ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ঘরে তৈরি বিট রুট ফেইস মাস্কে!!

জান্নাতুল মৌ · Jan 27, 2017 · 1 min read

ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ঘরে তৈরি বিট রুট ফেইস মাস্কে!!

অনেক সময় ব্যস্ততার কারণে ত্বকের যত্ন খুব কমই নেয়া হয়। এরপর হঠাৎ আয়নায় নিজের মুখটা চোখে পড়তেই মনটা খারাপ হয়ে যায়। ত্বকে হাত দিলেই বুঝা যায় কতটা মলিন হয়ে গেছে, আগের উজ্জ্বলতা যেন কোথায় মিলিয়ে গেছে! তাই তো?  এমনটা মাঝে মধ্যেই হচ্ছে আমাদের সাথে । তাই আজকে জানাবো, কীভাবে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন।

ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে মাস্ক তৈরিতে লাগবে-

(১) বিট রুট

এই ফেইস মাস্কের প্রধান উপকরণ হলো বিট রুট। বিট রুটে রয়েছে ভিটামিন ই, সি এবং কে। এছাড়াও এতে অ্যান্টি-এজিং প্রোপার্টিজ রয়েছে। বিট রুট আমাদের ত্বকের আসল রঙ ফিরিয়ে আনে এবং ত্বকে পিংক গ্লো তৈরিতে সাহায্য করে। 

(২) টমেটো 

টমেটো আমাদের ত্বকের রোদে পোড়া ভাব দূর করে, পোরগুলো টাইট করে এবং স্কিনকে উজ্জ্বল করে তোলে।

(৩) কাঁচা দুধ

দুধে ল্যাক্টিক এসিড রয়েছে। এটি স্কিনকে গভীরভাবে ক্লিন করতে সাহায্য করে।

(৪) কমলার খোসার পাউডার 

কমলার খোসায় ভিটামিন সি রয়েছে। যা স্কিনকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। (কমলার খোসার পাউডার না থাকলে চন্দন পাউডার ব্যবহার করতে পারেন।)

(৫) বেসন

বেসন আমাদের স্কিনকে জেন্টলি স্ক্রাবিং করে, এটি স্কিনকে টাইট করে তোলে এবং স্কিনে ব্রাইট ভাব এনে দেয়। 

[picture]

মাস্কটি তৈরি করবেন যেভাবে

- হাফ কাপ পরিমান বিট রুট নিন। এটি ছোট টুকরা করে কেটে নিন।

- এবার ব্লেন্ডারে এটি ব্লেন্ড করে নিয়ে জুসটা ছেঁকে নিন।

- এবার একটি বাটিতে ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ কমলার খোসার পাউডার, ১ চা চামচ দুধ, হাফ টমেটোর রস নিন।

-একই পাত্রে বিট রুটের জুসটা নিয়ে একসাথে  মিক্স করে একটি পেস্ট তৈরি করে নিন।

- দেখবেন ফেস মাস্কটি কতো সুন্দর গাঢ় পিংক কালার হয়েছে।

ব্যবহার বিধি 

- প্রথমে মুখ পরিষ্কার করে নিন।

- এবার হাত অথবা ব্রাশের সাহায্যে ফেস মাস্কটি মুখের ত্বকে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

- এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

- ধুয়ে ফেলার পর অবশ্যই  টোনার এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

- ফেস মাস্কটি বানিয়ে ৩-৪ দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।

টিপস

এই ফেস মাস্কটি এক নাগারে ৪ দিন ব্যবহার করবেন। এরপর প্রতি সপ্তাহে ১/২ দিন ব্যবহার করবেন। ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।  

তবে একটা কথা বলে দেই, এটা কোনো ত্বক ফর্সা হবে এমন মাস্ক নয়। এটি শুধুমাত্র আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এক্সট্রা গ্লোয়িং আসবে। তাই সুন্দর ও লাবণ্যময় ত্বক পেতে মাস্ক-টি ব্যবহার করুন।

ছবি- সংগৃহীত: সাজগোজ, সাটারস্টক

সম্পর্কিত লেখা

কমলার খোসার যত গুণ
সুস্থতা

কমলার খোসার যত গুণ

টক–মিষ্টি স্বাদের রসালো এ ফলটির গুণ এর কথা বলে শেষ করা যাবে না। মজাদার এবং স্বাস্থ্যপ্রদ এ ফলের খোসার ও রয়েছে হাজারো গুণ। চলুন জেনে নেয়া যাক এই ফলের খ...

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?
একনে-প্রন

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?

আচ্ছা ধরুন, আপনার হাতে সামান্য কেটে গেছে ব্লিডিং হচ্ছে! আপনি কি করবেন? নিশ্চয়ই সেখানে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিসিন লাগাবেন পুড়ে যাওয়ার অয়েনমেন্ট নিশ...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

অরেঞ্জ ফেসিয়াল
ত্বকের যত্ন

অরেঞ্জ ফেসিয়াল

জুসি ফলগুলোর উপকারিতা সব সময় শুধু খাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকেনা ত্বকে এর বাহ্যিক আপ্লিকেশনেরও অনেক গুরুত্ব আছে। আজ তাই এমনি এক রসালো ফল দিয়ে ফেসিয়াল কর...

আরও পড়ুন

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা নিয়ে আমরা কতটা জানি? ত্বক ভালো রাখতে অ্যালোভেরার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো বলি, সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁ...

এবার নিজেই তৈরি করুন ফেস পাউডার
বেইজ মেকআপ

এবার নিজেই তৈরি করুন ফেস পাউডার

আমরা সবাই কমবেশি ফেস পাউডার ব্যবহার করি। সৌন্দর্য সচেতন মেয়েদের কাছে এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস।ফেস পাউডার যদি নিজেই বানানো যায় তাহলে কেমন হয়! ঘরের...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

গোলাপি ঠোঁটের জন্যে ঘরোয়া পিল অফ মাস্ক
ত্বকের যত্ন

গোলাপি ঠোঁটের জন্যে ঘরোয়া পিল অফ মাস্ক

গোলাপি সুন্দর ঠোঁট সবারই কাম্য। গোলাপি একজোড়া ঠোঁটে হাসি ভালো লাগতে বাধ্য। যতই লিপস্টিক ব্যবহার করি না কেন, গোলাপি ঠোঁট পাওয়ার ইচ্ছা সবার মনেই থাকে। ক...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার
বিউটি টিপস

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

মেকাপের জগতে ফেস প্রাইমার একটি পরিচিত নাম। মেকাপ সুন্দর এবং ভালো রাখার জন্যে ফেস প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ । নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্রাইম...

…