রিভিউঃদ্য বডি শপ অ্যালো সুদিং নাইট ক্রিম

সাজগোজ উপ সম্পাদক · Feb 22, 2015 · 1 min read

রিভিউঃদ্য বডি শপ অ্যালো সুদিং নাইট ক্রিম

দিনে দিনে আমাদের ত্বকের উপরিভাগে ধুলো-ময়লা জমে ত্বককে মলিন করে দেয়। সারাদিনের ব্যস্ত ও ক্লান্ত শিডিউল শেষে রাতের বেলা ত্বককে বাড়তি কিছু দেয়া প্রয়োজন। এমন চিন্তা মাথায় রেখে বিভিন্ন প্রসাধন কোম্পানী বাজারে নাইট ক্রিম নিয়ে এসেছে। দ্য বডি শপ অত্যন্ত পরিচিত ও ভরসার একটি ব্র্যান্ডের নাম। ত্বকের প্রকার ও প্রয়োজন ভেদে তাদের অনেক রকম রেঞ্জ রয়েছে।  সবার ত্বকের ধরন ও চাহিদা এক হয় না, তাই যার যার দরকার কে প্রাধান্য দিয়ে প্রোডাক্ট সিলেক্ট করা উচিত। তবেই সর্বোচ্চ উপকার পাওয়া যাবে। দ্য বডি শপের অ্যালো রেঞ্জটি রয়েছে সেনসেটিভ ত্বকের জন্য। তাই যাদের ত্বক সেনসেটিভ নির্দ্বিধায় বেছে নিতে অ্যালো রেঞ্জের যে কোন প্রোডাক্ট। অনেকেই ত্বকের সেনসেটিভিটির জন্য নাইট ক্রিম ব্যবহার করতে চান না বা ভয় পান, তাই আজকে দ্য বডি শপ অ্যালো সুদিং নাইট ক্রিম-এর রিভিউ দিতে যাচ্ছি।

আমার ত্বকের ধরন

শুরুতেই জানিয়ে দেই আমার ত্বকের ধরন। আমার ত্বক ভীষণ সেনসেটিভ। তাছাড়া শীত ও গ্রীষ্মেও একেক রকম ব্যবহার করে। গরমে তৈলাক্ত, শীতে শুষ্ক; আবার কখনো মিশ্র ত্বকের ন্যায়ও দেখায়। আর যে কোন নতুন প্রসাধনী ট্রাই করতে গেলেই র‍্যাশ-পিম্পলের যন্ত্রণা তো আছেই। তাই আমি খুব বেশি এক্সপেরিমেণ্ট না করে বেছে নেই দ্যা বডি শপ অ্যালো সুদিং নাইট ক্রিম।

পরিমাণ

১৫ মিলি ও ৫০ মিলি এই দুই সাইজেই পাওয়া যায়।

দরদাম: ৫০ মিলির দাম ১৪৫০/- টাকা।

প্রাপ্তিস্থান

বডি শপের যে কোন দেশের ওয়েবসাইটেই পাওয়া যাবে। আর আমদের দেশে যমুনা ফিউচার পার্ক ও রাইফেল স্কয়ার-এ অবস্থিত সাজগোজ শপ-এও এ বডি শপের অ্যালো রেঞ্জ সহ সব রকম প্রসাধনী পাবেন; যা কিনা আসল ও দামেও সাশ্রয়ী।

বর্ণ ও গন্ধ

ক্রিমটি দেখতে শুভ্র সাদা রঙের আর একেবারেই গন্ধহীন। সেনসেটিভ ত্বকের জন্য এমন ময়েশ্চারাইজার সিলেক্ট করা উচিত যাতে অতিরিক্ত প্রিজারভেটিভ ও পারফিউম না থাকে। সে ক্ষেত্রে বডি শপের এই ক্রিমটি তুলনাহীন। ক্রিমের টেক্সচার এই ব্র্যন্ডের অন্য সব ক্রিমের মতই, খুবই সফট ও ক্রিমি তবে খুব বেশি তৈলাক্ত নয়, তাই তৈলাক্ত ত্বকের অধিকারীরা সহজেই একে আপন করে নিতে পারবেন। শুষ্ক ত্বকেও ব্যবহার করা যাবে তবে পরিমাণে বেশি হলেই চলবে।

উপকরণ

অ্যালোভেরা, গ্লিসারিন, অ্যাকোয়া, পেন্টিলিন গ্লাইকল সহ আরো কয়েক ধরনের অ্যালকোহল।

ক্রিমের ভালো দিকগুলো-

  • রঙ বা পারফিউম নেই, তাই বর্ণ ও গন্ধহীন।
  • সুন্দরভাবে ত্বকের সাথে মিলিয়ে যায়, ঘষাঘষি করতে হয় না একদমই।
  • খুব অল্প পরিমাণে লাগে, তাই অনেক দিন যায়।
  • সেনসেটিভ ত্বকের সেনসেটিভিটি কমাতে সাহায্য করে।
  • দীর্ঘদিন ব্যবহারে ত্বকের জেল্লা ফিরিয়ে দিতে পারে।
  • আমার সবচেয়ে পছন্দের দিক হল প্যারাবেন মুক্ত।
  • আমদের দেশে পাওয়া যায়।

খারাপ দিকগুলো-

  • অ্যালকোহল যুক্ত।
  • ট্যাব এর পরিবর্তে টিউব ব্যবহৃত হলে আরো বেশি স্বাস্থ্যকর হত।

সর্বোপরি এই নাইট ক্রিমটি আমার অনেক পছন্দের। আপনারাও ব্যবহার করে দেখবেন, স্পর্শকাতর ত্বক যাদের রয়েছে তারা তো অবশ্যই। আশা করি আপনারাও উপকার পাবেন এবং ফলাফল জানাতে ভুলবেন না যেন। সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি।

লিখেছেন- রোজা স্বর্ণা

ছবি- ফ্লিপকার্ট.কম

সম্পর্কিত লেখা

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস
ত্বকের যত্ন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস

রূপ সচেতন মেয়েদের জন্য বর্তমানে সেনসেটিভ ত্বক একটি বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি বর্তমানে খুব কমন একটি সমস্যা। অনেকে আছেন যারা ত্বকের একেবারেই যত্ন...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম

ত্বকের যত্নে নাইট ক্রিমের ব্যবহার আসলে নতুন কিছু না। রূপচর্চার আদিকাল থেকে রাতের বিশেষ যত্নই কালেভদে নাইট ক্রিমে রূপান্তরিত হয়েছে। আমাদের দাদি-নানীরা...

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!
রিভিউ

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় র...

আরও পড়ুন

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম
ত্বক

দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম

প্রথমেই বলি আপনি যদি মনে করেন যে স্বাস্থ্যজ্জ্বল সুন্দর আর লাবণ্যময় ত্বকের জন্য কেবল ডে ক্রিমই এনাফ তাহলে আপনার ধারণা ভুল। একবার ভাবুন তো সারাদিন আপনা...

ন্যাচার রিপাবলিক অ্যালো সুদিং জেল- একটি পয়সা উসুল পণ্য!
চুল

ন্যাচার রিপাবলিক অ্যালো সুদিং জেল- একটি পয়সা উসুল পণ্য!

আজকে আমার অনেক প্রিয় একটি প্রোডাক্ট সম্পর্কে বলব। আমার স্কিন হচ্ছে এমন সেনসিটিভ যাতে প্রায় কিছুই ছোঁয়ানো যায় না। স্যুট না করলে সাথে সাথে ব্রণ উঠে যায়।...

বডি মিস্টের সাত-সতের
সুগন্ধি

বডি মিস্টের সাত-সতের

শরৎকাল চলছে। গরমও আছে বেশ। তবে আজকাল ঋতু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে আগে আগেই গরম চলে আসে। আর গরমের দিনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে শরীরের দ...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

বেবি সফট এবং গ্লোয়িং স্কিন পেতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম!
ত্বক

বেবি সফট এবং গ্লোয়িং স্কিন পেতে দ্যা বডি শপ ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম!

ত্বকের চর্চায় নাইট ক্রিম যে কতটা প্রয়োজনীয় সেটা বোধ হয় এখন সবারই জানা। আমাদের ত্বকের উপর দিয়ে সারাদিন যে অত্যাচার করা হয় তার ক্ষতিপূরণ করতে নাইট ক্রিম...

…