ঘরে তৈরি জেল আই লাইনার

সাজগোজ উপ সম্পাদক · Aug 06, 2013 · 1 min read

ঘরে তৈরি জেল আই লাইনার

কাজল বা আইলাইনার দিতে কে না পছন্দ করে? সবারই নিশ্চয়ই খুবই পছন্দ চোখ আঁকতে, তাই না? আর বাঙালী মেয়েদের চোখ এমনিতেই সুন্দর, সামান্য কাজলের স্পর্শে তা হয়ে উঠে আরো মোহনীয়। এখন চলছে জেল লাইনারের ফ্যাশন। আপনারা যারা অনলাইন শপিং এ অভ্যস্ত হয়ে উঠেছেন তারা তো অবশ্যই জানেন ছোট্ট এক পট জেল লাইনার কিনতে কতটা ডলার এবং টাকার হিসেবে কয়টা কাজলের দাম খরচ করতে হচ্ছে । ই এল এফ, মুয়া, মেবিলিন, ম্যাক, ববি ব্রাঊনের জেল লাইনার যারা ব্যবহার করেছেন বা করছেন তারা ভালো বলতে পারবেন । আর যারা এখনো কিনব কিনব করে কেনেননি এখনো তাদের জন্য রয়েছে একটি সুখবর। আজ আপনাদের শেখাবো কেমন করে ঘরে বসেই খুব অল্প উপাদানে এবং সহজে তৈরি করে নেবেন জেল আই লাইনার।

এজন্য যা যা লাগবেঃ

gel eyeliner2

- পরিষ্কার শুকনো ঢাকনা সহ পাত্র বা কন্টেইনার (ছোট পট নেবেন, খুব বড় যেন না হয়, আপনি চাইলে কিনে নিতে পারেন অথবা সিঙ্গেল আইশ্যাডোর বাক্স বা লিপ বামের খালি জার-ও ব্যবহার করতে পারেন)

- পরিষ্কার কাঁচের প্লেট বা প্লাস্টিকের ছোট বোল

- পেট্রোলিয়াম জ়েলী

- গাঢ় কালো রঙের আই শ্যাডো (শিমার বা শাইন বিহীন হতে হবে )

- প্লাস্টিকের চামচ

- টুথ পিক

- টিস্যু পেপার

যেভাবে করবেনঃ

০১. প্রথমেই পরিষ্কার ও শুকনো পট নিয়ে নিন। বাজারে কেনা পট হলে শুধু মুছে নিন। আর যদি অন্য কিছুর হয়ে থাকে তবে আগেই ধুয়ে-মুছে প্রস্তুত করে নিন যেন অন্য কোন প্রোডাক্টের আঁচ না থাকে। লিপ বামের পট হলে ভালো করে পরিষ্কার করবেন এবং মুছে শুকাতে দেবেন। খেয়াল রখবেন যেন কোন ভাবেই ভেজা ভাব না থাকে।

০২. এবার কাঁচের বা প্লাস্টিকের ছোট প্লেট বা বাটি বা বোল নিন।

০৩. প্লেট বা বোল টিতে প্লাস্টিকের চামচের সাহায্যে পরিমাণ মত (কম পক্ষে ২ চামচ) পেট্রোলিয়াম জ়েলী বের করে নিন।

০৪. তারপর অল্প পরিমাণে গাঢ় কালো রঙের আই শ্যাডো বের করুন, খেয়াল রাখবেন কম বেশি যেন না হয়। শ্যাডোর পরিমাণ আপনার ব্যবহৃত শ্যাডোর কোয়ালিটি ও পিগমেন্টেশনের উপর নির্ভর করবে।

০৫. এবার টুথ পিকের সাহায্যে দুটি জিনিস খুব ভালো মত মেশাতে থাকুন। ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষন না স্মুথ পেস্ট তথা জেলের মত হয়। আর একটা ব্যাপারে লক্ষ্য রাখুন যাতে সব টুকু পেট্রোলিয়াম জ়েলী সমান ভাবে শ্যাডোর সথে মিশে যায়। খুব আস্তে আস্তে, সতর্ক ভাবে করুন কাজটি।

০৬. আবার প্লাস্টিকের চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিন সমান ভাবে মিশেছে কি না।

০৭. মিশে গেলে সমস্ত মিশ্রণটি সেই শুকনো ঢাকনা সহ পাত্রটিতে রেখে দিন। সাবধানে রাখবেন যেন ছড়িয়ে না পড়ে।

০৮. তারপর টিস্যু পেপার দিয়ে বাড়তি লাইনার পাত্রের গা থেকে মুছে ফেলুন।

০৯. অল্প তাপে কিছুক্ষণ মাইক্রোওয়েভে রাখুন, ১-২ মিনিট পর বের করে আনুন। (পরবর্তীতে ব্যবহারের সময় যদি জমাট মনে হয় তবে এমনি করে কিছুক্ষন তাপ দিলেই ঠিক হয়ে যাবে )।

১০. সবশেষে ১-২ ঘণ্টার মত সময় ধরে রেফ্রিজারেট করুন। এবার এটি পুরোপুরি ভাবে ব্যবহার উপযোগী।

ব্যস, তৈরি হয়ে গেল আপনার জেল আইলাইনার। এখন আর আপনাকে ৬০০-২০০০ টাকা খরচ করে জেল আইলাইনার কিনতে হচ্ছে না, তাছাড়া রেহাই পাচ্ছেন মাসব্যপী অপেক্ষা থেকেও। তবে আর দেরী কেন?? ঝটপট তৈরি করে নিন আপনার জেল আই লাইনারটি।

লিখেছেনঃ রোজা স্বর্ণা

ছবিঃ দ্যকোকোনাটমামা.কম, লাক্স.কম

সম্পর্কিত লেখা

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস
চোখের সাজ

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস

টানা টানা সুন্দর চোখ কে না চায়! আর চোখ দুটিকে টানা টানা আর সুন্দর করে তুলতে আইলাইনারের জুড়ি নেই। সবসময় মেকআপ নিয়ে বাইরে যাওয়ার সময়টুকু ম্যানেজ করতে না...

প্লাস্টিকের জিনিস | কতটা নিরাপদ জানেন কি?
সুস্থতা

প্লাস্টিকের জিনিস | কতটা নিরাপদ জানেন কি?

'প্লাস্টিক' আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। প্লাস্টিকের ব্যবহার ছাড়া আমাদের জীবন এখন চিন্তাই করতে পারি না। কম বেশি সব রকম কিছুতেই প্লাস্টি...

জেল আইলাইনার
মেকআপ

জেল আইলাইনার

চোখের সাজে আইলাইনার খুবই জরুরী একটা অংশ। আর ভালো আইলাইনারই নিশ্চিত করে একটা ভালো আইমেকাপ। সেরকম ভালো আইলাইনার এর ব্যাপারেই আজকে বলব আপনাদের। রিভিউ দেব...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

আরও পড়ুন

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন
ক্র্যাফট

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন

আমাদের সবার বাসায় কোক, সেভেন আপ, পানি বা অন্যান্য অনেক বোতল থাকে। যা ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ভেবে আস্তাকুঁড়ে ফেলে দিই। চলুন দেখা যাক সেই ফেলনা জিনিস...

গরমে ত্বকের যত্নে জেল বেইজড ময়েশ্চারাইজার!
বিউটি টিপস

গরমে ত্বকের যত্নে জেল বেইজড ময়েশ্চারাইজার!

গরমে অনেকেই ক্রিম ব্যবহার করতে চায় না, বিশেষ করে তৈলাক্ত ত্বকের অধিকারী যারা! আবার শুষ্ক ত্বকে গরমে এমন কিছু দরকার যা ত্বককে হেভি ফিল দেয় না আর ত্বকে...

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার
চোখের সাজ

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার

আইলাইনার মেক-আপের একটি গুরুত্বপূর্ণ অংশ। আইলাইনার লাগানোর অনেক উপায় আছে। আজ আমরা জেনে নেব চোখের শেইপ অনুযায়ী কিভাবে আই লাইনার লাগাতে হবে। অনেক বছর আ...

…