স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাইট বা ডার্ক করার ইজি হ্যাকস!

আরফাতুন নাবিলা · Jun 09, 2022 · 1 min read

স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাইট বা ডার্ক করার ইজি হ্যাকস!

দোকানে ঘুরে ঘুরে, অনেকগুলো ফাউন্ডেশন থেকে বেছে বেছে নিজের স্কিন টোন অনুযায়ী পছন্দের শেইডটি বাসায় নিয়ে আসলেন। মনে মনে ভাবলেন, এই তো নিজের স্কিন টোন বুঝে ফাউন্ডেশন শেইড কীভাবে কিনতে হয় বুঝে গিয়েছেন! বাড়িতে ফিরেই বাঁধলো বিপত্তি! ইউজ করতে গিয়ে দেখলেন শেইডটি একদম স্কিনের সাথে মানাচ্ছে না। তাহলে উপায়? এমন সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। আজকে জানাবো কীভাবে লাইট বা ডার্ক শেইডের ফাউন্ডেশনের শেইড চেঞ্জ করে স্কিন টোন অনুযায়ী প্রিপেয়ার করা যায়।

স্কিন টোন অনুযায়ী লাইট ফাউন্ডেশনকে যেভাবে ডার্ক করা যায়

স্কিন টোন অনুযায়ী ব্রঞ্জার ও ফাউন্ডেশন মিক্স

১) ব্রঞ্জার ও ফাউন্ডেশন মিক্স 

ফাউন্ডেশন ডার্ক করার জন্য ব্রঞ্জার ইউজ করা খুব ইজি একটি ওয়ে। ব্রঞ্জার যে শুধু ফাউন্ডেশন শেইডকে ডার্ক করে তাই নয়, ফেইসে আনে সান-কিসড লুক। এই ইজি হ্যাকসটি সবার জন্য তো বটেই, বিশেষ করে যাদের স্কিন টোন ব্রাউন তাদের জন্য মাস্ট ট্রাই! পুরো ফেইসে যদি কেউ সান-কিসড লুক না চান, তাহলে জাস্ট চিক, নোজ, ফোরহেড আর চিন এরিয়াতে লাগিয়ে নিলেও পারফেক্ট লুক পাওয়া যাবে।

২) অ্যাড ব্লাশ 

এই হ্যাকসটি বেশ কাজে আসবে যাদের পিংকিশ আন্ডারটোন রয়েছে। প্রথমে হাতে একটু ব্লাশ নিয়ে তাতে ফাউন্ডেশন ভালোভাবে মিক্স করে নিন। এবার ফেইসে স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করুন। যে কোনো অকেশনের জন্য পারফেক্ট সফট পিংকিশ গ্লো পাবেন খুব সহজে!

৩) বিবি ক্রিমের ব্যবহার 

প্রতিদিন মেকআপ না করা হলেও বিবি ক্রিম আমরা অনেকেই ইউজ করি। এই ক্রিমও কিন্তু লাইট ফাউন্ডেশন ডার্ক করতে বেশ হেল্প করবে। তবে হ্যাঁ, সবার আগে দেখতে হবে ক্রিমটি আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে কিনা। বিবি ক্রিমের সাথে ফাউন্ডেশন মিক্স করে নিলে আগের চেয়ে কিছুটা ডার্ক হবে। এবার ন্যাচারাল স্কিন টোন পেতে অ্যাপ্লাই করে নিন।

৪) ইউজ কনসিলার  

আপনার কাছে যদি স্কিন টোন অনুযায়ী কনসিলার থাকে, তাহলে ফাউন্ডেশনে কয়েক ড্রপ মিক্স করে নিন। মিক্স করা মানে কিন্তু একবারে অনেকখানি কনসিলার মিশিয়ে দেওয়া নয়। লাইট ফাউন্ডেশনকে ওয়ার্ম টোনে নিয়ে আসার জন্য খুব অল্প পরিমাণে কয়েক ড্রপ ডার্ক কনসিলার মেশাতে হবে। কনসিলারের পরিমাণ বেশি হয়ে গেলে ফাউন্ডেশন বেশি ডার্ক হয়ে যেতে পারে। এতে কিন্তু মেকআপ দেখতে একদমই ভালো লাগবে না।

স্কিন টোন অনুযায়ী কনসিলার ইউজ করা

৫) ফেইস পাউডার ও ফাউন্ডেশন ব্লেন্ড  

মেকআপের অ্যাসেনশিয়াল একটি পার্ট হচ্ছে ফেইস পাউডার। অনেক মেকআপ প্রবলেমকে কুইক ফিক্স করা যায় এর সাহায্যে। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর ফেইস পাউডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

৬) ডার্ক ও লাইট শেইডের ফাউন্ডেশন মিক্স  

অন্য কোনো আইডিয়া যদি আপনি নাও জেনে থাকেন এটার কথা হয়তো একবার হলেও আপনার ভাবনায় আসতে পারে। ঠিকই ধরেছেন! লাইটকে ডার্ক করার জন্য আপনি ইজিলি ইউজ করতে পারেন ডার্কার শেইডের একটি ফাউন্ডেশন। এখানকার ট্রিকসটা হচ্ছে, ডার্ক ফাউন্ডেশনটি কয়েক ড্রপ করে লাইটটির সাথে মিক্স করতে হবে। যতক্ষণ আপনার পছন্দের শেইড না আসছে ততক্ষণ মিক্স করতে থাকুন। খেয়াল রাখবেন, শেইডটি যেন আবার বেশি ডার্ক না হয়ে যায়!

লাইট ফাউন্ডেশন যেভাবে ইউজ করা যায়

অনেকের কাছে লাইট ফাউন্ডেশন ডার্ক করা কিছুটা ঝামেলা মনে হতে পারে। তাই বলে কি ফেলে দেবেন বা ইউজ করবেন না ভাবছেন? কোনোটাই করার দরকার নেই। কীভাবে লাইট ফাউন্ডেশনও ইজিলি ইউজ করতে পারবেন তার কয়েকটি টিপস জেনে নেই চলুন-

১) হাইলাইটার হিসেবে 

মেকআপ মানেই যে খুব হার্ড রুলস ফলো করতে হয় এমন নয়। লাইট ফাউন্ডেশন কিন্তু খুব ভালো হাইলাইটার হিসেবে ইউজ করা যায়। চিক, নোজ, ফোরহেড ও বোল্ড কন্টোর্ড লুক পেতে চিন এরিয়াতে লাগিয়ে নিন এই ফাউন্ডেশন। ব্যস! যে কোনো অকেশনের জন্য আপনি একদম রেডি!

হাইলাইটার

২) ডার্ক মেকআপকে লাইট করতে

আপনার কাছে এমন কোনো মেকআপ প্রোডাক্ট থাকতে পারে যেটি হয়ত বেশ ডার্ক। সেই প্রোডাক্টকে লাইট করার জন্য এটি ইউজ করা যায়। তবে কিন্তু ইউজ করতে হবে খুব অল্প পরিমাণই!

ফাউন্ডেশন ডার্ক হলে কী করবো?

লাইট ফাউন্ডেশন হলে কীভাবে ডার্ক করা যায় সেই উপায় তো জানা হলো। কিন্তু যদি উল্টোটা হয়? ডোন্ট ওরি! এর সল্যুশনও আছে! চলুন জেনে নেই ডার্ক ফাউন্ডেশনকে লাইট করার ইজি কয়েকটি ওয়ে-

১) ফিনিশিং পাউডারের ব্যবহার

ডার্ক ফাউন্ডেশনকে লাইট করার জন্য ফিনিশিং পাউডার ইউজ করতে পারেন। যেহেতু এই পাউডারটি এমনিতেই লাইট কালারের হয়, তাই ফাউন্ডেশনকে লাইট করার জন্য এটি বেশ হেল্পফুল।

২) ময়েশ্চারাইজার ব্যবহার

যদি ফাউন্ডেশন ডার্ক হয়, ময়েশ্চারাইজার দিয়ে খুব ইজিলি ফাউন্ডেশনের পিগমেন্টেশন লাইট করা যায়।

৩) লাইটার শেইডের ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করা

যদি আপনার কাছে লাইট কালারের ফাউন্ডেশন থাকে, তাহলে সেটা দিয়েও ডার্ক ফাউন্ডেশন লাইট করা যায়। ডার্কটির সাথে কয়েক ড্রপ লাইট ফাউন্ডেশন ভালোভাবে মিক্স করে স্কিন টোন অনুযায়ী বানিয়ে নিন আপনার জন্য পারফেক্ট ফাউন্ডেশন শেইড!

 

এই তো জেনে নিলেন, ডার্ক ও লাইট ফাউন্ডেশন নিয়ে বেশ কয়েকটি হ্যাকস। অথেনটিক যে কোনো মেকআপ প্রোডাক্টস কেনার জন্য আমার ভরসার জায়গা সাজগোজ। মেকআপসহ স্কিন ও হেয়ার কেয়ারের যে কোনো প্রোডাক্ট কিনতে সাজগোজের চারটি শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন।

ছবিঃ সাজগোজ

সম্পর্কিত লেখা

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

আরও পড়ুন

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

ফাউন্ডেশন শপিং গাইড
মেকআপ

ফাউন্ডেশন শপিং গাইড

ফাউন্ডেশন কিনতে গিয়ে একবারের জন্য দ্বিধাগ্রস্থ হননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। স্কিনে স্যুট করবে কিনা, সঠিক শেড পাওয়া যাবে কিনা, দেওয়ার পরে মুখটা...

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?
মেকআপ

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

বেশ অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আউটফিটও পরে ফেলেছেন। মেকআপ করতে যেয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

…