ল্যাকমে সিসি ক্রিম

সাজগোজ উপ সম্পাদক · Apr 13, 2015 · 1 min read

ল্যাকমে সিসি ক্রিম

অনেকদিন পর আবার প্রোডাক্ট রিভিউ লিখতে বসলাম। আজকের রিভিউ টা ল্যাকমে সিসি ক্রিমের। ইন্ডিয়ান মার্কেটে যখন সবাই বিবি ক্রিম নিয়ে ব্যাস্ত তখন ল্যাকমে তাদের সিসি ক্রিম দিয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছে। জানি অনেকেই হয়ত এর মাঝেই এটা একবার ব্যবহার করে ফেলেছেন, কিন্তু যারা এখনও এটা কেনার চিন্তা করছেন তাদের জন্য আজকের রিভিউ। জেনে নিন এটা আপনার জন্য আসলে কেমন হতে পারে। রিভিউ শুরু করার আগে আসুন জেনে নেই সিসি ক্রিম কী?

সিসি ক্রিম কী?

Cc cream শব্দটির মানে হচ্ছে color correction cream। এর প্রধান কাজ uneven skin tone দূর করা তার সাথে সাথে সাধারণ স্কিন কেয়ার ক্রিমের মত ত্বককে নরিশমেনট দেয়া। এর কাভারেজ হয় খুবই হালকা বা sheer যার কারণে এটা ব্যবহার করলে খুব ন্যাচারাল লুক তৈরি হয়।

কিন্তু ল্যাকমে তাদের সিসি ক্রিমের নামের পূর্ণ রুপ দিয়েছে complexion care cream। যা সিসি ক্রিমের সাধারণ অর্থ থেকে ভিন্ন। আর স্কিন কেয়ারের ব্যাপারে এখানে খুব বেশি কিছু বলা নেই। নাম থেকেই বোঝা যায় তাদের প্রোডাক্ট অন্যান্য সিসি ক্রিম থেকে আলাদা হবার একটা সুযোগ রয়েছে। দেখে নেই সেটা ভালো অর্থে, নাকি খারাপ অর্থে?

প্যাকেজিং-

প্যাকেজিং এর প্রশ্নে আমি এটাকে দশে দশ দেব। এত ক্ল্যাসি প্যাকেজিং ড্রাগ স্টোর ব্র্যান্ড এর ক্ষেত্রে খুব কমই দেখা যায়। বাইরের গোলাপি কার্ড বোর্ড কেসিং আর সোনালি টিউব ড্রেসিং টেবিলের উপরে সাজিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। অনেকটা হাই এন্ড ব্র্যান্ডের মত এটার আউটার লুক।

lk1

উপাদান ও ব্যবহার-

lk in

ল্যাকমে বলেছে পরিষ্কার ত্বকে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দিতে। আমার মতে, এটাই সবচেয়ে ভালো উপায়। কারণ এতা এত পাতলা যে ব্রাশ বা স্পঞ্জ পুরোটাই শুষে নিতে পারে।

ল্যাকমে দাবি করে তাদের এই সিসি ক্রিম নিচের ছয়টি কাজ ইনস্ট্যান্টলি করে, এটা-

-সুরক্ষা দেয়

-আর্দ্রতা দেয়

-উজ্জ্বলতা দেয়

-স্কিন টোন ঠিক করে

-দাগছোপ লুকায়

-ফ্রেসনেস যোগায়

আমার অভিজ্ঞতাঃ

এটার টেক্সচার খুবই সুন্দর, খুব তরল না আবার খুব ক্রিমিও না। এটা আঙ্গুলের সাহায্যে ব্লেনড করা খুবই সহজ। ব্লেনড করার সাথে সাথে এটা স্কিনে একটা সফট ম্যাট ফিনিশ দেয় যেটা আমার খুবই পছন্দ। এর কাছ থেকে খুব বেশি কাভারেজ আশা করবেন না। এটা খুবই লাইট কাভারেজ দেবে। যেখানে দরকার সেখানে লেয়ার করা যেতে পারে তবে মিডিয়ামের বেশি কাভারেজ পাওয়া যাবে না। ব্রণের দাগ বা চোখের নিচের কালো দাগ লুকাতে পারবে না। কিন্তু এটা স্কিন টোনের অসামাঞ্জস্যতা দূর করবে।

যদিও এটা শুরুতে ম্যাট ফিনিশ দেয় কিন্তু আমার তৈলাক্ত ত্বকে ২-৩ ঘণ্টা পরই শাইনি ভাব দেখা যায়। তৈলাক্ত ভাব দূরে রাখার জন্য আমাকে সারা দিনে দুই থেকে তিন বার ব্লটিং পেপার আর পাউডার ব্যবহার করতে হয়। কিন্তু আশা করি শীত কালে বা গরম কিছুটা কমলে এটা আরও ভালো কাজ করবে। কিন্তু শুষ্ক ত্বকের অধিকারী দের এর নিচে একটা ময়েশচারাইজার ব্যবহার করতে হবে নয়ত মুখের শুষ্ক এলাকা গুলোকে এই সিসি ক্রিম লুকানোর বদলে হাইলাইট করে ফেলবে, বিশেষ করে শীত কালে। এই সিসি ক্রিম ব্যবহারের ফলে আমার কোন র‍্যাশ বা ব্রণ হয়নি।

আমার ত্বকে এটা প্রায় ৬-৭ ঘণ্টা বহাল ছিল। এটার মধ্যে গলে যাবার কোন প্রবণতা নেই। আর আমি আমার ত্বকে এটাকে অক্সিডাইজ করতে দেখি নি। কিন্তু বলাই বাহুল্য, এই বিষয়গুলো একেক জনের ক্ষেত্রে একেক রকম।

শেডস-

ল্যাকমে সিসি ক্রিম দুইটা শেডে পাওয়া যায়। বেইজ (ফেয়ার স্কিন টোনের জন্য) আর ব্রোঞ্জ (মিডিয়াম স্কিন টোনের জন্য)। যেটা এই প্রোডাক্ট এর সবচেয়ে বড় সেটব্যাক। কারণ দুটা শেডের মধ্যে তফাৎ অনেক বেশি আর সাধারণ বাঙালি স্কিন টোন এই দুই শেডের মাঝামাঝি কিছু একটা। সেক্ষেত্রে দুই শেডের ক্রিম মিলিয়ে নিজের শেড তৈরি করে নেয়া ছাড়া আর উপায় নেই।

নিচে ছবির সাহায্যে আমি ল্যাকমে সিসি ক্রিমের ট্ক্সেচার, শেড আর কাভারেজ সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করছি-

lk3

দুই শেডের মধ্যে তফাৎ টা খেয়াল করুন

lk4

মেশানোর আগে (দেখুন এটা কত পাতলা )

lk5

মেশানোর পরে (হালকা কাভারেজ, ত্বকের দাগ ছোপ ঢাকছে না)

এই প্রোডাক্টের যে দিক গুলো আমার পছন্দ হয়েছেঃ

-এর হালকা ভাব, ত্বকের উপর চেপে বসে থাকে না। নরমাল ময়েশচারাইজার এর মতই।

-আঙ্গুল দিয়ে সহজেই মিশিয়ে দেয়া যায়।

-হালকা ন্যাচারাল ফিনিশ। লাইট কাভারেজ।

-গলে যায় না, কেকি বা প্যাচি লাগে না।

-spf 20 সান প্রটেকশন, সাধারণ ব্যবহারের জন্য বেস ভালো।

-টিউব থেকে একবারে অনেক খানি বেরিয়ে আসে না, সাশ্রয়ী।

-সুন্দর প্যাকেজিং।

এই প্রোডাক্টের যে দিক গুলো আমার পছন্দ হয়নিঃ

-এর শেডস। আমি নিশ্চিত, মাঝামাঝি আরও একটি এবং আরেকটু গাঢ় একটা শেড থাকলে এটা আরও কনভেনিইয়েনট হত।

-তৈলাক্ত ত্বকের অধিকারীরা টাচ আপ ছাড়া ব্যবহার করতে পারবেন না। এর উপর ম্যাটিফায়িং কম্প্যাক্ট ব্যবহার করতে হবে।

-এটার কোন স্কিন কেয়ার গুণাবলি নেই, সুতরাং সিসি ক্রিমের মত কোন কাজই এটা করবে না। সিসি ক্রিম শুধুই একটা ক্যাচি টাইটেল। অবশ্য আমাদের দেশে যে সব বিবি আর সিসি ক্রিম পাওয়া যায় সবগুলোই টিনটেড ময়েশচারাইজার থেকে বেশি কিছু না। আমি কোন ভাবেই এদের বিবি বা সিসি ক্রিম বলব না।

যাদের জন্য রেকমেনডেডঃ

সাধারন আর শুষ্ক ত্বকের অধিকারীরা চোখ বুজে ট্রাই করতে পারেন। তৈলাক্ত ত্বকের অধিকারীরা ভালো পাউডার ব্যবহার করলে নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার মুখে যদি দাগ ছোপ বেশি থাকে তবে সিসি ক্রিম আপনার জন্য নয়। যারা হালকা কাভারেজ ভালোবাসেন অথবা যারা অফিস বা ইউনিভার্সিটি তে যাবার জন্য নন মেক-আপ মেকাপ লুক চান তাদের জন্য সিসি ক্রিম পারফেক্ট।

       আশা করি এই প্রোডাক্ট টি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। কিন্তু বলে রাখতে চাই আমার ত্বকে এক ধরনের ফল দিল বলে আপনিও একই ফল কিন্তু নাও পেতে পারেন। আর প্রোডাক্ট ব্যবহারের আগে উপাদান তালিকা ভালো ভাবে দেখে নিন, কোন উপাদানে আপনার অ্যালার্জি আছে কিনা। আর হ্যাঁ, product description না পরে কখনও কিছু কিনে ফেলবেন না যেন।

লিখেছেনঃ মীম তাবাসসুম

ছবিঃ বিউটিআনলিশডউইথদিপ্তীমা.কম

সম্পর্কিত লেখা

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ
ত্বক

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ

বিবি ক্রিম এখন নিউ ট্রেন্ড। ফাউন্ডেশন প্রতিদিন ব্যবহার করা যায় না। ফাউন্ডেশনের বদলে প্রতিদিন আমরা বিবি ক্রিম ব্যবহার করতে পারি। তাছাড়া বিবি ক্রিম হল ম...

আরও পড়ুন

নিজেই তৈরি করুন লিকুইড ফাউন্ডেশন
বেইজ মেকআপ

নিজেই তৈরি করুন লিকুইড ফাউন্ডেশন

মেকাপ এর খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হল ফাউন্ডেশন। আপনি খুব সহজেই বাসায় বসেই তৈরি করে নিতে পারেন লিকুইড ফাউন্ডেশন। এটি আপনি বাজার থেকে যেমন সহজেই কিন...

মাস্কে মেকআপ লেগে নষ্ট হয়ে যাচ্ছে?
মেকআপ

মাস্কে মেকআপ লেগে নষ্ট হয়ে যাচ্ছে?

বিগত কয়েক মাস ধরেই আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এসেছে কিছু না কিছু পরিবর্তন। আর এর পেছনের কারণ হচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতি। আমাদের রেগুলার...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!
ত্বক

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!

কেন গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম নিয়ে কথা বলছি? জানেন? বয়স বাড়ার সাথে সাথে বেটার, একটু রিচ অ্যান্টি এজিং ক্রিম খোঁজা মানেই কিন্তু সারাজীবন তরুণ থাকার...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!
বেইজ মেকআপ

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!

বিবি ক্রিম যা ব্লেমিস বাম বা বিউটি বাম এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত। বিবি ক্রিম এই সময়ে খুবই জনপ্রিয় একটি বিউটি প্রডাক্ট। আজকাল বেশিরভাগ মানুষই প্রত...

…