চিকেন পাস্তা উইথ চিজ!

Farhana Preeti · Nov 03, 2017 · 1 min read

চিকেন পাস্তা উইথ চিজ!

বিকেলের নাস্তায়, ঘরোয়া আড্ডায়, অফিসের লাঞ্চে কিংবা বাচ্চাদের টিফিনে, খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন চিজি চিকেন ব্রকলি পাস্তা। চিকেনে আছে প্রোটিন, ব্রকলিতে ফলিক এসিড আর আয়রন, পাস্তাতে কার্বোহাইড্রেট, আর দুধ, মাখন পনিরে প্রোটিন আর ক্যালসিয়াম।তাহলে আর দেরি না করে দেখে নেয়া যাক দারুণ পুষ্টিগুণ সম্পন্ন এই মজাদার রান্নাটির রেসিপি!

চিকেন পাস্তা উইথ চিজ

উপকরণ  (১) ২৫০ গ্রাম হাড়বিহীন মুরগির মাংস (২) ২৫০ গ্রাম সেদ্ধ করে পানি ঝরানো পাস্তা (৩) ২ কাপ সেদ্ধ করা ব্রকলি (ছোট টুকরো করা) (৪) ২টা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি (৫) দেড় চা চামচ রসুন বাটা (৬) আধ চা চামচ আদা বাটা (৭) সাদা গোলমরিচ গুঁড়ো (৮) ৩ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার (৯) ১টা ডিম (১০) পৌনে ১ লিটার দুধ (১১) মাখন (১২) তেল (১৩) লবন (১৪) কাঁচামরিচ (১৫) চিজ (পনির) প্রণালী 

- প্রথমে মুরগির মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে আদা-রসুন বাটা, ১টা ডিম আর ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার, লবন আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে মেরিনেট করে আধ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।

- কড়াইয়ে তেল গরম করে তাতে মুরগির টুকরোগুলো মাঝারি আঁচে ৭-৮ মিনিট ধরে ভেজে নিন।

- এবার আরেকটা প্যানে মাখন গরম করে তাতে পেঁয়াজ কুঁচি আর পরিমাণ মতো কাঁচামরিচ কুঁচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিন। এবার তাতে ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার ঢেলে নাড়তে থাকুন।

- এতে মুরগির টুকরোগুলো, ব্রকলি আর পাস্তাটা ঢেলে দুধ ঢেলে দিন। একে একে লবন, গোলমরিচ গুঁড়ো ঢেলে দিন। দুধটা একটু ঘন হয়ে টেনে আসলে তাতে আপনার পছন্দ মতো চিজ দিয়ে ভালোভাবে নেড়ে চুলা বন্ধ করে দিন।

- গরম গরম পরিবেশন করুন মজাদার ক্রিমি টেস্টি চিজি চিকেন ব্রকলি পাস্তা।

ছবি - ক্র্যাফটরেসিপি ডট কম

লিখেছেন - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

মজাদার মেয়ো পাস্তা
২০ মিনিটের রান্না

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট...

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা
চা – নাস্তা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দে...

চিজি চিকেন ব্রকলি স্যুপ
চা – নাস্তা

চিজি চিকেন ব্রকলি স্যুপ

এই সিজনে ব্রকলি বেশ অ্যাভেইলেবল। ব্রকলির সাথে একটু চিকেন আর চিজের কম্বিনেশনটা কেমন হয়? হ্যাঁ, আজকে ব্রকলির স্যুপের রেসিপি শেয়ার করবো, যাতে থাকবে চিজ ও...

ম্যাকারনি অ্যান্ড চিজ
বেকিং

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি ক...

আরও পড়ুন

চিকেন পেনে পাস্তা 
চা – নাস্তা

চিকেন পেনে পাস্তা 

যা যা লাগবেঃ পেনে পাস্তা- ৫০০ গ্রাম মুরগির ছোট টুকরা- ২ কাপ জলপাই তেল- ২ টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি- ১ টি রসুন কোয়া কুচি- ৬ টি পার্সলে গুঁড়া- ১...

পাস্তা উইথ হোয়াইট সস
চা – নাস্তা

পাস্তা উইথ হোয়াইট সস

উপরে চীজের লেয়ার ভেতরে মাংস আর পাস্তার মেলবন্ধন দেখলেই জিভে জল চলে আসার উপক্রম।এই খাবারটি খেতে প্রায়ই রেস্টুরেন্টে যাওয়া হয়। তবে চাইলেই কিন্তু রেস্টুর...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

চিজি গারলিক ব্রেড
চা – নাস্তা

চিজি গারলিক ব্রেড

কি অবাক হচ্ছেন? ভাবছেন চুলায় আবার কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দ...

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ
চা – নাস্তা

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

যখনই আমরা সালাদের নাম শুনি, আমাদের মাথায় আসে লতাপাতা আর কিছু স্বাদহীন সবজির সমন্বয়। হেলদি খাবার হিসেবে সালাদের নাম অনেক, কিন্তু আমাদের অনেকেরই অনীহা এ...

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

…