভেসে ভেসে থাকে, অ্যাবসর্ব হয় না ভালোভাবে। এইটা বেশ হালকা এবং runny টেক্সচার হওয়ায় আমার স্কিনে খুব সহজেই মিশে যায় এবং ভারী লাগে না।
  • এর হালকা মিষ্টি গন্ধটাও আমার ভালো লাগে।
  • প্রতিদিন ব্যবহারের জন্য এটা খুবই ভালো একটা অপশন।
  • ভিটামিন সি থাকায় আমার স্কিনের dullness কমাতেও সাহায্য করে।
  • আমার স্কিন অয়েলি, এই বিবি ক্রিম ব্যবহার করলে আমার আলাদা করে ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজন হয় না। কারণ এটা টিন্টেড ময়েশ্চারাইজার।

রেটিং: ৯/১০।

আমার জন্য গার্নিয়ার বিবি ক্রিম অবশ্যই একটি পয়সা উসুল পণ্য! গত তিন বছর ধরে আমি সবসময় ব্যবহারের জন্য এটা কিনছি, এবং আবার ও কিনবো। ইউনিভার্সিটি পড়ুয়া এবং চাকরিজীবী মেয়েদের জন্য ভীষণ ভালো অপশন এটি। একদম হালকা, ন্যাচারাল আর ফ্রেশ একটা নো মেকআপ লুকের জন্য একদম পারফেক্ট। আর বাজেট ফ্রেন্ডলি তো বটেই!

Take Care.

সম্পর্কিত লেখা

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ
ত্বক

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ

বিবি ক্রিম এখন নিউ ট্রেন্ড। ফাউন্ডেশন প্রতিদিন ব্যবহার করা যায় না। ফাউন্ডেশনের বদলে প্রতিদিন আমরা বিবি ক্রিম ব্যবহার করতে পারি। তাছাড়া বিবি ক্রিম হল ম...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

আরও পড়ুন

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!
বেইজ মেকআপ

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!

বিবি ক্রিম যা ব্লেমিস বাম বা বিউটি বাম এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত। বিবি ক্রিম এই সময়ে খুবই জনপ্রিয় একটি বিউটি প্রডাক্ট। আজকাল বেশিরভাগ মানুষই প্রত...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?
বেইজ মেকআপ

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?

একটু মনে করে দেখুন তো ছোট বেলায় সাজগোজ বলতে আমরা কিন্তু মুখের জন্যে একটা ভালো ক্রিম, পাউডার, চুলের জন্যে তেল এবং সাজের জন্য লিপস্টিককেই বুঝতাম! বড় হতে...

কর্মজীবী নারীর সাজগোজ | দারুণ কিছু টিপস
রিভিউ

কর্মজীবী নারীর সাজগোজ | দারুণ কিছু টিপস

রাতে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছে। এদিকে সকালে আছে অফিস। ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না। ঘুম থেকে উঠে অনেকেরই অফিসে যাবার এই তাড়াহুড়ো থাকে, কিন্ত...

M & KAORUCO ময়েশ্চার রিচ অল ইন ওয়ান জেল
ত্বক

M & KAORUCO ময়েশ্চার রিচ অল ইন ওয়ান জেল

সত্যি করে বলতে গেলে, আমি খুব কম মানুষকেই কস্মেটিকের প্যাকেজিং এর লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে কস্মেটিক কিনতে দেখি। উপাদানগুলো কি কি? নিজের স্কিনের সা...

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

…