ত্বকের যত্ন | দুধ ও মধুর মাস্ক এক কার্যকরী ক্লিনজার!

রোকসানা আকতার · Jan 04, 2017 · 1 min read

ত্বকের যত্ন | দুধ ও মধুর মাস্ক এক কার্যকরী ক্লিনজার!

আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে তাহলে আপনার সাজ অনেকখানি ব্যাহত হয় আর কাংক্ষিত লুক পেতে আপনার কষ্ট অনেকখানি বেড়ে যায়। তো এই ব্রণের দাগ বা মুখের অন্যান্য দাগ দূর করার সহজ কিন্তু প্রাকৃতিক একটি উপায় হল, দুধ আর মধুর মাস্ক। এটা আপনার ত্বকের জন্যে অনেক ভালো ক্লিনজারও বটে। 

[picture]

কী আছে দুধ ও মধুতে?

মধুতে অনেক উপাদান আছে যা ত্বকের শুষ্কতা দূর করে । এই প্রাকৃতিক উপাদানটি ত্বক সজীব রাখে। মধু ও দুধ দুটোতেই আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বক গভীরভাবে ক্লিন করতে সাহায্য করে। মধু ত্বকের নষ্ট হয়ে যাওয়া কোষ পুনরুদ্ধার  করে । দুটোই ত্বককে ময়েশ্চারাইজ করে ।

কীভাবে মধু ও দুধের মাস্ক ব্যবহার করবেন?

ক্লিনজার হিসেহে মধু আর দুধ

যা যা লাগবে -

  • ১/২ কাপ দুধ
  • ১/২ কাপ মধু

কীভাবে তৈরি করবেন?

(১) দুধ আর মধু একত্রে মিশিয়ে নিন। মিশিয়ে কমপক্ষে ২ মিনিট রাখুন।

(২) আঙ্গুলে এই মিক্সচার নিয়ে আস্তে আস্তে প্রায় ২ মিনিট ধরে মুখে সমানভাবে লাগান আর এরপর ১০ মিনিট অপেক্ষা করুন।

(৩) কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ফেইস মাস্ক হিসেবে টক দই আর মধু

যা যা লাগবে - 

  • ১ টেবিল চামচ টক দই
  • ১ টেবিল চামচ খাটি মধু

কীভাবে তৈরি করবেন?

১) টক দই ও মধু একত্রে মিশিয়ে একটু সময় রেখে দিন।

২) মুখে সব জায়গায় সমানভাবে এই মাস্ক লাগান। এরপর ১৫ মিনিট এভাবে রেখে দিন ত্বকে।

৩) হালকা গরম পানি দিয়ে এবার ধুয়ে ফেলুন।

দুধ ও মধুর ক্লিনজার ও ফেইস মাস্কের উপকারিতা

(১)  ত্বক গ্লোইং করে

দুধ ও মধুর এই মাস্ক আপনার ত্বকে তৎক্ষণাৎ একটি গ্লো দেবে। মধু ও দুধে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান আছে যা শরীরের জন্য ভালো। এই মাস্ক সারাদিন রোঁদে থাকার পর ত্বকে ব্যবহার করলে তা দারুণভাবে  রোঁদে পোড়া ভাব দূর করে।

(২) নিস্প্রাণ ঠোঁটকে কিউর করে

শীতের সময়টা ঠোঁটের উপর আবহাওয়ার খুব প্রেসার পড়ে আর ঠোঁট নিস্প্রাণ হয়ে ওঠে। তাই মধু আর দুধের মিশ্রণ নিয়মিত ঠোঁটে লাগালে  ঠোঁট নরম, কোমল আর সজীব থাকে। ঠোঁট ফাটাও এই মিশ্রনে দূর হয় ।

(৩) ত্বকের দাগ দূর করে

এই মাস্ক ও ক্লিঞ্জার শুধু ব্রণের দাগ দূর করে তা নয় , এটি চিকেন পক্সের মতো জেদি দাগও দূর করতে সাহায্য করে। প্রতিদিন দুধ ও মধুর এই মাস্ক ব্যবহারে আপনি খুব ভালো ফল পাবেন।

(৪) ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে

এটা সত্যি যে মধু আর দুধের এই মাস্ক ত্বকে নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ যেমন দূর হয় তেমনি বয়সের কারণে ত্বকে যে বলিরেখা দেখা যায় তা দূর হয়।

(৫) আপনার ত্বকে যদি ব্রণ থাকে, তাহলে এই মধু আর দুধের মাস্ক ব্যবহার করুন। এটা ত্বকের ব্রণ তো কমাবেই সাথে ব্রণের লালচে দাগও দূর করবে। শুধু মধুও ব্রণ সারাতে কাজ করে। যদি আরও কার্যকরী ফলাফলের পেতে চান তবে এর সাথে দুধ ব্যবহার  করুন।

যদি আপনি কখনও ত্বকে মধু ও দুধের মাস্ক ব্যবহার না করে থাকেন তাহলে আজই আপনার লুককে আরও প্রাণবন্ত করতে এই মধু আর দুধের মিশ্রণের মাস্ক বা ক্লিনজার ব্যবহার করুন।

ছবি - হানি ডট এমডি

  

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা
মা ও শিশু

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা

আপনার বাসায় কি একজন বাড়ন্ত শিশু রয়েছে? যদি থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন তার সুস্থভাবে বেড়ে উঠা কতটা প্রয়োজন, তাই না? তার সুস্বাস্থ্যের জন্য আপনা...

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?
ত্বকের যত্ন

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?

আমরা সৌন্দর্যচর্চার জন্য নানান ধরণের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি। অনেক সময় ত্বক উপযোগী সঠিক পণ্য বাছাই করা কঠিন হয়ে যায় বলে আমাদের পক্ষে সঠিক প্...

আরও পড়ুন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

মধুর ১১টি অজানা গুণ!
বিউটি টিপস

মধুর ১১টি অজানা গুণ!

আগেকার দিনে দাদি নানীদের রূপচর্চার প্রধান উপাদান হিসেবে এবং বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মধুই ছিল যেন একমাত্র ভরসা। আধুনিক কালে আমরা সবাই যেন মধুর ব্যবহা...

ত্বকের ধরনভেদে মধুর ৫টি অ্যান্টি-এজিং ফেসিয়াল মাস্ক
ত্বকের যত্ন

ত্বকের ধরনভেদে মধুর ৫টি অ্যান্টি-এজিং ফেসিয়াল মাস্ক

যে কিনা সামান্য একটি মজার ঘটনাতেও চারপাশ কাঁপিয়ে হাসতে ভালোবাসতেন সেই আপনিই আজকাল অসম্ভব রকমের হাসির বা আনন্দের কোন ঘটনাতেও প্রাণ খুলে হাসতে পারেন না!...

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?
সম্পাদকের পছন্দ

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?

আমরা প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি, ধুলাবালি আর ময়লায় বায়ুবাহিত নানা রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। যার কারণে আমর...

…