শীতের কিছু ফেইস প্যাক

সাজগোজ উপ সম্পাদক · Nov 26, 2013 · 1 min read

শীতের কিছু ফেইস প্যাক

শীতকালে আমাদের সবার ত্বকই সাধারণত শুষ্ক এবং মলিন হয়ে পড়ে। এমনকি দেখা যায় সারা বছর যাদের ত্বক তৈলাক্ত থাকে শীতকাল আসলেই তা হয়ে পড়ে শুষ্ক এবং রুক্ষ। তাই এসময় চাই ত্বকের ঠিকমতো যত্ন নেয়া। ত্বক যাতে সব সময় ময়েশ্চারাইজড থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আজ তেমনই কিছু ফেইস মাস্ক দেয়া হল যা ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আপনার রূপচর্চার রুটিনে এই ফেইস প্যাক গুলো যোগ করে শীতকালে সুরক্ষিত রাখুন নিজের ত্বককে।

১। কলার ফেইস প্যাকঃ

- একটি পাকা কলা নিন।

-এতে এক টেবিল চামচ মধু যোগ করুন।

- এর সাথে এক চা চামচ অলিভ অয়েল দিন।

- সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এবার মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মধু মুখের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে, অলিভ অয়েল ত্বকের সিবাম প্রোডাকশন নিয়ন্ত্রণ করে ত্বকের কোমলতা বজায় রাখতে সাহায্য করে।

২। মিল্ক ফেইস প্যাকঃ

- একটি বাটিতে এক চা চামচ দুধ নিন।

- এক চা চামচ আমনড পেস্ট করে এর সাথে মেশান।

- এক টেবিল চামচ মধু যোগ করুন।

- এর সাথে ১ চা চামচ এলোভেরা জেল নিন।

- এবার সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্কটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। এছাড়াও এটি ত্বকের শুষ্কতা কমিয়ে ময়েশ্চার বজায় রাখে এবং চেহারায় উজ্জ্বল ভাব নিয়ে আসে।

৩। কোকো ফেইস প্যাকঃ

- একটি বাটিতে আধা চা চামচ কোকো পাউডার নিন।

- এর সাথে আধা চা চামচ মধু যোগ করুন।

- এক চা চামচ বেসন যোগ করুন।

- সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিন।

এই প্যাকটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। কোকোতে রয়েছে এন্টি অক্সিডেন্ট এবং ক্লিনজিং প্রোপার্টিজ। এটি ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। আর বেসন ত্বক টানটান করে এবং ত্বকের নিস্তেজ ভাব দূর করে ত্বকে আনে লাবন্যের ছোঁয়া।

৪। শশার ফেইস প্যাকঃ

-একটি শশা কেটে পেস্ট করে নিন। এবার এর সাথে এক টেবিল চামচ চিনি যোগ করে ১০-১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোওয়ায় সময় একটু পানি দিয়ে প্রথমে হালকা করে ঘষবেন যাতে চিনি স্ক্রাবের কাজ করে।

শশা মুখের দাগ দূর করতে বেশ কার্যকর। এছাড়াও শশা মুখের ত্বক মসৃণ করে এবং মুখের ক্লান্তি ভাব দূর করে। আর চিনি স্ক্রাব হিসিবে খুব ভালো একটি প্রাকৃতিক উপাদান।

৫। রোজ ফেইস প্যাকঃ

- ২/৩ চা চামচ ওটমিল নিন এবং এর সাথে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন।

- গোলাপ ফুলের পাপড়ি বেটে পেস্ট করে ওটমিলের সাথে ভালো মত মিক্স করুন।

এই মাস্কটি মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। ওটমিল মুখের শুস্কতা কমাতে সাহায্য করে। এছাড়াও এটি ন্যাচারাল ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে। আর গোলাপ ফুলের পাপড়িতে রয়েছে এন্টি অক্সিডেন্ট এবং এন্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা ত্বককে ড্যামেজ এবং ব্রণের সমস্যা থেকে রক্ষা করে।

উপরের মাস্ক গুলো সপ্তাহে ২-৩ দিন ব্যবহারের চেষ্টা করুন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক হয়ে উঠবে নরম এবং সুন্দর।

লিখেছেনঃ নাহার

ছবিঃ বিকামগর্জাস.কম

সম্পর্কিত লেখা

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

শসা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি। এতে শতকরা ৯৫ ভাগই পানি। এটি যেমন দেহের যত্নে খুবই উপকারী তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পর...

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক
ত্বকের যত্ন

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক

আপেলের স্বাস্থ্যগুণ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তবে আপেল শুধু স্বাস্থ্যের জন্যেই ভালো না, এটি আমাদের ত্বকেরও বন্ধু। আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন...

আরও পড়ুন

৭ দিনেই উজ্জ্বল ত্বক পেতে করণীয় কী?
ত্বকের যত্ন

৭ দিনেই উজ্জ্বল ত্বক পেতে করণীয় কী?

পারফেক্ট ত্বক কে না চায় বলুন? আমরা সবাই চাই আমাদের ত্বক হোক একদম নিখুঁত। কিন্তু ত্বকের সমস্যা যেন একের পর এক লেগেই থাকে। আজ পিম্পল, তো কাল ডার্ক প্যাচ...

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !
ত্বকের যত্ন

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !

ঝকঝকে, উজ্জ্বল, মখমলের মতো ত্বক, তাও আবার বাড়িতে বসে! সোনার পাথরবাটির মতো শোনাচ্ছে? এই অসম্ভবকে সহজে সম্ভব করার উপায় নিয়ে এবারের প্রতিবেদন। ত্বকের যত...

হেলদি স্কিন-এর জন্য মধুর ৪ টি ব্যবহার
ত্বকের যত্ন

হেলদি স্কিন-এর জন্য মধুর ৪ টি ব্যবহার

আপনার স্কিন যেমনই হোক না কেনো আপনি চাইবেন আপনার ত্বক আরেকটু হেলদি, গ্লোয়িং এবং যতটা সম্ভব অয়েল ফ্রি হোক। কিন্তু চারদিকের এত দূষণ, অপরিকল্পিত ডায়েট, বি...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

…