দি বডিশপ নিউট্রিগ্যানিকস স্মুথিং ডে ক্রিম

রুমানা রহমান · Aug 12, 2015 · 1 min read

দি বডিশপ নিউট্রিগ্যানিকস স্মুথিং ডে ক্রিম

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এর আগে কখনো কোন প্রোডাক্ট ব্যবহার করে রিভিউ লেখা হয়নি কিন্তু রিসেন্টলি আমি দি বডি শপের এমন একটি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেছি আর আমার এতো ভালো লেগেছে যে যা আমাকে রিভিউ লিখতে বাধ্য করলো, আমার মনে হয়েছে এটা সম্পর্কে আমার মতামত ভালো লাগা অন্যদের জানানো উচিত। আমি আজ যেটা নিয়ে রিভিউ লিখতে বসেছি সেটা হল বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড “দি বডি শপ” এর নিউট্রিগ্যানিকস রেঞ্জের একটি ডে ক্রিম, যার নাম “দি বডিশপ নিউট্রিগ্যানিকস স্মুথিং ডে ক্রিম।”

আমার ত্বকের ধরনঃ প্রোডাক্ট টি সম্পর্কে বলার আগে জানিয়ে নেই আমার বয়স ২৫, আমার স্কিন ড্রাই এবং রিসেন্টলি লক্ষ্য করলাম আমার স্কিনে এজিং এর সাইন আসতে শুরু করেছে। এর আগে বেশ কিছু ব্র্যান্ডের ডে ক্রিম ইউজ করে দেখেছি কিন্তু তেমন কোন আশানুরূপ ফল পাইনি। ডে ক্রিম লাগানোর সময় স্কিন সফট ও বাউন্সি থাকলেও কিছু সময় পরই আবার ড্রাই হয়ে যাই। বডি শপের প্রোডাক্ট সম্পর্কে অনেক পজিটিভ ফিডব্যাক অনেকদিন থেকে শুনে আসছি তাই ভাবলাম আমিও একবার ট্রাই করেই দেখি।

প্রোডাক্টির বিশেষত্বঃ * এটি একটি অল স্কিন টাইপ ডে ক্রিম যা ড্রাই, অয়েলি ও কম্বিনেশন সব স্কিনের জন্য উপযোগী। * ক্রিমটি খুব সুন্দরভাবে স্কিনে মিশে যায়। * এই ক্রিমটি ১২ ঘণ্টা পর্যন্ত স্কিন মশ্চারাইজ করে। * এটা ব্যবহারের ৪ সপ্তাহের মধ্যে স্কিনের রিংকেল কমিয়ে তোলে। * এই ক্রিমটির ৯৮% ইনগ্রিডিয়েন্স প্রাকৃতিক। * এই ডে ক্রিমটিতে স্কিন নারিসিং ন্যাচারাল বাবাসু অয়েল, অরগানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল ও ম্যালো ফ্লাওয়ার রয়েছে যা স্কিনের টেক্সার এবং টোন ইমপ্রুভ করে ।

আমার অভিজ্ঞতাঃ আমি এক মাস হল প্রোডাক্টটি ব্যবহার করা শুরু করেছি আর এর মধ্যেই এটি আমার স্কিনের ড্রাইনেস কমিয়ে ফেলার সাথে সাথেই স্কিনের এজিং সাইন কমিয়ে তুলেছে। মাত্র এক পাম্প ক্রিমই আমার মুখ ও গলায় ভালো কভারেজ দেয়। এটি আমার স্কিন প্রায় ১২ ঘণ্টা মশ্চারাইজ করছে যার কারণে সকালে একবার এটি স্কিনে লাগানোর পর আর সারাদিনে স্কিন ড্রাই হয়ে যাওয়ার আতঙ্কে থাকতে হচ্ছে না। এই ডে ক্রিমটি মেকআপের ভালো বেইজ হিসেবেও আমাকে কাজে দিচ্ছে, ইভেন এটি আমার স্কিনের ফাউন্ডেশনের নীচে সারাদিন স্মুথ আর রিফ্রেশিং ফিলিং দেয়। একটা ক্রিম শেষ করে আমি খুব শিগ্রি আরেকটি ক্রিম কিনতে চাচ্ছি। আমি ড্রাই আর ড্যামেজ স্কিনের যে কাউকে রেগুলার ব্যবহার এর জন্য দি বডি শপের স্মুথিং ডে ক্রিমটি ব্যবহারের পরামর্শ দেবো।

প্রোডাক্ট টির যে দিক আমার ভালো লাগেনিঃ *এই ডে ক্রিমটির প্যাকেজিং পাম্প স্টাইল যা আমার ভালো লাগেনি। এটি টিউব সিস্টেম হলে বেশি ভালো হত। *দামটা একটু বেশি।

কোথায় পাবেনঃ আপনি বডি শপের ওয়েব সাইট কিংবা কোন পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন। আর যদি নিজে দেখে শুনে অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান তাহলে যমুনা ফিউচার পার্কের Sapphire থেকে কিনতে পারেন ।

দামঃ ১৮০০ থেকে ১৯০০ মধ্যে পড়বে।

লিখেছেনঃ রুমানা রহমান

ছবিঃ শপমাইএক্সচেঞ্জ.কম

সম্পর্কিত লেখা

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?
বিউটি টিপস

ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

যারা রেগুলার স্কিন কেয়ার করেন তারা জানেন, সকালে ও রাতের স্কিন কেয়ার রুটিনে কিছুটা পার্থক্য আছে। সকালে যে প্রোডাক্টটি ইউজ করা হয়, রাতে সাধারণত সেগুলো ব...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মালটি অ্যাকশন ফেয়ারনেস ডে ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মালটি অ্যাকশন ফেয়ারনেস ডে ক্রিম

আজকের পোস্টে বাজারের সবচেয়ে সহজ প্রাপ্য একটি ময়েশ্চারাইজার রিভিউ করব বলে ঠিক করলাম। প্রশ্ন আসতে পারে হঠাৎ ফেয়ারনেস ক্রিমের রিভিউ কেন? আসলে এটা খুব একট...

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!
ত্বক

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!

কেন গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম নিয়ে কথা বলছি? জানেন? বয়স বাড়ার সাথে সাথে বেটার, একটু রিচ অ্যান্টি এজিং ক্রিম খোঁজা মানেই কিন্তু সারাজীবন তরুণ থাকার...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

আরও পড়ুন

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম
ত্বক

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম

প্রথমেই বলি আপনি যদি মনে করেন যে স্বাস্থ্যজ্জ্বল সুন্দর আর লাবণ্যময় ত্বকের জন্য কেবল ডে ক্রিমই এনাফ তাহলে আপনার ধারণা ভুল। একবার ভাবুন তো সারাদিন আপনা...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?
ত্বক

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?

আজ যে প্রোডাক্ট নিয়ে কথা বলব তার সাথে আমার সম্পর্ক প্রায় ৮-৯ বছরের পুরনো। আমার জীবনে প্রথম ব্যবহার করা টোনার এটি। একচুয়ালি টোনার নয়... অ্যাসট্রিনজেন্ট...

সংবেদনশীল ত্বকের জন্য পারফেক্ট ডে ক্রিম 
ত্বক

সংবেদনশীল ত্বকের জন্য পারফেক্ট ডে ক্রিম 

ফেসওয়াশ হোক কিংবা ক্লিনজার ত্বকের পরিচর্যায় যাই ব্যবহার করেন না কেন ত্বক কিছুটা শুষ্ক হয়ে যাবেই। ত্বক পরিষ্কারক এসব পণ্যে স্বল্পমাত্রায় হলেও ক্ষারীয় উ...

…