রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার

জান্নাতুল মৌ · Jan 11, 2022 · 1 min read

রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার

সেলফ কেয়ারে আমরা যত ধরনের প্রোডাক্টই মার্কেট থেকে কিনে ব্যবহার করি না কেন, প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করতে আমরা সবাই পছন্দ করি। এমনই একটি উপাদান হচ্ছে গোলাপফুল। যুগ যুগ ধরে সেলফ কেয়ারে এই ফুল ব্যবহার হয়ে আসছে। কিন্তু বর্তমানে এই ব্যস্ত জীবনে ফুল সংগ্রহ করে প্রসেস করে ইউজ করাটা বেশ ঝামেলার। তাই বলে কি রোজ ইউজ করা বন্ধ করে দেবো? মোটেও না! বিজি লাইফস্টাইলে ইজি সল্যুশন হিসেবে ইউজ করতে পারেন রোজ ওয়াটার। আজকে জানাবো ৫টি রোজ ওয়াটার বিউটি হ্যাকস সম্পর্কে।

সেলফ কেয়ারে রোজ ওয়াটার বিউটি হ্যাকস

১) লিপ মাস্ক

অনেক সময় আমাদের ঠোঁট ড্রাই হয়ে যায় অথবা নিম্ন মানের লিপস্টিক ব্যবহারে ঠোঁটের রঙ কালচে হয়ে যায়। ঘরোয়া লিপ মাস্ক ব্যবহার করে ঠোঁটের কালচে ভাব সরিয়ে ঠোঁটে পিংকিশ ভাব আনতে পারবেন সহজেই।

যা যা লাগবে 
  • রোজ ওয়াটার
  • বিটরুট
Lip mask

যেভাবে লিপমাস্ক বানাবেন এবং ব্যবহার করবেন

১) একটি বিটরুটের ছোট টুকরো নিয়ে গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিন। ২) এবার গ্রেটেড বিটরুট থেকে জুসটুকু ছেঁকে নিন। এর মধ্যে কিছুটা রোজ ওয়াটার অ্যাড করুন।

৩) প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ঠোঁটে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে নিন। প্রতিদিন এই রুটিন মেনে চললে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে।

২) ফেইস মাস্ক

অনেক সময় আমাদের স্কিন দেখতে প্রাণহীন লাগে, সাথে স্কিন টোনও নরমালের থেকে কালচে মনে হয়। তাই স্কিনকে একটু ব্রাইট দেখাতে ব্যবহার করতে পারেন ন্যাচারাল এই ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি ফেইস মাস্ক।

যা যা লাগবে 

  • রোজ ওয়াটার
  • মধু
  • হলুদ
face apply

ফেইস মাস্ক যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন 

১) একটি বাটিতে ৩ চা চামচ রোজ ওয়াটার, ৪ চা চামচ মধু এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন।

২) এই মিশ্রণটি পুরো মুখ ও গলায় অ্যাপ্লাই করুন এবং হাত দিয়ে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট রেখে দিন।

৩) ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন রাতে এই ফেইস মাস্কটি ব্যবহার করুন।

৩) ময়েশ্চারাইজার

ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাসায় বানানো ময়েশ্চারাইজার কিন্তু স্কিনের জন্য বেশ ভালো কাজ করবে। যদি আপনি সফট ও গ্লোয়িং স্কিন চান, তবে ঘরে বানানো এই ময়েশ্চারাইজারটি হতে পারে হলিগ্রেইল একটি প্রোডাক্ট।

যা যা লাগবে 

  • রোজ ওয়াটার
  • গ্লিসারিন
  • আমন্ড অয়েল
moisturizer

ময়েশ্চারাইজার যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন

১) একটি বাটিতে ৩ চা চামচ রোজ ওয়াটার, ২ চা চামচ আমন্ড অয়েল, ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রণটি একটা বোতলে ভরে নিন।

২) ফেইস বা বডিতে এটি অ্যাপ্লাই করবেন। এতে স্কিন অনেক বেশ সফট ও গ্লোয়ি হবে।

৪) হেয়ার মাস্ক

হেয়ার কেয়ারে রোজ ওয়াটার খুব কম ব্যবহার করা হলেও এটি চুলের জন্যে বেশ কার্যকরী। চুলকে সফট ও স্মুথ বানাতে এটি দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

যা যা লাগবে 

  • রোজ ওয়াটার
  • মধু
  • অ্যালোভেরা জেল
হেয়ার মাস্কেও ইউজ করতে পারবেন রোজ ওয়াটার

হেয়ার মাস্ক যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন 

১) একটি পাত্রে ৩ টেবিল চামচ রোজ ওয়াটার, ২ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন।

২) মাস্কটি স্ক্যাল্প ও চুলে অ্যাপ্লাই করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু ও কন্ডিশনার লাগান। ফ্রিজ ফ্রি হেয়ার পেতে সপ্তাহে ২ দিন মাস্কটি ব্যবহার করতে পারেন।

৫) ফুট মাস্ক

অনেকেই পা ফাটা ও পায়ে ট্যান পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এর থেকে মুক্তি দিতে পারে রোজ ওয়াটার ফুট মাস্ক। ঘরেই এই মাস্কটি সহজে বানিয়ে নিতে পারবেন।

যা যা লাগবে 

পা ফাটা কমাতে রোজ ওয়াটার দিয়ে তৈরি ফুট মাস্ক

ফুট মাস্ক যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন 

১) একটি বাটিতে ১ চা চামচ করে কফি এবং কোকোনাট অয়েল নিন। এর মধ্যে ২ টেবিল চামচ রোজ ওয়াটার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

২) এই মিশ্রণটি পরিষ্কার পায়ে অ্যাপ্লাই করুন এবং ম্যাসাজ করতে থাকুন কিছুক্ষণ। ১০ মিনিট রেখে ওয়ার্ম ওয়াটার দিয়ে পা ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এই ফুট মাস্ক অ্যাপ্লাই করবেন। আস্তে আস্তে ট্যান এবং পা ফাটা দূর হয়ে যাবে।

এই তো জেনে নিলেন, রোজ ওয়াটারের কয়েকটি বিউটি হ্যাকস সম্পর্কে। আশা করি, আজকের আর্টিকেলটি হেল্পফুল ছিল। অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

    ছবিঃ সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!

গোলাপ মানেই স্নিগ্ধতা, গোলাপ মানেই সতেজতা! গোলাপের রং আর মিষ্টি সুবাস কার না ভালো লাগে! সৌন্দর্যচর্চায় এই ফুলটির যে আলাদা কদর আছে, সেটা আর নতুন করে ব...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?
ফিটনেস

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?

আমাদের দেশের কনটেক্সটে ডিটক্স ওয়াটার বা ইনফিউসড ওয়াটার শব্দটা একেবারেই নতুন। লোকে বলে এর সাহায্যে নাকি এক দুই সপ্তাহের মাঝে সব মেদ ঝরিয়ে ফেলা যায়, আবা...

আরও পড়ুন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

মেকআপ ও ডার্ট ইনস্ট্যান্টলি রিমুভ করতে মাইসেলার ওয়াটার
বিউটি টিপস

মেকআপ ও ডার্ট ইনস্ট্যান্টলি রিমুভ করতে মাইসেলার ওয়াটার

মাইসেলার ওয়াটার, ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই কাজের! বলা যায়, এটি একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। স্পেশালি যারা রেগুলার মেকআপ করেন বা সানস্ক্রিন অ্যাপ্লাই...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন
বিউটি টিপস

ওয়াটার প্রুফ মাশকারা রিমুভ করার ইজি ও সেইফ সল্যুশন

সাধারণত ডে টাইমে, কোনো অকেশনে বা ইভিনিং পার্টিতে হেভি কিংবা ক্যাজুয়াল লুকের সাথে মাশকারা অ্যাপ্লাই না করলেই নয়! যাদের অনেক বেশি ঘাম হয়, তাদের জন্য ওয়া...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

…