নিজেই তৈরি করুন লিকুইড ফাউন্ডেশন

সাজগোজ উপ সম্পাদক · Jun 06, 2014 · 1 min read

নিজেই তৈরি করুন লিকুইড ফাউন্ডেশন

মেকাপ এর খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হল ফাউন্ডেশন। আপনি খুব সহজেই বাসায় বসেই তৈরি করে নিতে পারেন লিকুইড ফাউন্ডেশন। এটি আপনি বাজার থেকে যেমন সহজেই কিনতে পারবেন, সেরকম কতগুলো খুব সাধারণ উপাদান দিয়ে নিজেই তৈরি করে নিতে পারেন লিকুইড ফাউন্ডেশন।

লিকুইড ফাউন্ডেশন তৈরি করার জন্য যা যা লাগবেঃ

  • ময়েশ্চারাইজার ( আপনার স্কিনে সুট করে এমন একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আপনার স্কিন ড্রাই বা মিক্সড স্কিন হলে যেকোনও ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করতে পারেন। আপনার স্কিন তৈলাক্ত হলে , ময়েশ্চারাইজার নির্বাচন করার ক্ষেত্রে ক্রিম বেসড ফর্মুলা এড়িয়ে চলুন। আপনি ময়েশ্চারাইজার হিসেবে ক্লিন এন্ড ক্লিয়ার বা অন্য যেকোনো ময়েশ্চারাইজার যা আপনার স্কিনে সুট করে, ব্যবহার করতে পারবেন ।)
  • বিবি বা সিসি ক্রিম ( বিবি বা সিসি ক্রিম ব্যবহার করার বাপারটি একেবারেই অপশনাল। আপনার স্কিনে খুব ভালো সুট করে এমন যেকোনো বিবি বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। বাজারে এখন যে বিবি বা সিসি ক্রিম গুলো পাওয়া যাচ্ছে , সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ রিমেল এর নাইন ইন ওয়ান স্কিন পারফেক্টইং সামার মেকাপ ,গারনিয়ার এর স্কিন রিনিউ মিরাকল স্কিন পারফেক্টর , ম্যাক এর প্রেপ এন্ড প্রাইম বিউটি বাম , মেইবিলিন এর ক্লিয়ার স্মুথ মিনারেলস বিবি ক্রিম ইত্যাদি ।)
  • ফেস কমপ্যাক্ট বা মিনারেল পাউডার  ( আপনার স্কিন টোনের কালার এর সাথে সামঞ্জস্যপূর্ণ কমপ্লেক্সন ব্যবহার করুন। যদি কমপ্যাক্ট না থাকে, তবে হাই ডেফিনিশন পাউডার ব্যবহার করতে পারেন। কমপ্যাক্ট না থাকলে মিনারেল পাউডারও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যে  প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন সেগুলো হলঃ রেভলন কালার স্তে প্রেসড পাউডার , ম্যাক এর স্টুডিও ফিক্স পাউডার প্লাস ফাউন্ডেশন, আপনার স্কিন তৈলাক্ত হলে, ম্যাক এর মিনেরালাইজ কমপ্যাক্ট পাউডার, বুরজয়েস প্যাস্টেল টিলেন্ত এসেনশিয়াল প্রেসড পাউডার ব্যবহার করতে পারেন । )
  • এসপিএফ লোশন ( গরমকালে ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে এসপিএফ লোশন ব্যবহার করতে পারেন। শীতকালে এসপিএফ লোশন ব্যবহারের দরকার নেই।  বুটস এর সলতান সানস্ক্রিন লোশন টি ব্যবহার করতে পারেন ।)
  • বিউটি সিরাম ( যেকোনো ব্র্যান্ডের সিরাম ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই এমন কোনও সিরাম  ব্যবহার করবেন যা আপনার ত্বকে সুট করে। সিরাম ব্যবহারের অভ্যাস না থাকলে সিরাম বাদ দিতে পারেন। এক্ষেত্রে ,  লাকমি , পনডস এর ফ্ললেস হোয়াইট এবং লোটাস এর সিরাম ব্যবহার করতে পারেন । )
  • ববি ক্লিপ বা চা চামচ
  • একটি পরিষ্কার পাত্র
  • ফাউন্ডেশন সংরক্ষণ করার জন্য একটি ছোট জার বা বোতল ( এক্ষেত্রে পুরনো ফাউন্ডেশনের বোতল ও ব্যাবহার করতে পারেন )
  • টুথপিক বা কটন বার

প্রণালীঃ

প্রথমে পরিষ্কার একটি পাত্রে ময়েশ্চারাইজার, এসপিএফ লোশন, বিবি বা সিসি ক্রিম এবং বিউটি সিরাম নিন। এর মধ্যে ফেস কমপ্যাক্ট একটি ববি ক্লিপ এর সাহায্যে খুঁচিয়ে কিছুটা তুলে নিতে পারেন অথবা চা চামচের সাহায্যে স্কুপ করে তুলে নিতে পারেন। যদিও অনেকেই কমপ্যাক্ট থেকে ববি ক্লিপ এর সাহায্যে পাউডার উঠিয়ে নিয়ে থাকে। তবে চামচ ব্যবহার করে সহজেই স্কুপ করে তুলে নেয়া যাবে পাউডার এবং এতে করে প্রেসড পাউডার এর প্যালেটেও দাগ কম পড়বে। প্রেসড পাউডার বা কম্প্যাক্ট না থাকলে মিনারেল পাউডারও ব্যবহার করতে পারেন। মিনারেল পাউডার ব্যবহার করার সুবিধা হল যে এটি লুজ পাউডার হিসেবেই থাকে এবং তাই ব্যবহার করাটা সুবিধাজনক। মিনারেল পাউডার , প্রেসড পাউডার বা কম্প্যাক্ট এই তিনটার যেকোনও একটি পাউডার ব্যবহার করতে হবে তবে সেটিং পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করবেন না। এরপর সবগুলো উপাদান একসাথে টুথপিক বা কটন বার এর সাহায্যে খুব ভালো ভাবে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার লিকুইড ফাউন্ডেশন। এভাবে তৈরি করা লিকুইড ফাউন্ডেশন আপনি ২৫-৩৫ দিনের মত সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণ করার জন্য একটি ছোটো জার বা বোতল ব্যবহার করতে পারেন। পুরনো ফাউন্ডেশনের বোতলও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বোতল টি অবশ্যই পরিষ্কার করে ব্যবহার করবেন। অনেকেই পুরনো ফাউন্ডেশনের বোতল পরিষ্কার না করে সরাসরি ব্যবহার করেন। এটির কোনও দরকার নেই কেননা আপনি যে ফাউন্ডেশনটি তৈরি করলেন তার উপাদান এবং কভারেজ আপনার পুরনো ফাউন্ডেশনের সাথে ম্যাচ নাও করতে পারে।

এই ফাউন্ডেশনটি বানাতে আপনি যে কমপ্যাক্ট বা মিনারেল অথবা প্রেসড  পাউডার ব্যবহার করেছেন, ফাউন্ডেশনটি লাগানোর পর একই পাউডার ব্যবহার না করে অন্য একটি পাউডার যদি আপনি ব্যবহার করেন সেটিং পাউডার হিসেবে যা আপনার স্কিনের সাথে মানানসই তবে আপনি আরও ভালো কভারেজ পাবেন।

অনেকেই আছেন যাদের একাধিক ফাউন্ডেশন ব্যবহার করতে হয় ফুল কভারেজ এর জন্য। তারা ছোটো একটি বোতলে যে ফাউন্ডেশনগুলো তারা ব্যবহার করে থাকেন, সেগুলো পরিমাণ মতো নিয়ে মিশিয়ে নিতে পারেন এবং তার সাথে অল্প পরিমাণে মিনারেল পাউডার মিশিয়ে সংরক্ষণ করতে পারেন।

লিখেছেনঃ আনিকা আজহার

ছবিঃ মিডিয়াম্যানেজ.কম

সম্পর্কিত লেখা

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?
রিভিউ

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?

নিয়মিত মেকআপ করা হোক বা না হোক, মেয়েদের কাছে ফেইস পাউডারের নাম কিন্তু বেশ পরিচিত। শুনে শুধু একটি প্রোডাক্ট মনে হলেও এই ফেইস পাউডারের কয়েকটি ধরন আছে। য...

স্কিনটাইপ ও স্কিনটোন অনুযায়ী কমপ্যাক্ট পাউডার ব্যবহার করছেন তো?
বেইজ মেকআপ

স্কিনটাইপ ও স্কিনটোন অনুযায়ী কমপ্যাক্ট পাউডার ব্যবহার করছেন তো?

মেকআপ প্রিয় সব নারীদের কাছেই কমবেশী কমপ্যাক্ট পাউডার পাওয়া যায়। একে কমপ্যাক্ট বলা হয় কারণ এটি সেমিসলিড অবস্থায় থাকে। মেকআপ সেটিং করার জন্য, মেকআপের উপ...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?
মেকআপ

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?

বেসিক মেকআপ আইটেম এর মধ্যে ফেইস পাউডার থাকা মাস্ট, তা যতই হালকা মেকআপ করি না কেন, তাই না? তবে ফেইস পাউডার যদি স্কিনে ঠিকমত না সেট হয়, তাহলে কিন্তু তা...

আরও পড়ুন

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?
বেইজ মেকআপ

ইনস্ট্যান্ট পারফেক্ট লুক পেতে বিবি পাউডার কী কী বেনিফিটস দিবে?

একটু মনে করে দেখুন তো ছোট বেলায় সাজগোজ বলতে আমরা কিন্তু মুখের জন্যে একটা ভালো ক্রিম, পাউডার, চুলের জন্যে তেল এবং সাজের জন্য লিপস্টিককেই বুঝতাম! বড় হতে...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

পাউডারের রকমফের
ত্বক

পাউডারের রকমফের

গরমের প্রসাধনীতে সিংহ ভাগ জুড়েই থাকে পাউডার। মেক-আপ এর পরে বা এমনিতেও অনেকে আছেন খালি পাউডার পাফ করেই বেড়িয়ে পড়েন; শুধু তাই নয় সারাদিনের ফ্রেশনেস ধরে...

…