রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই

অনুসুহা শারমিন · Apr 18, 2021 · 1 min read

রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই

গোলাপ ফুল কার না পছন্দ! গোলাপের সুবাস আর সৌন্দর্যটা যেন কাউকে এড়িয়ে যেতে পারে না। এমন কি কবিরাও তাদের কবিতায় এই ফুলের মাধ্যমে কাব্যময় প্রেমের ছবি তুলে ধরতেন। তবে শুধুই কি কাব্য-উপন্যাসেই গোলাপের মর্যাদা? না! ত্বকের পরিচর্যায় ও গোলাপের কিন্তু বেশ কদর। সুন্দর ও স্নিগ্ধ ত্বক পেতে এর পাপড়ি দারুণ কার্যকরী। রোজ পেটাল পাউডার রূপচর্চায় দেয় অনেক বেনেফিটস। কে না চায় প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে? চলুন আজকে আমরা জেনে নেই, রূপচর্চায় গোলাপের পাপড়ি পাউডার বা রোজ পেটাল পাউডার দিয়ে ত্বকের জন্য কীভাবে ঘরোয়া প্যাক বানিয়ে নেওয়া যায় আর এর উপকারিতা সম্পর্কে।

রূপচর্চায় গোলাপের পাপড়ি

গোলাপ হল সৌন্দর্যের প্রতীক। এর সুঘ্রাণ মানসিক চাপ কমাতে সাহায্য করে। আছে মন জুড়ানো সৌরভ আর সেই সাথে স্নিগ্ধতা! সেই সাথে এতে আছে অ্যান্টি–অক্সিডেন্ট, যা স্কিন সুন্দর রাখতে হেল্প করে। রোজ পেটাল পাউডার ত্বকের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। এজিং প্রসেস স্লো করে, সেই সাথে স্কিনে দারুণ আভা এনে দেয়। সপ্তাহে শুধুমাত্র ১ বার গোলাপের পাপড়ির পাউডারের মাস্ক ব্যবহার করলেই স্কিনের অনেক সমস্যার সল্যুশন হবে।

একটি বাটিতে অনেকগুলো গোলাপ ফুলের পাপড়ি

উপকারিতা

  • গোলাপ ফুলের পাপড়িতে থাকা ভিটামিন-সি যা কোলাজেন প্রোডাকশন বাড়ায়, স্কিনকে ব্রাইট করে তোলে।
  • টোনিং-এ সাহায্য করে থাকে যা স্কিনের জন্য অনেক বেনেফিসিয়াল।
  • এতে থাকা ন্যাচারাল এস্ট্রিঞ্জেন্ট (astringent) ত্বকের অতিরিক্ত তেল দূর করতে হেল্প ক...
  • এটি অ্যান্টি-এজিং প্রোডাক্ট হিসেবেও কাজ করে থাকে।
  • স্কিনকে দেয় ফ্রেশ অ্যান্ড সুদিং ফিল।

ত্বকের পরিচর্যায় রোজ পেটাল পাউডারের ৩টি মাস্ক

১. একটি বাটিতে ১ টেবিল চামচ রোজ পেটাল পাউডারের সাথে ১ চা চামচ অ্যালোভেরা জেল এবং টক দই মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর পুর মুখে ভালোভাবে এই পেস্টটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার ভালোভাবে ক্লিন করে নিন। সবশেষে রোজ ওয়াটার মুখে স্প্রে করে নিতে পারেন। এই মাস্কটি অয়েলি স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে।

রূপচর্চায় গোলাপের পাপড়ি থেকে তৈরি রসের পানি ব্যবহার করছে একজন মেয়ে

২. ১ টেবিল চামচ গোলাপের পাপড়ির পাউডার পরিমাণ মত দুধ এবং মধু দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। ভালোভাবে মিশ্রণটা তৈরি করে মুখে সেটা লাগিয়ে কমপক্ষে ১৫ মিনিট রাখুন। এরপর একটু কুসুম গরম পানি দিয়ে পুর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ড্রাই স্কিনের জন্য বেশ কার্যকরী।

৩. রোজ পেটাল পাউডারের মাস্ক কিন্তু একনে-প্রোন স্কিন ভালো রাখতেও হেল্প করে থাকে। তাই যাদের ব্রণ আছে, তারা এই গোলাপের পাপড়ির গুঁড়ো ১ টেবিল চামচ পাউডারের সাথে ১ চা চামচ স্যান্ডালউড পাউডার, রোজ ওয়াটার এবং মধু দিয়ে একটি বাটিতে মিক্স করে প্যাক বানিয়ে মুখে লাগিয়ে ফেলুন। এই মাস্কটি ১৫ মিনিট রেখে কসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনার স্কিনের জন্য এটা কতটা কার্যকরী তা সপ্তাহে ১ বার করে ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন। তবে মধুতে অ্যালার্জি থাকলে সেটা বাদ দিয়েই প্যাক বানিয়ে নিবেন।

তাহলে আপনারা জেনে নিলেন, রোজ পেটাল পাউডারের দারুন কিছু গুণাগুণ আর ৩টি প্যাক সম্পর্কে! ঘরোয়াভাবেই সুন্দর ত্বক পেতে এই প্যাকগুলো বেশ ভালো কাজ করে, সেটা ইউজ করলেই আপনি নিজে বুঝতে পারবেন। শীত অথবা গরম, সবরকম আবহাওয়ায় এই প্যাকগুলো ব্যবহার করলে দারুণ উপকারিতা পাবেন। রাজকন্যা রোজ পেটাল পাউডার আমার হলি গ্রেইল প্রোডাক্ট। রাজকন্যা একটি বাংলাদেশী অরগানিক ব্র্যান্ড। প্রতিটি প্যাকে উপাদানগুলো শুকনো অবস্থায় গুঁড়া করে প্যাকেজিং করা, একদম পিউর, কেমিক্যাল মুক্ত।

আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

ছবি- সাজগোজ, summerdesigncompany

Products in this article

সম্পর্কিত লেখা

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!

গোলাপ মানেই স্নিগ্ধতা, গোলাপ মানেই সতেজতা! গোলাপের রং আর মিষ্টি সুবাস কার না ভালো লাগে! সৌন্দর্যচর্চায় এই ফুলটির যে আলাদা কদর আছে, সেটা আর নতুন করে ব...

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার
চুলের যত্ন

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য...

প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!
রিভিউ

প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!

বিয়ের দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানে যাবার কথা ভাবছেন? কিন্তু সারাদিনের ব্যস্ততায় ফেইসটা মলিন দেখাচ্ছে? শত ব্যস্ততার মধ্যেও আমরা সব সময় চাই নিজেকে একটু...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

আরও পড়ুন

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?
রিভিউ

প্রেসড পাউডার কেনার আগে স্কিনটোন ও কনসার্ন জেনে নিয়েছেন তো?

নিয়মিত মেকআপ করা হোক বা না হোক, মেয়েদের কাছে ফেইস পাউডারের নাম কিন্তু বেশ পরিচিত। শুনে শুধু একটি প্রোডাক্ট মনে হলেও এই ফেইস পাউডারের কয়েকটি ধরন আছে। য...

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !
ত্বকের যত্ন

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !

গোলাপজল আসলে কী? এটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে একটা যা আমাদের ত্বকের ন্যাচারাল Ph বজায় রাখতে সাহায্য করে। গোলাপজল ত্বক...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

পাউডারের রকমফের
ত্বক

পাউডারের রকমফের

গরমের প্রসাধনীতে সিংহ ভাগ জুড়েই থাকে পাউডার। মেক-আপ এর পরে বা এমনিতেও অনেকে আছেন খালি পাউডার পাফ করেই বেড়িয়ে পড়েন; শুধু তাই নয় সারাদিনের ফ্রেশনেস ধরে...

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?
মেকআপ

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?

বেসিক মেকআপ আইটেম এর মধ্যে ফেইস পাউডার থাকা মাস্ট, তা যতই হালকা মেকআপ করি না কেন, তাই না? তবে ফেইস পাউডার যদি স্কিনে ঠিকমত না সেট হয়, তাহলে কিন্তু তা...

রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার
বিউটি টিপস

রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার

সেলফ কেয়ারে আমরা যত ধরনের প্রোডাক্টই মার্কেট থেকে কিনে ব্যবহার করি না কেন, প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করতে আমরা সবাই পছন্দ করি। এমনই একটি উপাদান হ...

…