ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক

সাজগোজ উপ সম্পাদক · Jul 08, 2015 · 1 min read

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক

টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। এটা ত্বকে যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়, তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা খুব সহজেই দূর করতে পারে। নিয়মিত ত্বকে টকদইয়ের ব্যবহারে ত্বক হয় আরও ফর্সা, দূর হয় ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগ আর পিগমেন্টেশন এবং খুবই কম সময়ে রোদে পোড়া ভাব চলে যায়। আজ আমি বলব ত্বকে টকদই ব্যবহার করার সবচেয়ে সহজ আর কার্যকরী পাঁচটি উপায় সম্পর্কে আর সাথে সাথে কোন ধরনের ত্বকের জন্য কোন ফেসপ্যাকটা ভালো হবে সেটাও।

আজকাল বিভিন্ন ব্র্যান্ডের টকদই বাজারে পাওয়া যায়, আপনারা এই প্যাকগুলো বানাতে তার যে কোনটাই ব্যবহার করতে পারেন। এছাড়া টকদই কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে সাজগোজ ওয়েবসাইটে বিস্তারিত পোস্ট আছে, আপনারা যদি বাজার থেকে কিনতে না চান অথবা সেই সুযোগ না থাকে তবে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন বিশুদ্ধ টকদই।

(১) স্কিন হোয়াইটেনিং ইয়োগারট ফেস প্যাক-

এই ফেস প্যাক রেগুলার ব্যবহার করলে ত্বক খুব দ্রুত উজ্জ্বল হবে। সাথে সাথে ত্বকের ব্রণসহ অন্যান্য দাগ-ছোপ হালকা হয়ে যাবে। সব ধরনের ত্বকের অধিকারীরাই এই প্যাকটা ব্যবহার করতে পারবে।

কী কী লাগবে-

  • ১ টেবিলচামচ তাজা টকদই
  • ১ চাচামচ লেবুর রস
  • আধা চা চামচ মধু

কী করবেন-

সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট সমানভাবে মুখ ঘাড় আর গলায় লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

(২) ইয়োগারট ডি-ট্যানিং ফেস প্যাক-

এই প্যাকটাও সবাই ব্যবহার করতে পারবেন। সমস্যা বেশি হলে ( ত্বক খুব বেশি রোদে পুড়ে গেলে ) প্রত্যেকদিন ব্যবহার করলে খুব দ্রুত ফল পাবেন। তৈলাক্ত ত্বকের জন্য এটা খুবই উপকারী, আর যারা প্রথম প্যাকটা ব্যবহার করতে পারবেন না ত্বকের সেন্সিটিভিটির জন্য তারাও এটা ব্যবহার করতে পারেন।

কী কী লাগবে-

  • টমেটো অর্ধেক করে কাটা
  • ১ টেবিল চামচ টক দই
  • এক চিমটি চিনি

কী করবেন-

কাটা টমেটোর টুকরার উপর চিনির গুঁড়া ছড়িয়ে নিন। এবার এটার উপরে টক দই নিন। এবার এই টমেটোর টুকরা রোদে পোড়া ত্বকে হালকা করে ম্যাসাজ করুন। এতে ত্বকের ডেডসেলস উঠে আসবে। চিনির দানা গলে গেলে ফেস প্যাক মুখে আরও ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

(৩) মিন্ট ইয়োগারট ফেস প্যাক-

এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য খুবই রিফ্রেশিং আর উপকারী হবে। ত্বকে হালকা হোয়াইটহেড যাদের আছে তারা এই প্যাক ব্যবহারে ভালো ফল পাবেন। এছাড়া গরমের  সময়ে পুদিনা পাতার ঠাণ্ডা ফিলিংস আপনাকে  অনেক রিলাক্সড  ফিল এনে দিবে।

কী কী লাগবে-

  • আধা চা চামচ পুদিনা পাতা বাটা

( আমি একদম মিহি পেস্ট করি না। একটু দানা দানা থাকলে ফেস প্যাক ধোয়ার সময় স্কিনটা একটু স্ক্রাব করা হয়)

  • এক টেবিল চামচ টকদই
  • ত্বক খুব অয়েলি হলে ১ চা চামচ মুলতানি মাটি মেশাতে পারেন

কী করবেন-

সব উপকরণ একসাথে মিশিয়ে হালকা সবুজ রঙের পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের ছোট ছোট ব্রণ আর হোয়াইটহেড আর দেখাই যাচ্ছে না।

(৪) স্কিন হোয়াইটেনিং প্যাক

এবারের প্যাকটাও সব ধরনের ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারবেন কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য একটু বেশি ভালো হবে। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল আর পিগমেন্টেশন দূর হবে।

কী কী লাগবে-

  • এক চা চামচ কমলার রস
  • ১ টেবিল চামচ টকদই

কী করবেন-

কমলার রস আর টকদই মিশিয়ে ত্বকে হালকা ম্যাসাজ করে লাগান। ১০-১৫ মিনিট রাখুন এরপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে প্রতিদিন রাতে ব্যবহার করুন।

(৫) স্যাফরন ইয়োগারট ফেস প্যাক-

ত্বকের রঙ উজ্জ্বল করতে আর সোনালি আভা দিতে এই ফেসপ্যাকটির কোন জুড়ি নেই। কিন্তু এটা শেষে রাখলাম আমাদের দেশে জাফরান(স্যাফরন) খুবই দুর্লভ হবার কারণে। কিন্তু যারা আসল জাফরান সংগ্রহ করতে পারবেন তাদের গ্যারান্টি দিয়ে বলতে পারব রেগুলার এই ফেস প্যাক ব্যবহারে আপনি অবশ্যই পাবেন উজ্জ্বল মসৃণ ত্বক। সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে এই প্যাক।

কী কী লাগবে-

  • জাফরানের ৪-৫ টা কেশর
  • ১ টেবিল চামচ টক দই
  • ১ চা চামচ বেসন

কী করবেন-

টক দইয়ের মধ্যে জাফরানের কেশর মিশিয়ে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন দেখবেন জাফরান রঙ ছেড়ে দইয়ে খুব সুন্দর একটা হলদে টোন নিয়ে এসেছে। এই দইয়ের মধ্যে বেসন মিশান। এবার এই পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন। যখন প্যাক শুকিয়ে আসবে তখন ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। জাফরান যতদিন ত্বকে ব্যবহার করবেন ততদিন ভালো ফলাফলের জন্য অতিরিক্ত রোদে যাবেন না বা গেলেও ছাতা ব্যবহার করবেন। এতে অল্প সময়ে খুব ভালো ফল পাবেন।

লিখেছেন- মীম তাবাসসুম

ছবি- স্টাইলক্রেজ.কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

দাগ ও সানট্যান কমিয়ে ব্রাইট স্কিন পেতে স্যাফরন গোট’স মিল্ক সোপ
রিভিউ

দাগ ও সানট্যান কমিয়ে ব্রাইট স্কিন পেতে স্যাফরন গোট’স মিল্ক সোপ

স্কিন কেয়ারে সোপ বা সাবানের ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরেই। সোপ ব্যবহার করি না বা কখনই ব্যবহার করেন নি এমন কাউকে খুঁজে পাওয়াটা একটু কঠিনই বটে। রিসেন্টল...

আরও পড়ুন

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !
ত্বকের যত্ন

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !

ঝকঝকে, উজ্জ্বল, মখমলের মতো ত্বক, তাও আবার বাড়িতে বসে! সোনার পাথরবাটির মতো শোনাচ্ছে? এই অসম্ভবকে সহজে সম্ভব করার উপায় নিয়ে এবারের প্রতিবেদন। ত্বকের যত...

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। নজরকাড়া নিখুঁত ত্বক কার না চাই? এবার এই কাজটি হ...

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

শসা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি। এতে শতকরা ৯৫ ভাগই পানি। এটি যেমন দেহের যত্নে খুবই উপকারী তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পর...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

…