খাদি | ফ্যাশনে শেকড়ের টান

sub-editor · Nov 11, 2017 · 1 min read

খাদি | ফ্যাশনে শেকড়ের টান

জমকালো সন্ধ্যা। চারদিকের নিয়ন আলোর ছটায় ম্লান হতে বসা বাংলাদেশের ঐতিহ্য নতুন রূপে আবারো সামনে এলো। দেশ বিদেশের অসংখ্য ফ্যাশন ডিজাইনার। আর কয়েক’শ খাদির পোশাক। তাও আবার নতুন ধাঁচে, নতুন ডিজাইনে বিভিন্ন পরিচিত মডেলরা পরনে বাংলাদেশের ঐতিহ্যবাহি কাপড় খাদি। ৩ ও ৪ নভেম্বর ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন হলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ট্রেসেমি নিবেদিত “এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমি খাদি, দ্য ফিউচার ফেব্রিক শো ২০১৭”।

[picture]

সম্পূর্ণ হাতে বোনা আমাদের দেশের ঐতিহ্যবহনকারি বিশেষ কাপড় খাদি। এক সময়ের জনপ্রিয় খাদি কাপড় ধীরে ধীরে এর জনপ্রিয়তা হারিয়ে ফেলতে বসেছে। আর সেই জনপ্রিয়তাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আধুনিক ফ্যাশন ট্রেন্ডসে ঢালা হয়েছে পুরোনো খাদিকে।

এ বছরের আয়োজনে ১৯ জন বাংলাদেশি ও ৭ দেশের আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারসহ মোট ২৬ জন ডিজাইনার অংশগ্রহন করেছেন। ডিজাইনারদের উদ্দেশ্য ছিল, খাদির উপর দেশীয় ও পশ্চিমা ঘরনার ডিজাইন করে তরুণদের আকৃষ্ট করা ও খাদিকে নতুন করে জাগিয়ে তোলা। এইবারের খাদি উৎসবে খাদি কাপড়ে তৈরি শাড়ি থেকে শুরু করে সেলোয়ার কামিজ, পালাজ্জো , আনারকলি, কোটি, প্যান্ট, পাঞ্জাবি, শার্ট, শর্ট প্যান্ট, স্কার্ট, টপ সবই দেখানো হয়েছে।

এইবারের উৎসবে ডিজাইনারদের মূল থিম ছিল দেশীয় কারুশিল্প। বাংলাদেশি ডিজাইনারদের কাপড়ে ফুটে উঠেছিল শীতলপাটির ডিজাইন, শঙ্খ ও কড়ির নকশা, রিকশাচিত্র, হাতপাখা, পটচিত্র, কাঠের কারুকাজ, টেরাকোটা, লোহার গ্রিল ও রডের কারুকাজ, ক্যালিগ্রাফি ও গয়নার কারুকাজ। বিদেশি ডিজাইনাররা বেছে নিয়েছিলেন তাদের নিজেদের ঐতিহ্যবাহি নকশার ডিজাইন। খাদির এই পুরো শো’তে মডেলদের পোশাকের সঙ্গে মিল রেখে তাদের সাজিয়েছিলেন আমাদের দেশের অন্যতম রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল।

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাহিন খান তার ডিজাইনের থিম হিসেবে বেছে নিয়েছিলেন শীতলপাটির মোটিফ। সারাহ করিমের ও অনুপ্রেরণা ছিল শীতলপাটির ডিজাইন। ক্যালিগ্রাফির ডিজাইন বেছে নেন দেশের অন্যতম ফ্যাশন ডিজাইনার শৈবাল সাহা।

ডিজাইনার ফাইজা আহম্মেদ এর ডিজাইন করা পোশাকে দেখা যায় টেরাকোটার নকশা। লোহার গ্রিলের নকশা ব্যবহার করেন এমদাদ হক। তরুণীদের পোশাকে দেখা যায় নওশিন খায়েরের করা শঙ্খ ও শাখার কারুকাজ। ডিজাইনার মারিয়া সুলতানাও খাদি কাপড়ের উপর ফুটিয়ে তোলেন শাখা-কড়ির ডিজাইন।

বিপ্লব সাহা খাদি দিয়ে তৈরি করেছেন ছেলেদের পাঞ্জাবি ও কুর্তা। যার উপর ফুটে উঠেছে পানাম নগরীর ঐতিহ্য। আফসানা ফেরদৌসি ও তেনজিং চাকমা দেখান খাদি কাপড়ে পটচিত্র। ফারাহ দিবা করেন আলপনার সুন্দর নকশা। ডিজাইনার রিফাত রেজার পোশাকে ছিল ক্যালিগ্রাফি।

সোনার গয়নায় আমরা যে নকশা দেখি তা যদি মেঝে ছোঁয়া আনারকলিতে দেখা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? ডিজাইনার কুহু প্লামোন্দন খাদি পোশাকে করেছেন প্রাচীন আমলের সোনার গয়নার নকশা। ফারাহ আনজুম বারি ও পোশাকের মোটিফ হিসেবে বেছে নেন গয়নার কারুকাজ। শুধু গয়না নয়, খাদিতে কাঠের কারুকাজ দেখা যায় ইজমাত নাজ রিমার ডিজাইন করা পোশাকে।

ডিজাইনার চন্দনা দেওয়ান করেন ও লিপি খন্দকার করেন রিকশাহুড ও রিকশাচিত্রের নকশা। তার উপর থাকে জরি, সিকুইন্স ও আয়নার কাজ। খাদির উপর হাতপাখার নকশা দেখা যায় রুপো শামসের ডিজাইনে, শীতলপাটির ডিজাইন দেখান শাহরুখ আমিন।

বিদেশি ডিজানারদের মধ্যে নেপালের রসনা শ্রেষ্ঠা, ভারতের সৌমিত্র মন্ডল ও হিমাংশু, ভুটানের চিমমি চডেন, শ্রীলংকার নিলান হারাসগামা, মালয়েশিয়ার জ্যাকলিন ফং, থাইল্যান্ডের মায়ে টিটা তাদের নিজ দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলেন খাদি পোশাকের উপর। এত রকম মোটিফের ডিজাইনের উপর ছিল জরি, পাথর, বিডস, সিকুইন্সের কাজ করা। পুরো শো’তে সকল ডিজাইনার আধুনিক ফ্যাশন ও ডিজাইনের সাথে খাদির অসাধারণ সামাঞ্জস্য রেখে তৈরি করেছেন প্রতিটি ড্রেস।

   

সম্পর্কিত লেখা

ঈদ স্পেশাল “মেহেদি”
মেকআপ

ঈদ স্পেশাল “মেহেদি”

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলা...

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?
ফ্যাশন

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?

বাংলাদেশ নাতিশীতোষ্ণ - ছোটবেলায় পড়া এই কথা বোধহয় ভুলে যাওয়ার সময় এসে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন গরমের দাপট বাড়ছে, কমছে বৃষ্টির পরিমাণ। দি...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

বর্ণিল মেহেদির সাজে...
স্টাইল

বর্ণিল মেহেদির সাজে...

সৌন্দর্‍য্য চর্চায় মেহেদির ব্যবহার নতুন নয়। প্রাচীনকাল থেকেই এর ব্যবহার চলে আসছে। ৫ হাজার বছর আগে মিশরের মেয়েরা হাতে, পায়ে ও চুলে মেহেদি লাগাতো। ব...

আরও পড়ুন

সামার ফ্যাশন - ২০১৮
ফ্যাশন

সামার ফ্যাশন - ২০১৮

"ঋতুর রঙের সাথে মিলিয়ে থাকুন আরামদায়ক এবং ফ্যাশানেবল" ছয় ঋতুর দেশ বাংলাদেশ, তবু বছর জুড়ে গরমের দাপট থাকে। এর মধ্যে আমাদের প্রতিদিন নানা কাজে, অফিসে,...

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন
স্টাইল

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন

বর্তমানে আমাদের সংস্কৃতিতে মেহেদী কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় বিয়ে, ঈদ, পূজো, নববর্ষ এর মত উৎসবগুলোতে। আসলে বর্তমানে মেহেদী যেন অন্য এক উৎসবের নাম।...

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!
ক্র্যাফট

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!

সাধের গয়না, আলমারিতে তুলে রাখা আছে ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। ভাবেন আবার যদি এই গয়নাটা পরতে পারতেন কখনো! প্রিয় জিনিষ বলে...

প্রফেশনাল ব্রাইডাল মেহেদী ডিজাইন
ব্রাইডাল

প্রফেশনাল ব্রাইডাল মেহেদী ডিজাইন

আজ আমি আপনাদের সাথে ব্রাইডাল মেহেদী ডিজাইন বিষয়ে কিছু ধারনা শেয়ার করব। শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম । আর এ মৌসুমকে সামনে রেখে অনেক্ই এর মধ্যে বিয়ের প্রস...

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

…