যে অভ্যাস বা সাধারণ ভুলগুলো হতে পারে আমাদের মৃত্যুর কারণ

ডাঃ তাসনিম তামান্না হক · Feb 09, 2021 · 1 min read

যে অভ্যাস বা সাধারণ ভুলগুলো হতে পারে আমাদের মৃত্যুর কারণ

পিম্পল পপিং বা নখ দিয়ে ব্রণ খোটাখুটি অনেকেরই নিয়মিত অভ্যাস। নখ দিয়ে চেপে ভেতর থেকে শাল না বের করলে তাদের ভালোই লাগেনা। আবার আরেক দল মানুষ আছেন যাদের নাকের লোম ছেড়ার কদর্য অভ্যাস আছে। দেখতে খারাপ লাগে সেটা তো পরের বিষয়। কিন্তু যদি বলি এ অভ্যাসগুলো থেকে খুব সিরিয়াস সমস্যা হতে পারে তবে? স্কিনের ইনফেকশন/ স্কার মারক এগুলো তো আছেই, সমস্যা আরও ভয়ংকর কিছু! যদি বলি এগুলো হতে পারে আমাদের মৃত্যুর কারণ, তবে?

এবার বলা যাক, একটি রিয়েল এক্সপেরিয়েন্স

জ্বী, এমনটাই হয়েছিল বছর তিনেক আগে ইউ.এস.এ তে এক নারীর সাথে। কারণটা কিছুই না, তিনি নখ দিয়ে ভ্রু এর নিচে একটি পিম্পল গেলে দিতে চেয়েছিলেন। ফলশ্রুতিতে কয়েক ঘন্টার মাঝেই তার পুরো মুখে ইনফেকশন ছড়িয়ে পড়ে। তাকে আই.সি.ইউ তে রাখতে হয় এবং ডাক্তারদের ভাষ্যমতে আরও দেরি হলে হয়তো তার ব্রেইনে ইনফেকশন ছড়িয়ে যেত বা তিনি অন্ধ হয়ে যেতেন। তারও আগে এক নারী ব্রণ ভেবে গেলে দিতে গিয়ে স্কিনের অন্য একটি ইনফেকশন ফলিকুলাইটিস এ চাপ দিয়ে প্রায় মরতে বসেছিলেন।

মুখে অনেক গুরুত্বপূর্ণ শিরা, উপশিরা ও ধমনী থাকে তাই পুরো মুখেই না বুঝে খোটাখুটি করার ফল মারাত্মক হতে পারে। তবে এর মাঝেও একটি জায়গা আছে যেখানে রক্তনালী সরাসরি মস্তিষ্কের রক্তনালীর সাথে সম্পর্কযুক্ত। এ জায়গা এতই ভয়ংকর যে এ এলাকাকে মুখের ডেথ ট্রায়াংগেল (Triangle of death of face) বলা হয়। এ জায়গাটি হচ্ছে ঠোঁটের দু'পাশের অংশ বা corner of mouth থেকে নাক পর্যন্ত একটি ত্রিভুজ আকারের জায়গা। এ অংশে পিম্পল বা কোন ইনফেকশন খোটাখুটির ফলে তা স্কিনের ডিপ লেয়ারে চলে গেলে বা কোনভাবে রক্তনালীতে ঢুকে পড়লে খুব সহজেই ব্রেইনের রক্তনালীকে আক্রান্ত করতে পারে। ফলশ্রুতিতে মেনিনজাইটিস এর মতো মারাত্মক প্রাণঘাতী সমস্যাও হতে পারে।

নাকের লোম ছেড়ার প্রবণতা যাদের তাদের জেনে রাখা ভালো যে, এই লোম প্রকৃতিগতভাবে দেহের ভেতর ধুলাবালি, জীবাণু প্রবেশে বাধা দেয়ার জন্যই তৈরি। এগুলো অনেকটা ঝাড়ুর মতই বাড়তি ময়লা, ব্যাকটেরিয়া/ভাইরাস এর মতো নানা প্যাথোজেন পরিষ্কারের কাজ করে। আপনি যখন এই লোম টেনে তুলতে যান তখন হেয়ার ফলিকল এর গোড়ায় ইনজুরি হয় আর রক্ত জমাট বাধে আর এই রক্ত ব্যাকটেরিয়ার জন্য ব্রিডিং গ্রাউন্ড হিসেবে কাজ করে। মুখের রক্তনালীর কোন ভালভ থাকেনা অর্থাৎ ওপর দিকে রক্ত চলাচলে এর কোন বাধা না থাকায় খুব সহজেই এই ব্যাকটেরিয়া রক্তের মাধ্যমে দেহের অন্যান্য অংশে তো বটেই, এমনকি ব্রেইনেও চলে যেতে পারে! তাই পরিণাম কী হতে পারে নিশ্চয়ই বুঝতেই পারছেন।

কিছু সাজেশন

তাই আমার সাজেশন হচ্ছে ব্রণ বা ব্ল্যাকহেডস/হোয়াইট-হেডস খোটাখুটি করবেন না। এতে স্কিন ড্যামেজ তো হয়ই, সাথে আরও ভয়ংকর কিছুও ঘটে যেতে পারে। নাকের লোম বড় হলে সেগুলি ট্রিম করুন। প্লাক করবেন না; নাকের লোম প্লাক করলে বা ছিড়ে ফেললে ধূলোবালি, জীবাণুর প্রতি সেনসিভিটি আরও বেড়ে যায় এবং ধূলোবালিতে এলার্জি, ঘনঘন নাকে সর্দি হওয়ার মতো সমস্যাও এতে বেড়ে যায়। ট্রিম করার জন্য অবশ্যই পরিষ্কার এবং স্টেরিলাইজড যন্ত্র ব্যবহার করুন।
ডা.তাসনিম তামান্না হক,
ডারমাটোলজিস্ট এন্ড ভেনেরিওলজিস্ট।
ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?
সুস্থতা

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?

পুরুষদের মতো অনেক সময় মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দেয়। শুধু মুখেই নয়, মেয়েদের শরীরের যেসব স্থানে সাধারণত লোম থাকার কথা নয়, সেসব স্থান...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

মুখে অবাঞ্ছিত লোম | মেয়েদের সমস্যাটির কারণ ও প্রতিকার জানেন?
ত্বকের যত্ন

মুখে অবাঞ্ছিত লোম | মেয়েদের সমস্যাটির কারণ ও প্রতিকার জানেন?

নারী পুরুষ সবার শরীরেই কম বেশি লোম রয়েছে। এটাই স্বাভাবিক, কিন্তু পুরুষ আর নারীভেদে লোমের ধরন ভিন্ন ভিন্ন প্রকৃতির। নারীর ক্ষেত্রে লোম অনেক হালকা পাতল...

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ১০টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ১০টি ঘরোয়া উপায়ে!

সৌন্দর্য সচেতন নারীদের জন্য মুখের অবাঞ্ছিত লোম খুবই অস্বস্তিকর, লজ্জ্বাজনক। তারা যে কোন উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপর...

আরও পড়ুন

মুখের অবাঞ্ছিত লোমের জন্য ব্লিচিং নাকি ওয়াক্সিং
ত্বকের যত্ন

মুখের অবাঞ্ছিত লোমের জন্য ব্লিচিং নাকি ওয়াক্সিং

সৌন্দর্য সচেতন নারীদের জন্য মুখের লোম খুবই অস্বস্তিকর। তারা যে কোন উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপরে আর নীচে, থুতনির কাছ...

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!
মেকআপ

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!

সবই ঠিকঠাক চলছে, স্কিনটাও বেশ ভালোই আছে। কিন্তু যেই কোনো একটা স্পেশাল অকেশন সামনে আসবে, তখনই যেন স্কিনে পিম্পলগুলো হুট করে হাজির হয়ে যাবে! এই জিনিসটা...

লোমহীন ত্বক পেতে এপিলেটর | হাত পায়ের যত্ন হবে ৬টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

লোমহীন ত্বক পেতে এপিলেটর | হাত পায়ের যত্ন হবে ৬টি টিপস জানলেই!

দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় হলেও মেয়েরা নিজেদের শরীরে অতিরিক্ত লোম দেখতে পছন্দ করেন না একদমই। তাই তো শরীরের অতিরিক্ত লোম ছেটে...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস
ত্বকের যত্ন

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস

মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। অনেক সময় আলসেমির কারণে নাকের যত্ন নেওয়া হয় না। তখন নাক খসখসে হয়ে যায়। নাকে দাগ পড়ে যায়। ফলে মুখমণ্...

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!
লাইফ স্টাইল

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!

বাড়িতে যে কোনো পোষ্য থাকা মানেই তার জন্য আলাদা যত্ন নিতে হয়। বাড়ির ছোট্ট সদস্যটির প্রতি পেট প্যারেন্টসদের থাকে আলাদা নজর। আর থাকবে নাই বা কেন? সারাদিন...

…