ম্যাক প্রো লংওয়্যার পেইন্ট পট

সাজগোজ উপ সম্পাদক · May 05, 2015 · 1 min read

ম্যাক প্রো লংওয়্যার পেইন্ট পট

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে রিভিউ দিব ম্যাকের পপুলার চারটা পেইন্ট পটের। এগুলো আইশ্যাডো বেইজ হিসেবে, প্রাইমার হিসেবে আবার কখনো বা সিঙ্গেল আই কালার হিসেবেও ব্যবহার করা হয়। মেকাপ প্রেমীদের কাছে প্রথম থেকেই এগুলো Must have প্রোডাক্ট হিসেবে সমাদৃত হয়ে আসছে। অনেক শেডের ভিড়ে আজকে জানাবো সেগুলোর ব্যাপারে; সবচেয়ে বেশি যেগুলো আই মেকাপের সময় ব্যবহার হয়ে থাকে।

Soft Ochre:  এটি মূলত একটু ওয়ার্ম আন্ডারটোনের ইয়ালো+বেইজ কালারের শেড। আই প্রাইমার হিসাবে ব্যবহার করা হয়, তবে কখনো ঠোঁটে কন্সিলারের বদলে এই পেইন্ট পট ইউজ করে এক্স্যাক্ট কালারটা আনা যায়। চোখে এপ্লাই করার সময় একটু দ্রুততার সাথে এপ্লাই করতে হয় যেহেতু এটা বেশ জলদি ম্যাট হয়ে যায়। তবে একবার ম্যাট হয়ে গেলে এটা সুন্দর ভাবে বসে যায়, আলাদা করে সেটিং পাউডার দেওয়ার প্রয়োজন পরেনা।

[picture]

Painterly:   এটাকেন্যুড বেইজ কালার বলা যেতে পারে। তবে চোখে দেয়ার পরে একটু পিঙ্কিশ লাগে। পেইন্ট পটের মধ্যে এটা আমার সবচেয়ে প্রিয় শেড। হালকা আই মেকাপ হোক বা ভারী, আমার প্রতিদিনের আইমেকাপে আমি এটা ব্যবহার করতে পারি। আগের তার মতই এটাও ক্রিমি ফর্মুলার, চোখের পাতায় খুব সহজে এপ্লাই করা যায় আর সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আগের পেইন্ট পটের চেয়ে এটা একটু কম হলুদাভ লেগেছে আমার কাছে। নিউট্রাল স্কিন টোন যাদের, তাদের জন্য ভালো হবে এই শেডটি।

Let me Pop: এই কালারটা কপার+গোল্ডেন কালারের চমৎকার একটা শেড। এটা ক্রিমি, তবে এপ্লাইয়ের পরে সেমি ম্যাট, আবার কিছুটা ফ্রস্টিও বলা যেতে পারে। শ্যাম্পেন কালারের শিমার থাকাতে পার্টি মেকাপের সময় বা তাড়াহুড়ো করে মেকাপের সময় বেশ কাজে দেয়। আপনার স্কিন টোন যেমনি হোক না কেন, এশিয়ান যেকোনো স্কিন টোনের সাথে অনায়াসে যাবে এই পেইন্ট পট। একটু গ্লিটারি হওয়ার কারণে গোল্ডেন বা গোল্ডেনের কাছ ঘেষা যেকোনো শেডকে আক্ষরিক অর্থেই pop out করে।

Layin’ low:  ক্রিমি বেইজ কালারের শেড। তবে একটু পিচি আন্ডার টোন আছে। তবে Soft ochre আর painterly এর তুলনায় এটা আরও বেশি ওয়ার্ম কালার। রোদে পুড়ে ট্যান হয়ে যাওয়া স্কিনের জন্য পারফেক্ট শেড! চোখের চারপাশের ডার্কনেস ঢেকে দেয় আর সুন্দর আই বেইজ তৈরি করে। সব মিলিয়ে অন্যগুলোর তুলনায় এটাও পিছিয়ে নেই।

পেইন্ট পটের যেসব দিক আমার ভালো লেগেছে

  • অনেক বেশি পিগমেনটেড
  • বেইজের পাশাপাশি আন্ডার আই কন্সিলার হিসেবেও বেইজ কালারগুলো কিছুটা কাজ করে
  • হাই কাভারেজ দেয়
  • হালকা কালারগুলো চোখের পাতায় ফুটিয়ে তোলে
  • আইশ্যাডো ক্রিজ হওয়া, মানে ছড়িয়ে যেতে দেয়না
  • আঙ্গুলের সাহায্যে সহজেই এপ্লাই করা যায়
  • ছোট্ট গ্লাসের পটটা সহজে ক্যারি করা যায়

খারাপ লাগার মতো কোন দিকই নেই এতে। অন্তত আমার কাছে তাই মনে হয়েছে। তবে একটা কথা বলে রাখা ভালো, আর সেটা হল এপ্লাই করার সময় আঙ্গুলের ডগা দিয়ে খুব দ্রুত ব্লেন্ড করতে হয়, কারণ এটা ক্রিমি ফর্মুলার হলেও এপ্লাই করার পরে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর ম্যাট ফিনিশ দেয়। আপনি চাইলে ব্রাশের সাহায্যেও এপ্লাই করতে পারেন, তবে আমি বলব আঙ্গুল দিয়ে লাগানোই সহজতর।

কোথায় পাবেন? দেশে পাবেন যমুনা ফিউচার পার্কের SAPPHIRE এ। ৫ গ্রামের প্রতিটি পেইন্ট পটের দাম পড়বে ২৬৮২ টাকা। চাইলে তাদের ফেসবুক পেজ থেকে অনলাইনে অর্ডার করতেও পারেন।

ছবি - বিউটিজাইন ডট কম

লিখেছেন -  চৌধুরী তাহাসিন জামান

সম্পর্কিত লেখা

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

আরও পড়ুন

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!
বেইজ মেকআপ

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!

৫টি ধাপে পারফেক্ট বেইজ মেকআপ কিভাবে করবেন তা আজ আপনাদের জানাবো। তবে তার পূর্বে বলে নেই, বলুন দেখি ঢাকার নামি দামী পার্লারে একটা পার্টি মেকআপ নেওয়ার খ...

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!
চোখের সাজ

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!

আমি যখনই কাউকে মেকআপ করে দিতে যাই, তখনই বলতে শুনি, আমাকে স্মোকি আই মেকআপ করে দিও। এই স্মোকি আই মেকআপ-এর কথা জানেন না এবং পছন্দ নয় এমন মেয়ে খুঁজে পাওয়া...

ডিউয়ি নাকি ম্যাট ফাউন্ডেশন কোনটি আপনার জন্য রাইট চয়েস?
মেকআপ

ডিউয়ি নাকি ম্যাট ফাউন্ডেশন কোনটি আপনার জন্য রাইট চয়েস?

পারফেক্ট একটা বেইজ মেকআপ পেতে ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আজকাল তো সাজের সময় ফাউন্ডেশন সবচেয়ে বেশি ব্যবহার হয়। তবে ম্যাট ফিনিশের ফাউ...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

…