কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশ প্যালেট

সাজগোজ উপ সম্পাদক · Apr 02, 2015 · 1 min read

কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশ প্যালেট

আজকে রিভিউ দেবো কোস্টাল সেন্টস এর বেস্ট সেলিং প্রোডাক্ট গুলোর মধ্যে একটির। এটি হল কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশপ্যালেট। যারা নতুন মেকাপ করা শুরু করছেন বা যারা নিয়মিত মেকাপ করেন এমনকি অনেক প্রফেশনাল মেকাপ আর্টিস্টরাও এই প্রোডাক্টটি পছন্দ করছেন মেকাপের জন্য। কোস্টাল সেন্টস এর আরও প্রোডাক্ট ব্যবহার করলেও এই প্রোডাক্টটি যারাই ব্যবহার করেছেন তারা এর সুনাম করতে ভোলেননি কখনো। কালো রঙের ম্যাট কেসের এই ছোট প্যালেটে কী আছে এমন? চলুন দেখে নিই-

[picture]

কন্টোর ব্লাশ প্যালেটটিতে আছে মোট ৬ টি কালার। ফেসে মেকাপের সময় কন্টোর, হাইলাইট আর ব্লাশ এর সব কাজ যদি একবারে সেরে ফেলতে চান, তবে এই কন্টোর ব্লাশ প্যালেট আপনার জন্য আদর্শ। এতে রয়েছে হাইলাইটের জন্য ৩ টা কালার, কন্টোর এর জন্য একটি ব্রাউন শেডের কালার আর ২টা রেগুলার পিঙ্ক কালারের ব্লাশ। ৬ টা কালারই অনেক বেশি পিগমেনটেড।

প্রথমে আসি প্যালেটের হালকা কালার এর হাইলাইটার গুলোতে। প্রথম হাইলাইট কালারটা হল সাদা। ম্যাট ফিনিশের এই হাইলাইটার দিয়ে আপনি চেহারার যেসব জায়গা হাইলাইট করতে চান তা খুব সহজেই মার্ক করে নিতে পারেন। অয়েলি স্কিনের অধিকারীরা হাইলাইট এর পর্ব এটা দিয়ে সেরে ফেলতে পারবেন। দ্বিতীয় হাইলাইট পাউডারটা হল একটু ওয়ার্ম পিঙ্কিশ আর পিচি টোনের। ব্লাশের রঙ হালকা করতে খুব সহজেই এটার সঙ্গে মিক্স করে ইউজ করতে পারেন। চাইলে ফেস পাউডার হিসেবে পাউডার ব্রাশের সাহায্যে হালকা করে পুরো মুখে বুলিয়ে নিতে পারেন, একটা ম্যাট লুক আসবে। এর পরের তৃতীয় হাইলাইট কালারটাতে হালকা ফ্যাকাশে হলদে আভা রয়েছে। আমার ইয়ালো আন্ডার টোনের ত্বকে হাইলাইটার হিসেবে চমৎকার কাজ করে এটি। চোখের নিচে কন্সিলার দেওয়ার পরে সেটিং পাউডার হিসেবে আমার খুব প্রিয় এটি। ব্যবহার করি হাইলাইটার হিসেবেও। এমনকি ফাউনডেশন দেওয়ার পরে পাউডার হিসেবেও খারাপ না। ম্যাট হওয়ার কারণেই প্রেসড পাউডার হিসেবে এই লাইট কালার গুলো আমি মাঝে মাঝে ব্যবহার করি। ভ্রমণের সময় সঙ্গে রাখলে আলাদা করে আর ফেস পাউডার নেওয়ার প্রয়োজন হয়না।

এবার আসি কন্টোরের ব্রাউন শেডের কালারটায়। ফর্সা ত্বকের অধিকারীরা হয়ত মনে করতে পারেন যে এই ব্রাউন টোনের কালারটা তাদের স্কিনে কন্টোরের জন্য বেশ ডার্ক হয়ে যাবে। এমনকি আমিও তাই মনে করেছিলাম। স্কিন টোন অনুযায়ী প্রথমবার ইউজ করার আগে একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে ব্রাশে কত টুকু পরিমাণ প্রোডাক্ট নিলে তা আপনার চেহারাকে পারফেক্ট কন্টোর লুক এনে দিতে পারবে। ফর্সা ত্বকের অধিকারীদের জন্য অল্প আর উজ্জ্বল শ্যামলাদের জন্য তার থেকে একটু বেশি পরিমাণ নিয়ে কন্টোর করতে হবে তাহলে চেহারার আকৃতিটা সুন্দর ভাবে ফুটে উঠবে। এক্ষেত্রে Angled Blush brush ইউজ করলে সুবিধা হবে।

ব্লাশের জন্য এই প্যালেটে রয়েছে ২ টি কালার। একটি হল মিডিয়াম পিঙ্ক আরেকটি হল মভ আন্ডারটোনের একটু গাঢ় শেডের পিঙ্ক। হালকা ও গাঢ় রঙ দুটোই যথাক্রমে দিনে আর রাতে ব্যবহার করা যায়, তবে মিডিয়াম পিঙ্কটা কুল আন্ডার টোনের স্কিনে আর মভ শেডের পিঙ্কটা ওয়ার্ম আন্ডারটোনের স্কিনে ভালো যাবে। হালকা রঙটা “নো মেকাপ লুক” এর জন্য পারফেক্ট। তবে আমার কাছে মনে হয়েছে এটা রেগুলার এবং প্রফেশনাল; দুই রকম মেকাপ ব্যবহারকারীরা যেন ব্যবহার করতে পারেন তাই ব্লাশের রঙে এই সামান্য তফাৎটুকু করা হয়েছে। প্যালেটের এই ব্লাশগুলো ম্যাট হলেও খুব সামান্য শিমারের ছোঁয়া রয়েছে এতে, যেটা স্কিনে এপ্লাই করার পরে চকচকে ভাব না এনে বরং একটা ন্যাচারাল হেলদি গ্লো এনে দেয় চেহারায়। স্কিন টোন অনুসারে মিক্স আর ম্যাচ করে ব্লাশ গুলো ইউজ করতে পারবেন অনায়াসেই। এখানে একটা কথা বলে রাখা ভালো। সেটা হল ব্লাশ দুটি অনেক বেশি পিগমেনটেড। যার কারণে খুব অল্প পরিমাণ ব্লাশ প্রয়োজন হয় যদি না আপনি খুব ভারী মেকাপ করেন। তাই সফট ব্রিসলের ব্লাশ ব্রাশে অল্প পরিমাণ ব্লাশই গালে হালকা গোলাপি আভা ছড়াতে যথেষ্ট।

ভাবছেন কোথায় পাবেন? কোস্টাল সেন্টস এর ওয়েব সাইটে অর্ডার করলেই পাবেন। দেশে পাবেন যমুনা ফিউচার পার্কের Sapphire এ। দাম পড়বে ২৬৫০ টাকা। চাইলে তাদের ফেসবুক পেজ থেকে অনলাইনে অর্ডার করতেও পারেন।

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

ছবিঃ কোস্টালসেন্টস.কম 

সম্পর্কিত লেখা

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

স্কিনটোন অনুযায়ী সঠিক ব্লাশ শেইড সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

স্কিনটোন অনুযায়ী সঠিক ব্লাশ শেইড সিলেক্ট করবেন কীভাবে?

মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একটা পিংক শেইডের ব্লাশের দিকে চোখ আটকে যায় রুবাইদার। পিংক খুব পছন্দের কালার হওয়ায় রুবাইদা সাথে সাথেই ব্লাশটা কিনে ফেলে।...

আরও পড়ুন

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?
মেকআপ

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?

এখন সব নারীরাই সৌন্দর্য সচেতন। সৌন্দর্যের কথা ভাবলে প্রথমেই মাথায় আসে মেকআপের কথা। এখন দেখা যায় প্রায় প্রতিদিনই মেয়েরা মেকআপ করেই বের হচ্ছেন। পরিবেশ ও...

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল
হাউ টু

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল

ফাউন্ডেশন দেয়ার পর আমাদের চেহারা একটা সমান ক্যানভাসে পরিনত হয় কিন্তু আমাদের স্বাভাবিক চেহারায় রঙের তারতম্য থাকে এবং খানিকটা আলোছায়ার খেলা থাকে। কন...

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

হাইলাইটার নিয়ে যত কথা
মেকআপ

হাইলাইটার নিয়ে যত কথা

মেক-আপের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে হাইলাইটার। খুব সুন্দর করে সাজুগুজু করার পর সঠিক ভাবে হাইলাইটার দিতে না পারলে বা ভুল জায়গায় হাইলাইট করার মাধ্যমে স...

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?
মেকআপ

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?

প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য খুব সুন্দর করে মেকআপ করেছেন। কিন্তু লাইট পড়লেই ফেইস দেখতে অতিরিক্ত হাইলাইটেড লাগছে। ফেইসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অতিরি...

নিখুঁত মেকাপের কিছু টিপস!
মেকআপ

নিখুঁত মেকাপের কিছু টিপস!

মেকাপ মানে হচ্ছে, খুঁতগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্যটুকু আরো আকর্ষনীয়ভাবে উপস্থাপন করা। আর এই জন্যে আমাদের কিন্তু তোড়জোড়েরও শেষ নেই। কিন্তু এই এতো তোড়জ...

…