চিজি চিকেন ব্রকলি স্যুপ

sub-editor · Dec 11, 2017 · 1 min read

চিজি চিকেন ব্রকলি স্যুপ

এই সিজনে ব্রকলি বেশ অ্যাভেইলেবল। ব্রকলির সাথে একটু চিকেন আর চিজের কম্বিনেশনটা কেমন হয়? হ্যাঁ, আজকে ব্রকলির স্যুপের রেসিপি শেয়ার করবো, যাতে থাকবে চিজ ও চিকেনের ফ্লেবার। শীত শীত ওয়েদারে এই গরম গরম স্যুপ খেতে কেমন লাগবে, ভাবুন তো? ঝটপট তৈরি করে নিজেই টেস্ট করে দেখুন।

উপকরণ 

  • চিকেন (ছোট কিউব করে কাটা)- ২ কাপ
  • চিকেন স্টক- ৪ কাপ
  • ব্রকলি ছোট ছোট টুকরো করে কাটা- ২ কাপ
  • গাজর কুঁচি করে কাটা- ১ কাপ
  • পেঁয়াজ- ১টির অর্ধেক
  • চিজ- ১ কাপ (শেডার চিজ ইউজ করতে পারেন)
  • কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
  • টমেটো সস- ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ও লবণ স্বাদ মতো
 

প্রণালী 

- একটি মাঝারী সাইজের হাঁড়িতে চিকেন স্টক নিয়ে তাতে একে একে কিউব করে কাটা চিকেন, পেঁয়াজ, পরিমাণমতো লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন।

- এবার তাতে গাজর কুঁচি ও ব্রকলির টুকরোগুলো দিয়ে দিন এবং ৫ মিনিট রান্না করুন।

- ব্রকলি ও চিকেন সেদ্ধ হয়ে আসলে তাতে শেডার চিজ ও কর্ণফ্লাওয়ার দিয়ে দিন। এখন অল্প আঁচে ২/৩ মিনিট আস্তে আস্তে নাড়তে থাকুন।

- সবশেষে টমেটো সস দিয়ে দিন।

- গরম গরম পরিবেশন করুন “চিজি চিকেন ব্রকলি স্যুপ”।

ঝাল পছন্দ করলে এতে কাঁচামরিচ কুঁচিও দিয়ে দিতে পারেন। অসুস্থ রোগীকে মাঝে মাঝে ডাক্তার স্যুপ খাওয়ার পরমার্শ দিয়ে থাকেন। এই সময়টাতে মুখে রুচিও থাকে না। এই স্যুপটি তাদের জন্যও বানিয়ে দিতে পারেন।

ছবি -  সাটারস্টক

রেসিপি - শাবনাজ বেনজীর

সম্পর্কিত লেখা

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ

স্যুপ খেতে পছন্দ করি আমরা সবাই! কিন্তু তাই বলে কি সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? আবার অনেক সময় বাসায় স্যুপ বানালেও রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় না।...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!
চা – নাস্তা

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!

শীত তো চলেই এলো। এই কনকনে শীতের সময়ে অবশ্যই কিছু মজাদার খাবার উপভোগ করাটা উচিত, যা আপনার শরীরকে গরম করবে, পুষ্টিকরও হবে এবং হবে দারুণ উপভোগ্য। সেজন্যই...

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

আরও পড়ুন

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস
চা – নাস্তা

ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস

ঠাণ্ডায় কমফরটিং স্যুপ ! আপনি যদি স্যুপ পছন্দ করেন তাহলে আপনার জন্য লাঞ্চ কিনবা ডিনারে একদম মানানসই! চলুন দেখে নিই, ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলসে...

চিকেন পাস্তা উইথ চিজ!
চা – নাস্তা

চিকেন পাস্তা উইথ চিজ!

বিকেলের নাস্তায়, ঘরোয়া আড্ডায়, অফিসের লাঞ্চে কিংবা বাচ্চাদের টিফিনে, খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন চিজি চিকেন ব্রকলি পাস্তা। চিক...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

…