ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করুন ১টি পিল অফ মাস্কেই!

জান্নাতুল মৌ · Dec 12, 2016 · 1 min read

ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করুন ১টি পিল অফ মাস্কেই!

ত্বকের যত্নে আমরা কতো কিছুই না করি। তবুও ত্বকে নানা সমস্যা দেখা দিতে থাকে। তেমন সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস । এগুলো এক ধরনের ছোট ব্রণ বা ফুসকুড়ি, যা আমাদের নাকে, গালে, থুতনি এবং কপালে হয়ে থাকে। এছাড়াও আমাদের অনেকের মুখেই রয়েছে অবাঞ্ছিত লোম। যেগুলো আমাদের অনেক দুশ্চিন্তায় ফেলে দেয়। মুখে অতিরিক্ত লোমের কারণে মেকআপ নিলেও দেখতে ভালো লাগে না। তবে এই সমস্যাগুলোর সমাধান যদি একটি পিল-অফ ফেস মাস্কেই হয়ে যায়! তবে তো কথাই নেই। তাহলে চলুন জেনে নিই, কীভাবে বানাবেন এই পিল-অফ ফেস মাস্ক।

ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর  করতে কি কি লাগবে?

(১) হালকা গরম লিকুইড দুধ

ব্লাকহেডস এবং হোয়াইটহেডস দূর করতে দুধ - shajgoj.com

- তরল দুধ অথবা গুড়ো দুধ যেকোনো একটা হলেই চলবে।
- গুড়ো দুধ গরম পানিতে গুলে নিবেন।
- দুধটা খুব বেশী গরম হওয়ার দরকার নেই। এমন গরম হতে হবে, যাতে আপনার হাতের আঙুল ডুবালে তা সহনীয় হয়।



(২) আনফ্লেভারড জেলাটিন

ব্লাকহেডস এবং হোয়াইটহেডস দূর করতে আনফ্লেভারড জেলাটিন - shajgoj.com

- জেলাটিন বিশেষ করে জেলী তৈরিতে ব্যবহার করা হয়। এটি আপনি যেকোনো সুপার শপে পেয়ে যাবেন। খেয়াল রাখবেন জেলাটিনে যেন কোনো ফ্লেভার দেয়া না থাকে।

(৩) ভ্যানিলা এসেন্স

ব্লাকহেডস এবং হোয়াইটহেডস দূর করতে ভ্যানিলা এসেন্স - shajgoj.com

- এই উপকরণটি অপশনাল। যেহেতু আনফ্লেভারড জেলাটিনের গন্ধ অনেকেই পছন্দ করেন না তাই ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তবে না ব্যবহার করতে চাইলেও কোনো সমস্যা নেই।

পিল অফ মাস্ক প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ২ টেবিল চামচ জেলাটিন নিন। এর মধ্যে অল্প অল্প করে গরম দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি যেন খুব বেশী ঘন বা পাতলা না হয়। এর মধ্যে চাইলে ২ ফোটা ভ্যানিলা এসেন্স যোগ করে নিন এবং মিশিয়ে নিন। মিশ্রনটি বানানোর সাথে সাথেই ফেসে ব্যবহার করে নিবেন।

পিল অফ মাস্কটি ব্যবহার বিধি

প্রথমে মুখ ভালোভাবে ফেসওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন। এবারে একটি পরিষ্কার তোয়ালে গরম পানিতে চুবিয়ে নিঙরে নিন। আপনার ফেসে যে যে স্থানে ব্ল্যাকহেডস অথবা হোয়াইটহেডস আছে, সেই স্থানে এই গরম তোয়ালেটি চেপে রাখুন কিছুক্ষণ। এতে ত্বকের পোরগুলো ওপেন হয়ে যাবে। ব্ল্যাকহেডস অথবা হোয়াইটহেডস সহজে উঠে আসতে সাহায্য করবে। এবার তৈরিকৃত মিশ্রণটি হাতের আঙুলের সাহায্যে আপনার ফেস এর যে যে স্থানে ব্ল্যাকহেডস /হোয়াইটহেডস এবং অবাঞ্ছিত লোম রয়েছে সেখানে পুরুভাবে লাগিয়ে নিন। এরপর ২০ মিনিট অপেক্ষা করুন, যতক্ষণ না পর্যন্ত মাস্কটি শুকিয়ে যায়।

মাস্কটি শুকিয়ে গেলে মাস্কের এক সাইড ধরে আস্তে আস্তে টান দিন এবং তুলে ফেলুন। মাস্কটি তুলে ফেলার পর আপনি নিজেই দেখতে পারবেন, মাস্কের সাথে আপনার  ব্ল্যাকহেডস/হোয়াইটহেডস এবং অবাঞ্ছিত লোমগুলো উঠে এসেছে। এরপর ভালো মানের টোনার অ্যাপ্লাই করুন।

বিঃ দ্রঃ এই মাস্কটি খুব ঘন ঘন ব্যবহার না করাই ভালো। যখন, প্রয়োজন পড়বে শুধুমাত্র তখনই ব্যবহার করবেন। এই তো, জেনে নিলেন কীভাবে ১ টি ফেইস মাস্ক ব্যবহার করেই মুখের ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং অবাঞ্ছিত লোম দূর করবেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক 

সম্পর্কিত লেখা

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?
ত্বকের যত্ন

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?

ব্ল্যাকহেডস একটি কমন স্কিন প্রবলেম! ছেলে মেয়ে সবাই-ই কিন্তু এই সমস্যাটা কম বেশি ফেইস করে। ব্ল্যাকহেডস এর নামটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা...

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!

নাকের কালো কালো দানাদার ব্ল্যাকহেডস খুবই বিরক্তিকর, তাই না? এটা খুবই কমন স্কিন প্রবলেম। টিনেজে তো বটেই, বয়স বাড়ার সাথে সাথে ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস-...

অয়েল ফ্রি, ফ্রেশ এবং ব্ল্যাকহেডস মুক্ত স্কিন পেতে ছেলেদের জন্য ৫টি টিপস!
ত্বকের যত্ন

অয়েল ফ্রি, ফ্রেশ এবং ব্ল্যাকহেডস মুক্ত স্কিন পেতে ছেলেদের জন্য ৫টি টিপস!

“ছেলেদের আবার স্কিন কেয়ার! আর কিছু? ছেলেদের এত কিছু লাগেনা বাবাহ! স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্য পর্যন্তই ঠিক আছে” এমন চিন্তা ভাবনা কিন্তু দেখা যায় কম...

আরও পড়ুন

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?

ব্ল্যাকহেডস খুবই পরিচিত একটি স্কিন কনসার্ন এবং এই সমস্যায় কম বেশি প্রায় প্রত্যেকেই টিনেজ থেকে ভুগে থাকে। যত বয়স বাড়ে, এই সমস্যাও বাড়তে থাকে যদি না সঠি...

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?
সুস্থতা

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?

পুরুষদের মতো অনেক সময় মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দেয়। শুধু মুখেই নয়, মেয়েদের শরীরের যেসব স্থানে সাধারণত লোম থাকার কথা নয়, সেসব স্থান...

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

কীভাবে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন?
ত্বকের যত্ন

কীভাবে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন?

আমাদের স্কিনের পোরসগুলোতে প্রতিনিয়তই ময়লা জমে। এই ময়লা ঠিক মতো পরিষ্কার করা না হলে এর উপর আরও বেশি তেল ময়লা জমতে থাকে। এক সময় তা বাতাসের সংস্পর্শ...

মুখে অবাঞ্ছিত লোম | মেয়েদের সমস্যাটির কারণ ও প্রতিকার জানেন?
ত্বকের যত্ন

মুখে অবাঞ্ছিত লোম | মেয়েদের সমস্যাটির কারণ ও প্রতিকার জানেন?

নারী পুরুষ সবার শরীরেই কম বেশি লোম রয়েছে। এটাই স্বাভাবিক, কিন্তু পুরুষ আর নারীভেদে লোমের ধরন ভিন্ন ভিন্ন প্রকৃতির। নারীর ক্ষেত্রে লোম অনেক হালকা পাতল...

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ১০টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

মুখের অবাঞ্ছিত লোম দূর করুন ১০টি ঘরোয়া উপায়ে!

সৌন্দর্য সচেতন নারীদের জন্য মুখের অবাঞ্ছিত লোম খুবই অস্বস্তিকর, লজ্জ্বাজনক। তারা যে কোন উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপর...

…