প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!

Jannatul Tazreya Farse · Nov 26, 2020 · 1 min read

প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!

বিয়ের দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানে যাবার কথা ভাবছেন? কিন্তু সারাদিনের ব্যস্ততায় ফেইসটা মলিন দেখাচ্ছে?  শত ব্যস্ততার মধ্যেও আমরা সব সময় চাই নিজেকে একটু নতুন ভাবে সাজিয়ে তুলতে। আর এজন্য মেকআপের পাশাপাশি দরকার রূপচর্চা বা ত্বকের যত্নের। আপনি চাইলে সহজেই প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার স্কিনকেয়ার রুটিন।  আজকে আপনাদের বলবো, ত্বকের যত্নে দারুণ কার্যকরী রাকজন্যার ৩টি ফেইস প্যাক নিয়ে।

রাজকন্যা অরগানিক রেড স্যান্ডেলউড পাউডার

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় চন্দন ব্যবহার করা হচ্ছে।কিন্তু আজকে আমি কথা বলবো লাল চন্দন নিয়ে। নরমাল চন্দন থেকে লাল চন্দন একটু ভিন্ন। এটা একটু এক্সপেনসিভও বটে। কিন্তু রূপচর্চায় এর কার্যকারিতা অসাধারণ।
উপকারিতা
রাজকন্যা অরগানিক রেড স্যান্ডেলউড পাউডার ত্বককে এক্সফলিয়েট করে ত্বকের ডালনেস দূর করে। ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে  করে রিপেয়ার। অনেক সময় ধরে রোদে থাকার কারণে ত্বকে যে লাল র‍্যাশ দেখা দেয়, তা এই প্যাক ব্যবহারে অনেকটাই কমে আসবে। আর এই প্যাকটি  ব্রণ এবং ব্রণের দাগ কমাতেও অনেক উপকারী।
প্যাক বানাতে যা যা লাগবে-
  • রাজকন্যা অরগানিক রেডস্যান্ডেলউড পাউডার - ২চা চামচ
  • লেবুর রস - ১চা চামচ
  • টক দই - পরজকারিত
টক দইতে ল্যাকটিক এসিড আছে, যা আমাদের ত্বকের মৃত কোষ তুলে ত্বককে ব্রাইট করে, শুষ্ক ত্বকের জন্য টক দই খুবই ভালো কাজ করে। আর যাদের স্কিন অয়েলি, তাদের জন্য অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করবে। অ্যালোভেরা ত্বককে ব্রাইট করে। আর লেবুর রস ত্বকের পিগমেন্টেশন দূর করতে খুবই কার্যকরী।

রাজকন্যা লিকোরিস পাউডার

লিকোরিস পাউডার নামটা অনেকের কাছে অপরিচিত হলেও যষ্টিমধু নামটা কিন্তু আমাদের সবার কাছেই পরিচিত। আর রূপচর্চায় এই যষ্টিমধুর অনেক গুনাগুন রয়েছে।

উপকারিতা
রাজকন্যা লিকোরিস পাউডার  ত্বকের  সানট্যান, পিগমেন্টেশন কমিয়ে ত্বককে উজ্জ্বল করে। ত্বকের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে এবং ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে।
প্যাক বানাতে যা যা লাগবে-
  •  লিকুরাইস পাউডার - ২চা চামচ
  • কমলার রস -  ২চা চামচ
  • গোলাপজল -  পরিমাণমত

কমলার রসে আছে  প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বক টানটান করে ও সতেজ করে। কমলা ত্বকের  দাগছোপ হালকা করতেও সাহায্য করবে। তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করতে পারেন গোলাপজল। গোলাপজল ব্যবহারে ত্বকে পি.এইচ ভারসাম্য বজায় থাকে। আর যাদের শুষ্ক ত্বক তারা ২-৩ ফোঁটা নারিকেল তেল মিশিয়ে নিতে পারেন।

রাজকন্যা রোজ পেটাল পাউডার

কথায় বলে, গোলাপের মতো সুন্দর! আর এই গোলাপের মতো সুন্দর হতে গোলাপের পাপড়ি ব্যবহার করলে কেমন হয় বলুন তো? নিজের ত্বকের রূপচর্চায় ব্যবহার করতে পারেন গোলাপের পাপড়ি। অরগানিক এবং ত্বকের জন্য উপকারী রাজকন্যা রোজ পেটাল পাউডারের কার্যকারিতার শেষ নেই।

উপকারিতা

রাজকন্য রোজ পেটাল পাউডার ত্বকে ন্যাচারাল গ্লো ফিরিয়ে নিয়ে আসে। সে সাথে ত্বককে করে রেডিয়েন্ট ও হেলদি। এতে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে রাখে ফ্রেশ। এছাড়াও এতে আছে ভিটামিন কে, সি ও বি- যা ত্বককে  গ্লোয়িং করার সাথে সাথে অ্যান্টি এজিং হিসাবেও কাজ করে।

প্যাক বানাতে যা যা লাগবে-
  • রাজকন্যা রোজ পেটাল পাউডার - ২চা চামচ
  • টমেটো রস - ২চা চামচ

টমেটো রস ত্বকের অয়েল ব্যাল্যান্স করে। ত্বকের পোরস ছোট করার সাথে ত্বক উজ্জল করে। তৈলাক্ত ত্বকে টমেটো অনেক ভালো কাজ করে। আর শুষ্ক ত্বকের জন্য দুধ ব্যবহার করতে পারেন। দুধ পরিমাণমত নিতে হবে। দুধ ত্বককে রাখবে ময়েশ্চারাইজড।

আশা করি, উপরের প্যাকগুলো আপনাদের ত্বকের যত্নে উপকারী হবে। উপরের উপাদানগুলো ছাড়াও আপনার ত্বকে স্যুট করে এমন যেকোন কিছুর সাথেই রাজকন্যার প্যাকগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেক্টিক প্রোডাক্ট আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

সম্পর্কিত লেখা

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!

গোলাপ মানেই স্নিগ্ধতা, গোলাপ মানেই সতেজতা! গোলাপের রং আর মিষ্টি সুবাস কার না ভালো লাগে! সৌন্দর্যচর্চায় এই ফুলটির যে আলাদা কদর আছে, সেটা আর নতুন করে ব...

রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই
রিভিউ

রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই

গোলাপ ফুল কার না পছন্দ! গোলাপের সুবাস আর সৌন্দর্যটা যেন কাউকে এড়িয়ে যেতে পারে না। এমন কি কবিরাও তাদের কবিতায় এই ফুলের মাধ্যমে কাব্যময় প্রেমের ছবি তুলে...

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

আরও পড়ুন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!
ত্বকের যত্ন

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!

নারীদের রূপচর্চায় এমন একটি রূপ সামগ্রী আছে যেটি হাজার হাজার বছর ধরে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। বলুন তো, কিসের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন! আম...

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

হেনা প্যাক ব্যবহারে প্রাকৃতিকভাবে চুল হবে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল
রিভিউ

হেনা প্যাক ব্যবহারে প্রাকৃতিকভাবে চুল হবে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল

হেনা দিয়ে চুল ন্যাচারালি রং করা যায়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এর পাশাপাশি হেনা প্যাক চুলের যত্নে কতটা কার্যকরী সেটা জানেন কি? হেনা শুধু পাকা চুল...

ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডারের কার্যকরী ৩টি ফেইস মাস্ক!
রিভিউ

ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডারের কার্যকরী ৩টি ফেইস মাস্ক!

সুন্দর ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য ঠিকঠাকভাবে স্কিনকেয়ার রুটিন তো মেনে চলছেন। কিন্তু অবহেলা কিংবা ব্যস্ততার অজুহাতে ফেইস প্যাক লাগানো বাদ যাচ্ছে না তো?...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

…