ইচ্ছে মতন নিজেই করুন টিপ নকশা

sub-editor · Apr 08, 2017 · 1 min read

ইচ্ছে মতন নিজেই করুন টিপ নকশা

কেনা টিপেই সাজতে অভ্যস্ত তবে মাঝে মাঝে একটু অন্য ধাঁচের টিপও পরতে মন চায়, হয় না এমন? অন্য ধাঁচ বলতে তখন কাজল বা কুমকুমে কপালে টিপ আঁকাও হয় হয়তো। কিন্তু এমনটাও তো হতে পারে যে কপাল নয়, টিপের গায়েই রঙের আঁকিবুঁকি করে নিলেন। হ্যাঁ, বলছিলাম টিপকে ক্যানভাস বানিয়ে নকশা আঁকার কথা। ব্যাপারখানা বেশ সহজ। ড্রেসিং টেবিলের ফাঁকফোকরে থাকা জিনিস দিয়েই দিব্যি হয়ে যাবে, বাড়তি তেমন কিছু লাগবে না।

[picture]

টিপ পরতে ভালোবাসেন, তবে ঘরে অনেক রঙের টিপের পাতা নিশ্চয় আছে? সেটাই দরকার আপনার অঙ্কন প্রতিভা প্রমাণ করতে! আর না থেকে থাকলে কিনে নিন এক পাতা হরেক রঙের টিপ।চাইলে একরঙা টিপেও নকশা আঁকতে পারেন, তবে তাতে তেমন বৈচিত্র্য আসবে না। বিভিন্ন রঙের উপর নকশা এঁকে যেমন মজা পাবেন, নির্দিষ্ট একটা রঙে সেটা হয়তো পাবেন না।

উপকরণ যা যা লাগছে তাহলে-

  • টিপের পাতা (যে কোন রঙের)
  • আইলাইনার, কাজল, কালো এবং সাদা রঙের
  • নেইলপলিশ ও লিপস্টিক
  • চিকন তুলি, কটনবাড

img_20141012_000347

জিনিসগুলি নিয়ে বসুন। তারপর বাকিটুকু আপনার ইচ্ছা! কোন নিয়ম নেই, মানা নেই আপনার আঁকা-আকিতে!

লাল টিপের গায়ে কালো আইলাইনারের সীমানা করে দিন, মাঝখানে সাদা কাজল এলোমেলো খানিক বুলিয়ে দিলেই সাদামাটা লাল টিপটা অন্যরকম হয়ে যাচ্ছে। লাল আর সাদাকালোর মিশেল দেখতেও দারুণ লাগবে! 

গোলাপি নেইলপলিশটা ব্যবহার করুন হলদে টিপের জমিনে। তুলি বা নেইলপলিশের ব্রাশ চিকন হলে সেটা দিয়েই কাজ করুন। ছোট্ট একটা ফুল এঁকে নিন, অথবা এলোমেলো করে রঙ ছড়িয়ে দিয়ে তার উপর আঁকুন আইলাইনারের জ্যামিতিক নকশা।

বাদামি রঙের লিপস্টিকটা কটনবাডে করে সবুজ টিপের গায়ে বুলিয়ে বানাতে পারেন প্রিয় একটা টিপ, কোন একটা শাড়ির সাথে যেটা খুব মানাবে। কালো আইলাইনারের ফোঁটা কেটে দিতে পারেন তাতে সীমানা জুড়ে। 

আইলাইনার বা কাজল নিয়ে কাজ করার সময় সরাসরিই সেগুলি ব্যবহার করতে পারবেন। নেইলপলিশ আর লিপস্টিক ব্যবহার করার জন্য তুলি কিংবা কটনবাড দিয়ে কাজ করতে হবে। নেইলপলিশের রঙটা পাকা হবে, নয়তো লিপস্টিকের ব্যবহার করতে পারেন ইচ্ছে মতন। মজাটা হলো এখানে কোন বাঁধা-ধরা নিয়ম তো নেই! যেমন খুশি তেমন নকশা করুন, ফুটিয়ে তুলুন নিজের পছন্দ টিপের ছোট্ট ক্যানভাস।

মডেল – প্রিয়াঙ্কা রায় মোনা

ছবি – নববর্ষের সাজগোজ ১৪২৩  

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

 

সম্পর্কিত লেখা

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!
ক্র্যাফট

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!

সাধের গয়না, আলমারিতে তুলে রাখা আছে ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। ভাবেন আবার যদি এই গয়নাটা পরতে পারতেন কখনো! প্রিয় জিনিষ বলে...

কাজল কালো চোখের কাজল সমাচার
চোখের সাজ

কাজল কালো চোখের কাজল সমাচার

কাজল নারীর সাজসজ্জার জন্য যেন এক অবিচ্ছেদ্য অংশ। শুধু মাত্র একটু কাজলের ছোঁয়ায় বাঙালি নারীরা হয়ে ওঠেন আরও মায়াবী। কাজল এমনই এক প্রসাধনী যা আধুনিক...

আরও পড়ুন

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?
চোখের সাজ

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?

মেকআপের দুনিয়ায় নতুন করে সাদা কাজলের ব্যবহার শুরু হয়েছে প্রায় ৮-৯ বছর ধরে। নতুন করে বলছি এই কারণেই কারণ সত্তর আশির দশকে চোখের সাজে টেনে কালো কাজল দেওয়...

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?
মেকআপ

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?

মেকআপ করতে ভালবাসেন বা নাই বাসেন, কিন্তু কাজল দিয়ে চোখ দুটি সাজাতে পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। চোখের সাথে কাজলের সম্পর্কটা কিন্তু যুগ যু...

কাজল কালো আঁখিটি...
চোখের সাজ

কাজল কালো আঁখিটি...

কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ... কবি গুরু রবীন্দ্রনাথ ও কালো মেয়ের কালো চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন। বাঙালি সাজের অন্যতম অনুসঙ্গ ক...

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস
চোখের সাজ

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস

টানা টানা সুন্দর চোখ কে না চায়! আর চোখ দুটিকে টানা টানা আর সুন্দর করে তুলতে আইলাইনারের জুড়ি নেই। সবসময় মেকআপ নিয়ে বাইরে যাওয়ার সময়টুকু ম্যানেজ করতে না...

…