১৩ টি ফল এবং সবজি দিয়ে হবে ত্বকের যত্ন!

sub-editor · Jul 18, 2018 · 1 min read

১৩ টি ফল এবং সবজি দিয়ে হবে ত্বকের যত্ন!

যারা সাধারণত ত্বকের ব্যাপারে একটু বেশি সাবধানী তারা সবসময়ই বাইরের কেনা জিনিস একটু কম ব্যবহার করতে চান। এছাড়া এ কথাও তো সত্যি যে প্রাকৃতিক  জিনিসে কোন রকম পার্শ্ব-প্রতিক্রিয়ার ভয় থাকে না। তাই চলুন একবার চোখ বুলিয়ে নেই আমাদের রোজকার জীবনের কোন কোন জিনিসগুলো দিয়ে আপনি খুব সহজেই করতে পারবেন সৌন্দর্যচর্চা।

[picture]

 
  • কলাঃ একেবারেই আমাদের হাতের কাছেই থাকে। কলা আর সাথে একটুখানি টকদই, ব্যস! অসাধারণ একটি ফেসপ্যাক। এই প্যাকটি ত্বকের দাগ দূর করতে অসাধারণভাবে কাজ করে। সাথে একটু খানি মধু মিশিয়ে নিলে তো কথাই নেই।
  • বার্লিঃ রান্না ঘরে খুঁজলেই পেয়ে যাবেন। এই বার্লি দিয়ে তৈরি প্যাকও কিন্ত খুব সহজেই আপনাকে দাগহীন ইভেন টোন পেতে সাহায্য করবে।
  • গাজরঃ গাজর খেতে যেমন সুস্বাদু তেমন এর অন্যান্য গুনাবলীও রয়েছে। গাজরের রস আর সাথে একটু দুধ, এই মিশ্রণটি আপনাকে দেবে উজ্জ্বল ত্বক।
  • শসাঃ ত্বকের যত্নে শসার কোন জুড়ি নেই। এটি একইসাথে ত্বককে পরিস্কার করে, একটা সুদিং ইফেক্ট দেয়, পাশাপাশি এটি অ্যাসট্রিনজেন্ট হিসেবেই কাজ করে। শসা গ্রেট করে তাতে সামান্য দুধ মিশিয়ে নিন। আপনার মুখের জন্যে অসাধারণ একটি ফেসপ্যাক তৈরি। অয়েলি স্কিন এ শসার স্লাইস দিয়ে মুখ মুছে নিলে সঙ্গে সঙ্গেই একটা বেশি রিফ্রেশিং ভাব চলে আসবে ত্বকে।
  • ডিমঃ ত্বক এবং চুল দুটোর জন্যেই কার্যকরী। ডিমের সাদা অংশ খুবই ভালো ক্লেঞ্জার, এছাড়াও ডিম ত্বককে টানটান রাখতে সহায়তা করে। স্পেশাল কনডিশনিং-এর জন্য ডিম আর আধা কাপ দুধ মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শ্যাম্পু করার পরে তফাৎ-টা নিজেই বুঝতে পারবেন।
  • মধুঃ ত্বকের বেস্ট ময়েশ্চারাইজার। যেকোনো প্যাক ব্যবহার করতে পারেন। নিয়মিত মুখে মধু লাগালে খুব দ্রুত একটা সফট এবং স্যাটিন লুক চলে আসবে।
  • লেবুঃ একটা অসাধারণ ক্লেঞ্জার প্লাস অ্যাসট্রিনজেন্ট। ত্বককে পরিষ্কার করে এবং দ্রুত দাগ ছোপ কমায়। একদিন পর পর ব্যবহার করলে দুই সপ্তাহেই চোখে পড়ার মত পরিবর্তন লক্ষ্য করা যায়। আর চুলে শাইন ফিরিয়ে আনতে লেবুর রসের জুড়ি মেলা ভার। শ্যাম্পু করার আগে একটু লেবুর রস আর খানিকটা অলিভ মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন পাঁচ থেকে সাত মিনিট। প্রথম দিন থেকেই পাবেন ঝরঝরে শাইনি চুল।
  • কমলাঃ শীতে কমলা খেয়ে খোসা না ফেলে দিয়ে রোদে শুকিয়ে রাখুন। পরে গ্রাইন্ড করে বোতলে ভরে রাখুন। যেকোনো ফেস মাস্ক-এ ব্যবহার করলে বেশ ভালো ফল পাবেন।
  • আলুঃ আমাদের সবচেয়ে প্রিয় সবজি! আলুর রস ত্বকের দাগ ছোপ দূর করতে দারুণভাবে কার্যকরী। এছাড়াও এটি ত্বককে টানটান করে তোলে। আলুর রস, দুধ আর সামান্য কাঁচা হলুদ, ত্বকের জেল্লা ফেরাতে এই ফেস প্যাকের তুলনা নেই।
  • পুদিনাঃ এর আছে দারুণ এক কুলিং এবং হিলিং ইফেক্ট। এটি রীতিমত ত্বকের জন্য টনিক হিসেবে কাজ করে।  ত্বকের দাগ ছোপ কমানোর পাশাপাশি, র‍্যাশ, একনি কমাতেও দারুণভাবে কাজ করে।
  • গোলাপঃ সৌন্দর্যচর্চায় গোলাপের ব্যবহার বহুবিধ। প্রায় সব ফেসপ্যাক-এই এর ব্যবহার রয়েছে। এটি ত্বকে আনে গ্লো, বড় হয়ে যাওয়া পোরগুলোকে সংকুচিত করে, ত্বকের পিএইচ বজায় রাখে।
  • টমেটোঃ টমেটোর রসকে টোনার হিসেবে ব্যবহার করা যায়, আবার টক দইয়ের সাথে মিশিয়ে বানানো যায় ফেসপ্যাক। মুলতানি মাটি আর টমেটোর রস একসাথে মিশিয়ে লাগালে ওপেন পোরস-এর সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে।
  • টকদইঃ এর গুণের শেষ নেই। আর কিছু না পারলে অন্তত রোজ গোসলের আগে শুধু টক দই মুখে, হাতে, গলায় লাগিয়ে ম্যাসাজ করে নিন। আর খানিকটা লাগান চুলে। অল্প খরচে এর চেয়ে ভালো ফুল বডি ট্রিটমেন্ট আর হয় না।

এবারে তো জানলেন, ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কত সহজেই আপনি করতে পারবেন সৌন্দর্যচর্চা। তাহলে আর দেরি কেন, আজই শুরু করে দিন!

ভালো থাকুন, সুন্দর থাকুন।

  লিখেছেন- মাহবুবা মিমি ছবিঃ সাটারস্টক  

সম্পর্কিত লেখা

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত
ত্বকের যত্ন

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

আসছে শীত। শীত আসলেই কেমন যেন একটা ছুটির আমেজ চলে আসে। ঠাণ্ডা আবহাওয়ায় একটু বেড়ানো, পিকনিক করা, ভোরের কুয়াশা দেখা, পিঠা-পুলি খাওয়া এসব যেন শীতের নিত্য...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক

ভাবতে পারেন বাজারে তো অনেক রেডিমেড ফেসপ্যাক আছে, তাহলে হঠাৎ করে আমলকী কেন! আসলে বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে থাকা উপকারি ফ্যাট, ভিটামিন এ, সি, ডি, ই, কে...

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর
ত্বকের যত্ন

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

আপেল অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। আমাদের দেশে প্রাকৃতিকভাবে না জন্মালেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ও লোভনীয় এই ফলটি শুধু আমা...

আরও পড়ুন

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!
রিভিউ

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় র...

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক
ত্বকের যত্ন

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক

স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর থাকার জন্য সারাবছর জুড়ে কত কিছুই না করা হয়। ঈদ আর বিয়ের মতো দিনগুলোতে চেহারায় চাই এক্সট্রা গ্লো। অনেকেই ঈদ কিংবা বিয়ের অনু...

গলার ছোপ ছোপ দাগ দূর করুন ১টি হোমমেইড প্যাকেই!
ত্বকের যত্ন

গলার ছোপ ছোপ দাগ দূর করুন ১টি হোমমেইড প্যাকেই!

গলার ছোপ ছোপ দাগ দূর করে পার্টিতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়! আজকাল তাই মেয়েরা ব্লাউজের কাটিং-এ পরিবর্তন এনে নিজেকে অন্যরূপে সাজিয়ে...

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

…