ঠোঁটের চারপাশের কালো দাগ বা পিগমেন্টেশন দূর করার ৬টি উপায়!

জোহরা হোসেন · May 16, 2017 · 1 min read

ঠোঁটের চারপাশের কালো দাগ বা পিগমেন্টেশন দূর করার ৬টি উপায়!

ঠোঁটের চারপাশের কালো দাগ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন! ‘মুখশ্রিটা নজরকাড়া, রংটাও যেন আলতা রাঙা কিন্তু ঠোঁটের চারপাশের অংশটুকু কালো! এই কালো দাগের জন্য পুরো মুখের সৌন্দর্যই যেন ফিকে পড়ে যায়। এমন সমস্যায় অনেক সুন্দরীরাই ভুগে থাকেন । তবে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী? এই সমস্যা থেকে তখনই পরিত্রান পাওয়া যাবে, যখন এই সমস্যার পেছনের কারণগুলো সম্পর্কে অবগত হবো।

 

ঠোঁটের চারপাশের কালো দাগ বা পিগমেন্টেশনের কারণসমূহ কী?

ঠোঁটের চারপাশের কালো দাগ এর কারণ সান এক্সপোজার - shajgoj.com

মুখের চারপাশের কালো দাগকে বলে পিগমেন্টেশন (pigmentation)। এই দাগ হবার পেছনে অন্যতম কারণ হলো শরীরে টক্সিন (toxin) নামক বিষাক্ত পদার্থের আধিক্য বা তা শরীর থেকে বের না হওয়া। পরিপাক ক্রিয়ার সমস্যার কারণে টক্সিন জাতীয় পদার্থ শরীর থেকে বের হতে পারে না। পর্যাপ্ত পানি পান না করলে এমনটা হয়। এছাড়া হরমোনের তারতম্য বা সূর্যের অতিবেগুনী রশ্নির প্রভাবে এটি হয়ে থাকে। আবার যাদের ত্বক শুষ্ক তারা শীতকালে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। ওয়াক্স করার ফলেও ঠোঁটের চারপাশে কালো দাগ হয়।

ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করার উপায়সমূহ কী?

ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করতে ফেইস প্যাক - shajgoj.com

এই সমস্যার থেকে পরিত্রানের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে পানি পান করে শরীরকে হাইড্রেট রাখা। পর্যাপ্ত পরিমানে পানি পান করার ফলে শরীর থকে খুব সহজে মুত্র বা মল ত্যাগের মাধ্যমে টক্সিন বেরিয়ে যায়। কারণগুলোতো জানা হলো কিন্তু এর থেকে পরিত্রানের ৬টি উপায় আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই প্যাকটি ঘরোয়া উপাদানেই তৈরি করতে পারবেন।

১) এক টেবিল চামচ  লেবুর রস  ও এক টেবিল চামচ  টক দইয়ের মিশ্রণ।

২)  ১ টেবিল চামচ দুধ ১ টেবিল চামচ বেসন ও ১ চা  চামচ হলুদের মিশ্রণ।

৩) এক টেবিল চামচ ওটমিল, এক টেবিল  চামচ টমেটো রস  ও এক টেবিল  চামচ টক দইয়ের মিশ্রণ।

৪) ১ টেবিল  চামচ আনারস, ১ টেবিল  চামচ লেবুর রস ও ১/২ টেবিল  চামচ  আমন্ড এর মিশ্রণ।

৫) এক টেবিল চামচ  ওটমিল (oatmeal)  ও এক টেবিল চামচ দুধের মিশ্রণ।

৬) এক টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ  টমেটোর রস , দেড় টেবিল চামচ লেবুর রস ও দুই টেবিল চামচ যষ্টি মধুর গুঁড়া এর মিশ্রণ।

ব্যবহার বিধি

উপরোক্ত প্যাকগুলোর যে কোন একটি লাগাতে পারেন। প্যাক লাগানোর আগে ত্বকের ধরন অনুযায়ী কালো অংশে স্ক্রাবার লাগিয়ে স্ক্রাবিং করে নিন। এরপর মুখ ধুয়ে যেকোন ১টি প্যাক লাগিয়ে রাখুন শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই দিন রাতে ব্যবহার করুন। ধীরে  ধীরে দাগ হালকা হতে শুরু করবে।

কালো দাগমুক্ত ঠোঁট - shajgoj.com

বিশেষ দ্রষ্টব্য

ফেইসপ্যাক লাগানো ছাড়া কালো দাগ হবার কারণ নির্ণয়ের জন্য ডাক্তারের শরনাপন্ন হতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টি পিগমেন্টশ ক্রিম ( anti-pigmentation cream) লাগিয়ে দেখতে পারেন । তবে আমি বলবো যেকোন  রাসায়নিক ক্রিম ব্যবহারের চেয়ে প্রাকৃতিক প্যাক ব্যাবহার করাই উত্তম এবং অবশ্যই বাইরে বের হবার আগে সানব্লক/ সানস্ক্রিন ব্যবহার অত্যাবশ্যক। 

 

ছবি - সাটারস্টক 

সম্পর্কিত লেখা

শরীরে নীরব ঘাতক টক্সিন এর আধিক্য বুঝবার ১২টি উপায়!
সুস্থতা

শরীরে নীরব ঘাতক টক্সিন এর আধিক্য বুঝবার ১২টি উপায়!

হঠাৎ করেই ওজন বেড়ে যাচ্ছে, অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন বা সারারাত জেগে থাকতে হচ্ছে ঘুম না হবার কারণে অথবা কোন কারণ ছাড়াই প্রচুর ঘামছেন। সাম্প্রতিক সময়ে...

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?
ত্বকের যত্ন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?

প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয়। মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগে। আর হাসির প্রাণ হলো ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। অনেক...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

আরও পড়ুন

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?

কীভাবে আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো দাগ দূর করবেন তাই ভাবছেন? আন্ডার আর্ম বা বগলের কালো দাগ এর কারণে স্লিভলেস ড্রেস পরা যায় না। শুধু তাই নয়, সুইম...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!
ত্বকের যত্ন

ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!

আপনার অসামান্য সৌন্দর্যে অনেকটা কালিমা আকারে বসবাস করতে থাকা ঘাড়ের বিশ্রী কালো দাগগুলো নিয়ে চিন্তিত? আপনার সুন্দর সাজপোশাকের সাথে অনেক ইচ্ছে থাকা সত্ত...

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের ৪টি প্যাক!
ত্বকের যত্ন

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের ৪টি প্যাক!

সুন্দর চোখ সবসময়ই চিত্তাকর্ষক হয়। সুতরাং, চোখের চারপাশের ত্বক স্বাস্থ্যকর এবং দীপ্তিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের যাচ্ছেতাই লাইফস্টাইল-...

গরমে ঠোঁটের যত্ন
ত্বকের যত্ন

গরমে ঠোঁটের যত্ন

আমাদের সবার মধ্যেই একটা ধারণা আছে যে শুধুমাত্র শীতকালেই ঠোঁটের যত্ন নিতে হয়; গরমকালে ঠোঁটের যত্ন নেয়ার কোন প্রয়োজন নেই। কিন্তু আমরা অনেকেই জানি না, এ...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

…