নাকের দু’পাশে চশমার কালো দাগ দূর করার ৪টি উপায়!

শাহরীন অনি · Sep 02, 2020 · 1 min read

নাকের দু’পাশে চশমার কালো দাগ দূর করার ৪টি উপায়!

ফেইসে যেকোনো ধরনের স্পট বা দাগই অস্বস্তিকর। কারণ এসব স্পট বা দাগ আমাদের মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। স্পট বা দাগ বিভিন্ন কারনে হতে পারে। প্রতিদিনের কাজ স্বাভাবিকভাবে করার জন্যে আমরা অনেকেই চশমার উপর নির্ভরশীল। কিন্তু সারাদিন চশমা পরার ফলে আমরা প্রায়ই একটি কমন সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে নাকের দু’পাশে কালচে দাগের মত দেখা দেয়। অনেক সময় এই দাগগুলোকে গুরুত্ব না দেয়ার কারনে বহুদিন পর্যন্ত আমাদের ফেইসে থেকে যায়। অথচ সাধারণ কিছু ঘরোয়া উপায় কিন্তু হতে পারে এই কঠিন সমস্যার সহজ সমাধান। কিভাবে? চলুন আজকে তাই জেনে নেই নাকের দু’পাশে চশমার কালো দাগ দূর করার ৪টি উপায় সম্পর্কে!

নাকের দু'পাশের স্পট দূর করার উপায়গুলো জেনে নিন

১) কালো দাগ দূর করতে আলুর রস

আমাদের ত্বকে মেলানিন নামক উপাদান বেড়ে যাওয়ার ফলে কালচে ভাব সৃষ্টি হয়। আমরা অনেকেই জানি, ত্বকের এই কালচে ভাব দুর করতে আলুর রসের কার্যকারিতা কতটুকু। এর জন্যে আলু প্রথমে পাতলা করে কেটে নিতে হবে। নাকের দু’পাশে যে জায়গায় কালচে ভাব রয়েছে, ঐ জায়গাগুলোতে ১৫ থেকে ২০ মিনিট ভালো করে আলুর স্লাইস দিয়ে ম্যাসাজ করে নিন। চাইলে আলু ব্লেন্ড করে রস তৈরি করে নিতে পারেন। তুলার সাহায্যে একই ভাবে ত্বকে ম্যাসাজ করে নিন, ঠিক যেভাবে টোনার অ্যাপ্লাই করেন!

২) শসার আর লেবুর রস হতে পারে সহজ সমাধান

লেবুর রস প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ব্লিচিং এজেন্ট হিসেবেও এর তুলনা হয় না। কিন্তু সরাসরি এটি মুখে অ্যাপ্লাই করলে প্রবলেম হতে পারে, তাই শসার রসের সাথে মিশিয়ে লাগাতে পারেন। শসার রসের সাথে কয়েকফোঁটা লেবুর রস মিশিয়ে একটি পরিষ্কার তুলার সাহায্যে ১০ থেকে ১৫ মিনিট কালচে জায়গায় ভালো করে ম্যাসাজ করে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ বার এভাবে অ্যাপ্লাই করলেই কিছুদিনের মধ্যে এর সুফল দেখতে পারবেন।

৩) ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে টমেটো

যেকোনো কালচে দাগ দূর করতে টমেটো ম্যাজিকের মত কাজ করে থাকে। কারণ টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন এ। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এসব কয়টি উপাদানই ত্বকের দাগ দূর করতে কাজ করে। এজন্যে একটি পাকা টমেটো নিয়ে স্লাইস করে কেটে নিন। চাইলে এতে সামান্য চিনিও মিশাতে পারেন। এবার আলতোভাবে মুখে ম্যাসাজ করে নিন। টমেটোর রসের সাথে চিনির মিশ্রণ প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে।

৪) সকল সমস্যার সমাধানে অ্যালোভেরা জেল

অ্যালোভেরার গুণাগুণ এবং কার্যকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে, তারা সরাসরি গাছের অ্যালোভেরা কেটে নিয়ে জেল বের করে ব্যবহার করতে পারেন। যাদের সরাসরি অ্যালোভেরা ব্যবহারে সমস্যা হয়, তারা মার্কেট থেকে প্রসেসড অ্যালোভেরা জেল কিনেও ব্যবহার করতে পারেন। ত্বকের যেকোনো দাগ দূর করতে অ্যালোভেরা খুব দ্রুত কাজ করে। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল মেখে রাখুন। সকালে পানি দিয়ে ভালোভাবে মুখ পরিস্কার করে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করুন। চশমার দাগের পাশাপাশি ব্রণের দাগ দূর করতেও এটি দারুণ সহায়ক।

অনেকদিন ধরে চশমা পরার ফলে যারা এ ধরণের সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদেরকে অবশ্যই নিজের ত্বকের যত্ন নেয়ার ব্যাপারে সচেতন হতে হবে। অনেক সময় সুক্ষ দাগও সময়মতো পরিচর্চার অভাবে স্থায়ীভাবে থেকে যায়। মেকআপ বা কনসিলার কোন কিছুর ব্যবহারই লং লাস্টিং সমাধান দিতে পারে না। আজকে আমরা জেনে নিলাম বাসায় থাকা কিছু উপাদান দিয়েই নাকের দু’পাশে চশমার কালো দাগ দূর করার ৪টি উপায় সম্পর্কে। আশা করছি এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর স্কিনকেয়ারের অথেনটিক প্রোডাক্টের জন্য সাজগোজ আছে আপনাদের পাশে। শপ কিনবা অনলাইন থেকে আপনার প্রয়োজনীয় পণ্যটি কিনতে পারবেন।

ছবি- oliooliveoil, সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

চশমার সাথে মেকআপ । পারফেক্ট লুক পেতে খেয়াল রাখুন ৪টি বিষয়
মেকআপ

চশমার সাথে মেকআপ । পারফেক্ট লুক পেতে খেয়াল রাখুন ৪টি বিষয়

গ্লাসেস বা চশমা, আমাদের অনেকের জন্যই এটি প্রয়োজনীয় জিনিস তো বটেই, এখন কিন্তু এটাকে ফ্যাশন অ্যাকসেসরিও বলা যায়। চশমার ফ্রেমের রঙে, শেইপে আর ধরনেও ফ্যাশ...

আরও পড়ুন

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস
ত্বকের যত্ন

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস

মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। অনেক সময় আলসেমির কারণে নাকের যত্ন নেওয়া হয় না। তখন নাক খসখসে হয়ে যায়। নাকে দাগ পড়ে যায়। ফলে মুখমণ্...

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!
চুল

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!

অ্যালোভেরা বা ঘৃতকুমারী বর্তমানে আমাদের কাছে একটি পরিচিত নাম। প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চা এবং সুস্বাস্থ্যের জন্য অ্যালোভেরার ব্যবহার এত উপযোগী যে,...

…