ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!

রুমানা রহমান · Sep 06, 2015 · 1 min read

ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!

আপনার অসামান্য সৌন্দর্যে অনেকটা কালিমা আকারে বসবাস করতে থাকা ঘাড়ের বিশ্রী কালো দাগগুলো নিয়ে চিন্তিত? আপনার সুন্দর সাজপোশাকের সাথে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও সুন্দর স্টাইলে চুলটা ঝুঁটি করে বাঁধতে পারেন না কারণ আপনি উঁচু ঝুঁটি করে চুল বাঁধলেই ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ জ্বলজ্বল করে। আপনি আপনার ওড়নাটা সব সময় গলায় পেঁচিয়ে রাখতে বাধ্য হন কারণ আপনার ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ আপনার অস্বস্তির কারণ হয়। শাড়ি পড়ে আঁচল সুন্দর করে মেলে না রেখে বরং ঘাড়টা কৌশলে আঁচল তুলে ঢেকে রাখেন কারণ একটাই আপনার ঘাড়ের কালো দাগ । আপনার এই সমস্যার সমাধান নিয়েই আজকের এই আর্টিকেলটি। আজ এই লেখাতে জানাবো কী করে ঘরোয়া পদ্ধতিতেই আপনার ঘাড়ের কালো দাগ তুলে ফেলবেন।

ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার উপায়

উপায় এক

যা যা লাগবে-
  • ১ টেবিল চামচ মধু
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • ২ টেবিল চামচ দই
  • ২ টেবিল চামচ শসার রস বা শসা পেস্ট
  • হাফ কাপ আলুর রস

সব উপাদান একসাথে মিশিয়ে আপনার ঘাড়ের কালো দাগযুক্ত এরিয়াতে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর এটি ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন এবং পরে হালকা মৃদু গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই পদ্ধতি অনুসরণ করুন আপনার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া পর্যন্ত।

উপায় দুই

যা যা লাগবে-

ফ্রেশ লেবু থেকে রস সংগ্রহ করে গোলাপজল এর সাথে মিশিয়ে আপনার ঘাড়ে হাতের আঙ্গুলের সাহায্যে বা কটন বলের সাহায্যে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন যতক্ষণ না এটি আপনার স্কিনে মিশে যাই। এটি মিশে গেলে কয়েক ঘন্টা রেখে দিয়ে পরে ধুয়ে ফেলুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি লাগিয়ে রাখেন আর পরদিন সকালে ধুয়ে ফেলেন। এটি রেগুলার কিছুদিন ব্যবহার করলেই নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

উপায় তিন

যা যা লাগবে-
  • ১ টি লেবুর রস
  • ১ বা ২ চিমটি হলুদের গুঁড়া

একটি লেবুর রস সাথে হলুদের গুঁড়া মিশিয়ে আপনার ঘাড়ের কালো দাগে ১ বা ২ মিনিট ম্যাসাজ করুন এবং ১০ বা ১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। কিছুদিন রেগুলার এটি ব্যবহার করুন ভালো ফলাফল পেতে।

উপায় চার

যা যা লাগবে-
  • ২ চা চামচ লেবুর রস
  • ২ টেবিল চামচ দুধ
  • ১ টেবিল চামচ মধু
  • ১ চা চামচ আমন্ড অয়েল

একটি বাটিতে সব উপাদান নিয়ে ভালোভাবে মিশিয়ে আপনার ঘাড়ে হালকা ম্যাসাজ করে ১০ বা ২০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে আপনার ঘাড় ধুয়ে ফেলুন। রেগুলার ব্যবহারে এটি কেবল আপনার ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করবে না বরং আপনার স্কিনের আন ইভেন টোন রিপেয়ার করবে।

উপায় পাঁচ

যা যা লাগবে-
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • ১ কাপ ব্লেন্ড করা টমেটো

এই দুই উপাদান মিশিয়ে আপনার ঘাড়ের কালো অংশে আপ্লাই করে হালকা ম্যাসাজকরে ১৫ বা ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি যদি পরপর কয়েকদিন দিনে দুইবার এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে ভালো ফলাফল পাবেন।

উপরের প্রতিটা পদ্ধতির সব উপাদান ন্যাচারাল ও সহজলভ্য। এতে আপনার স্কিনের কোন ক্ষতি না করেই ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ ও স্কিনের আন-ইভেন টোন রিপেয়ার করবে।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

ঘাড়ের কালো দাগ দূর করার ৫টি উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ঘাড়ের কালো দাগ দূর করার ৫টি উপায় জানেন কি?

সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি অথবা অবহেলার কারণে আমাদের অনেকের ঘাড়ে কালো দাগ পড়ে যায়। শরীরের অন্য সব অংশের যত্ন প্রতিদিন নেওয়া হলেও ঘাড়ের যত্ন...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

ঘাড়ের কালো দাগ দূরীকরণ | ব্রাইট নেক পাবেন এখন ৪টি ধাপে!
ত্বকের যত্ন

ঘাড়ের কালো দাগ দূরীকরণ | ব্রাইট নেক পাবেন এখন ৪টি ধাপে!

মুখের ত্বক ব্রাইট হলেও ঘাড়ের ত্বক কালো! এমন অবস্থায় মেকাপ করলেও যেন এই পার্থক্য চোখে পড়ার মতো। ঘাড়ের এরিয়াতে অনেক বেশি ঘাম হয় তাই এই এরিয়াটি মুখের ত্ব...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

আরও পড়ুন

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?

কীভাবে আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো দাগ দূর করবেন তাই ভাবছেন? আন্ডার আর্ম বা বগলের কালো দাগ এর কারণে স্লিভলেস ড্রেস পরা যায় না। শুধু তাই নয়, সুইম...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

ঠোঁটের চারপাশের কালো দাগ বা পিগমেন্টেশন দূর করার ৬টি উপায়!
ত্বকের যত্ন

ঠোঁটের চারপাশের কালো দাগ বা পিগমেন্টেশন দূর করার ৬টি উপায়!

ঠোঁটের চারপাশের কালো দাগ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন! ‘মুখশ্রিটা নজরকাড়া, রংটাও যেন আলতা রাঙা কিন্তু ঠোঁটের চারপাশের অংশটুকু কালো! এই কালো দাগের জন্য পু...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

…