রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!

তানিজা ইসলাম · Jun 12, 2022 · 1 min read

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!

গোলাপ মানেই স্নিগ্ধতা, গোলাপ মানেই সতেজতা! গোলাপের রং আর মিষ্টি সুবাস কার না ভালো লাগে! সৌন্দর্যচর্চায় এই ফুলটির যে আলাদা কদর আছে, সেটা আর নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্টে ইনগ্রেডিয়েন্ট হিসাবে রোজ পেটাল বা গোলাপের পাপড়ি ইউজ করা হয়। স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পেতে রোজ পেটাল ফেইস মাস্ক আর রোজ ওয়াটার দারুণ কার্যকরী। রূপচর্চায় গোলাপ এর ব্যবহার নিয়েই আজকের ফিচার।

সৌন্দর্যচর্চায় এই ফুলটির কদর এত বেশি কেন?

যুগ যুগ ধরেই রূপচর্চায় গোলাপ ব্যবহৃত হয়ে আসছে। আসলে এই ফুলটির এমন কিছু ন্যাচারাল প্রোপারটিজ আছে, যা স্কিনকেয়ারে দারুণ বেনিফিট দেয়। চলুন দেখে নেই সেগুলো কী-

  • গোলাপে আছে ভিটামিন সি যা স্কিনের কোলাজেন প্রোডাকশন বুস্ট করে
  • এতে থাকা ন্যাচারাল এস্ট্রিঞ্জেন্ট (astringent) ত্বকের পি এইচ লেভেল ব্যালেন্স করতে হেল্প করে
  • পিগমেন্টেশন কমিয়ে স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে
  • এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস যা প্রিম্যাচিউর এজিং সাইনস প্রিভেন্ট করে
  • মাইল্ড এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে স্কিনের ডেড সেলস ক্লিন করে
রূপচর্চায় গোলাপ

রূপচর্চায় গোলাপ জল বা রোজ ওয়াটার

রোজ ওয়াটার যে কতভাবে ইউজ করা যেতে পারে সেটা আমরা অনেকেই জানি না। টোনার হিসাবে, ফেইস মিস্ট হিসাবে, ফেইস প্যাকের সাথে মিক্স করে, লিপ স্ক্রাবের সাথে- এমন আরও নানা রকম পারপাসে ব্যবহার করা যায় Skin Cafe 100% Natural Rose Water Face and Body Mist। আমি শিওর, আমার মতো অনেকেই আছেন যাদের এই প্রোডাক্টটি ছাড়া চলেই না! যারা ইউজ করেছেন বা করছেন, তারা তো জানেনই এই রোজ ওয়াটারটি কতটা বেনিফিসিয়াল। যারা এখনও ট্রাই করেননি, তাদের জন্য ছোট্ট করে রিভিউ শেয়ার করছি।

১) সাভারের বিখ্যাত গোলাপ গ্রাম থেকে বেস্ট কোয়ালিটির গোলাপ সংগ্রহ করে স্টিম ডিসটিলেশনের মাধ্যমে রোজ ওয়াটার প্রস্তুত করা হয়। এটা ১০০% পিওর ও ন্যাচারাল।

২) সব ধরনের স্কিনেই স্যুট করে। এতে কোনো আর্টিফিসিয়াল কালার বা হার্মফুল ক্যামিকেল নেই, তাই সেনসিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে।

রোজ ওয়াটার

৩) টোনিং এর জন্য ফেইস ওয়াশ দিয়ে স্কিন ভালোভাবে ক্লিন করে রোজ ওয়াটার স্প্রে করে নিতে পারেন। মেকআপ শুরুর আগে স্কিন প্রিপেয়ারের সময় রোজ ওয়াটার স্প্রে করে নিলে বেইজ মেকআপ ফ্ললেস দেখাবে।

৪) এসি তে লং টাইম ধরে থাকার কারণে বা আবহাওয়ার প্রভাবে স্কিন ডিহাইড্রেটেড ফিল হতে পারে। এক্ষেত্রে কুইক ফিক্স সল্যুশন হতে পারে রোজ ওয়াটার! জাস্ট একটু দূর থেকে ফেইসে স্প্রে করে নিন, নিমিষেই পাবেন ফ্রেশ ও হাইড্রেটেড লুক।

 

রোজ পেটাল পাউডার

গোলাপ জল নিয়ে তো জানা হলো, এবার আসি গোলাপের পাপড়ির ফেইস মাস্ক নিয়ে। সাপ্তাহিক স্কিনকেয়ারে অন্তত একদিন প্রাকৃতিক উপাদানের ফেইস মাস্ক বা প্যাক ব্যবহার করলে স্কিন হবে উজ্জ্বল ও কোমল। Rajkonna Rose Petal Powder আমার হলিগ্রেইল প্রোডাক্ট। ত্বকের ধরন অনুযায়ী রোজ পেটালের DIY ফেইস প্যাক বানিয়ে অ্যাপ্লাই করুন, ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন। আগে চলুন জেনে নেই রাজকন্যা রোজ পেটাল পাউডারের স্পেশালিটি কী।

  • এতে কোনো প্রিজারভেটিভ বা কালার অ্যাড করা হয় না
  • ১০০% ন্যাচারাল ও অরগানিক
  • সব ধরনের স্কিনেই ইজিলি স্যুট করবে
গোলাপের পাপড়ির ফেইস মাস্ক

১) অয়েলি স্কিনের জন্য গোলাপের পাপড়ির ফেইস প্যাক

১ টেবিল চামচ রাজকন্যা রোজ পেটাল পাউডার, ১ টেবিল চামচ রোজ ওয়াটার ও হাফ চা চামচ মধু মিক্স করে স্মুথ পেস্ট বানিয়ে ফেইসে ও গলায় অ্যাপ্লাই করে নিন। ১০ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত একদিন এভাবে ফেইস প্যাক বানিয়ে ইউজ করুন। এতে স্কিনের এক্সেস অয়েলিনেস কন্ট্রোল হবে, সেই সাথে স্কিন ব্রাইট ও হেলদি হয়ে উঠবে অল্প কিছু দিনেই।

২) ড্রাই স্কিনের জন্য নারিশিং ফেইস প্যাক

১ টেবিল চামচ রাজকন্যা রোজ পেটাল পাউডার, ২ টেবিল চামচ দুধ ও ১ চা চামচ মধু মিক্স করে ফেইসে ও গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এই ফেইস প্যাকটি স্কিনে ময়েশ্চার ও হাইড্রেশন প্রোভাইড করে, তাই সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করলে স্কিন হবে সফট ও স্মুথ।

৩) অ্যান্টি এজিং ফেইস প্যাক

পরিমাণমতো অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ রাজকন্যা রোজ পেটাল পাউডার ও ১ চা চামচ টকদই মিশিয়ে ফেইসে অ্যাপ্লাই করুন। ১০ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত একবার ব্যবহার করুন। রিংকেলস, ফাইন লাইনসের ভিজিবিলিটি কমে আসবে অনেকটাই।

অ্যান্টি এজিং ফেইস প্যাক

৪) বডি স্ক্রাব হিসাবে

৪ টেবিল চামচ রাজকন্যা রোজ পেটাল পাউডার, ১ চা চামচ মধু ও সামান্য চিনি দিয়ে স্ক্রাব বানিয়ে নিন। আপনার স্কিন যদি ড্রাই হয় তাহলে কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিক্স করে নিন। গোসলের সময় সারা শরীরে ম্যাসাজ করুন এটি দিয়ে। এরপর ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে এক বা দুইবার এভাবে বডি স্ক্রাবিং করতে পারেন। এতে বডি পিগমেন্টেশন কমে আসবে, স্কিনটোন ব্রাইট হবে।

সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার ন্যাচারাল সল্যুশন জেনে নিলেন তাহলে! এখন বুঝতে পারছেন নিশ্চয়ই যে রূপচর্চায় গোলাপ কতটা বেনিফিসিয়াল। রাজকন্যা ও স্কিন ক্যাফে দু’টোই আমার ফেবারিট ব্র্যান্ড। সাজগোজেই পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই
রিভিউ

রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই

গোলাপ ফুল কার না পছন্দ! গোলাপের সুবাস আর সৌন্দর্যটা যেন কাউকে এড়িয়ে যেতে পারে না। এমন কি কবিরাও তাদের কবিতায় এই ফুলের মাধ্যমে কাব্যময় প্রেমের ছবি তুলে...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার
বিউটি টিপস

রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার

সেলফ কেয়ারে আমরা যত ধরনের প্রোডাক্টই মার্কেট থেকে কিনে ব্যবহার করি না কেন, প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করতে আমরা সবাই পছন্দ করি। এমনই একটি উপাদান হ...

প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!
রিভিউ

প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!

বিয়ের দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানে যাবার কথা ভাবছেন? কিন্তু সারাদিনের ব্যস্ততায় ফেইসটা মলিন দেখাচ্ছে? শত ব্যস্ততার মধ্যেও আমরা সব সময় চাই নিজেকে একটু...

আরও পড়ুন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার
চুলের যত্ন

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য...

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!
ত্বকের যত্ন

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!

নারীদের রূপচর্চায় এমন একটি রূপ সামগ্রী আছে যেটি হাজার হাজার বছর ধরে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। বলুন তো, কিসের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন! আম...

ক্লেনজিংয়ের সময় কোন ভুলগুলো আপনার ত্বককে ড্যামেজ করতে পারে?
ত্বকের যত্ন

ক্লেনজিংয়ের সময় কোন ভুলগুলো আপনার ত্বককে ড্যামেজ করতে পারে?

ফেইস ক্লিন করাকে আমরা যেন তেন একটা কাজ মনে করি, তাই না? কিন্তু সঠিক নিয়মে ভালোভাবে ফেইস ক্লিন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন! কিন্তু...

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ
ত্বক

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ

অয়েলি স্কিন মানেই তেল চিটচিটে ফেইস আর একনে প্রবলেম! যতই ফেইস ক্লিন করা হোক না কেন, ততই যেন সিবাম প্রোডাকশন বাড়তে থাকে। এমন ধরনের স্কিনে কোন ফেইস ওয়াশ...

…