ঈদের আগ মূহুর্তের প্রস্তুতি

sub-editor · Jul 02, 2016 · 1 min read

ঈদের আগ মূহুর্তের প্রস্তুতি

[topbanner]

পবিত্র রমজান মাস প্রায় শেষ হতে চলেছে। কিছুদিন পড়েই বিশ্ব মুসলিমের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। সর্বশক্তিমান আল্লাহ্‌র জন্য দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিমদের জন্য এই ঈদ। এই দিনটি জুড়ে থাকে নানা আয়োজন। বিভিন্ন আইটেম রান্না করার পাশাপাশি কাছের মানুষগুলোর জন্য আরও অনেক কিছুই করা হয়।

যথাযথ প্রস্তুতি এখন নিয়ে রাখলে ঈদের দিনে অযথা সময় নষ্ট হবে না। কিছু জিনিস মাথায় রাখলে সব কাজই অনেক সহজ হবে।

[picture]

১। বাসার কোন দিকটা কীভাবে সাজাবেন তা এখনই ঠিক করে নিন। ফার্নিচার এদিক ওদিক করার প্রয়োজন বোধ করলে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। ফার্নিচারগুলো যেভাবে রাখলে বাসাটা খোলামেলা লাগবে সেভাবে রাখুন। কেননা ঈদের দিন অনেক মেহমান আসবে। জানালার পর্দা, কুশন কভার ইত্যাদি ধুয়ে ইস্ত্রি করে রাখুন। ইবাদতের জায়গা আর জায়নামাজ পরিষ্কার করুন।

বাসার আনাচে কানাচের ধুলো ঝেড়ে নিন। প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রেখে কিচেন পরিষ্কার করে ফেলুন। ডাইনিং স্পেস আর ড্রয়িং রুম শোপিস, ফুলদানী দিয়ে মনমত সাজিয়ে ফেলুন।

eid preparation

২। ঈদের দিনে কী রান্না করবেন তা এখনই ঠিক করে নিন। তার জন্য প্রয়োজনীয় সব কিছু লিস্ট করে বাজার থেকে আনিয়ে রাখুন। মশলা গুঁড়ো করে কিংবা বেটে রাখুন।

৩। ঈদের দিনের জন্য প্যাকেটজাত দুধ, কোল্ড ড্রিংকস, জ্যুস, আইসক্রিম ইত্যাদি এনে ফ্রিজে রেখে দিন।

eid preparation 2.png

৪। নিজের পোশাক আর বাচ্চাদের পোশাক রেডি করে রাখুন। পোশাকে কোনো ধরণের কাজ বাকি থাকলে দর্জির কাছ থেকে ঠিক করিয়ে আনুন। নয়ত ঈদের শেষ মূহুর্তে দর্জিদের কাজের চাপ বেড়ে যাবে।

৫। চুল, হাত পা অথবা মুখের যত্নে প্যাক লাগাতে পারেন। চুল পার্লারে গিয়ে ইচ্ছে মত স্টাইলে কাটিয়ে আসুন। নতুন কোনো হেয়ার কাট নিলে আগে কাটানোই ভালো। কেননা ঈদের এক দিন দুই দিন আগে চুল কাটালে ঈদের দিন একদম নতুন লুকে বেমানান লাগতে পারে। তাছাড়া তখন পার্লারে ভিড় বেড়ে যাবে।

৬। ঈদের দিনের মেকআপের জন্য প্রয়োজনীয় সব কসমেটিকস কেনা হয়ে গেলে ড্রেসিং টেবিলে তা মেকআপ ব্রাশ, স্পঞ্জসহ গুছিয়ে রাখুন। যাতে সাজার সময় হাতের কাছেই সহজে সব পেতে পারেন। কী লুকে সাজবেন তাও সিলেক্ট করে নিন। হেয়ার স্টাইল ঠিক করে নিন। হেয়ার ব্যান্ড, চিরুনি ধুয়ে রাখুন।

eid preparation 3.png

৭। বাজার থেকে মেহেদী টিউব অথবা কোণ এনে রাখুন। মেহেদী ডিজাইন পছন্দ করে রাখুন। কাঁচা মেহেদী পাতা ঈদের আগের দিন সন্ধ্যার আগেই আনিয়ে নিয়ে বেটে নিন কিংবা কোণ তৈরি করে নিবেন। মেহেদী যদি পার্লারে দিতে চান তাহলে আগেই গিয়ে লাগিয়ে নিন।

৮। আর সবচেয়ে জরুরি। বাচ্চাদের জন্য আর প্রিয় মানুষের জন্য ঈদ গিফট কিনে, র‍্যাপিং পেপারে মুড়িয়ে লুকিয়ে রাখুন।

eid preparation 4.png.jpg

ঈদের দিনকে আরও আনন্দময় করে তুলুন।

ছবি - ক্লাসিড্রেসি.কম

লিখেছেন- নীল

সম্পর্কিত লেখা

লাইফ স্টাইল

ঈদের আয়োজন | প্রস্তুতি হোক শুরু মাত্র ৫টি টিপসের মাধ্যমেই

মুসলমানদের ঘরে ঘরে রোজার পাশাপাশি চলছে ঈদের আয়োজনও। আর তাই ঘরের কর্তা-গিন্নীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন হিসাব-নিকাশ করতে করতে, খরচপত্র সব নজরে থাকা চাইতো!...

মেহেদী | জানা-অজানা কথা
স্টাইল

মেহেদী | জানা-অজানা কথা

মেহেদী ব্যাপারটা বাঙালি তথা বিশ্বের প্রায় সব দেশের নারীদের কাছেই বেশ শৌখিন আর পছন্দের একটি বিষয়। মেহেদী দিতে ভালোবাসেনা এমন কোন নারী খুঁজে পাওয়া কঠিন...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়

খরচের খাতায় বেশ বড়সড় হিসেব যোগ করার সময় আবার এসেছে বছর ঘুরে। সামনে ঈদ বলে কথা! যার যার সাধ্য মতন প্রস্তুতি নেয়া হবে ঈদের আয়োজন সম্পূর্ণ করতে। সাধ ও সা...

আরও পড়ুন

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা...

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন
স্টাইল

সুন্দর এবং দৃষ্টিনন্দন ৬টি মেহেদী ডিজাইন

বর্তমানে আমাদের সংস্কৃতিতে মেহেদী কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় বিয়ে, ঈদ, পূজো, নববর্ষ এর মত উৎসবগুলোতে। আসলে বর্তমানে মেহেদী যেন অন্য এক উৎসবের নাম।...

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?
মেকআপ

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

দেখতে দেখতে ঈদ চলেই এলো! ঈদ নিয়ে সবার মনেই থাকে আলাদা এক্সাইটমেন্ট। তাই সকাল হোক কিংবা রাত, এই দিন একটু সাজগোজ তো করতেই হয়। যেহেতু ঈদের দিন সকালে সাধা...

ঈদের প্রস্তুতি | মাত্র ৯টি টিপস মেনে উৎসব হোক পারফেক্ট
গৃহসজ্জা

ঈদের প্রস্তুতি | মাত্র ৯টি টিপস মেনে উৎসব হোক পারফেক্ট

ঈদের দিন কোন পোশাক পরবেন, কীভাবে মেকআপ করবেন এসব বিষয়ে তো আগে থেকেই ঠিক করে রাখা হয়, তাই না? তবে এসবের পাশাপাশি এটাও মনে রাখা প্রয়োজন যে, ঈদের দিন আপন...

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?
সম্পর্ক

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?

রমজান মাসে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রতিদিন আমাদের পুরো পরিবার একত্র হয়ে থাকে। আর নয়তো সাধারণত এটা হয় না। তাই পবিত্র ঈদ-উল- ফিতর-এই পরিবারকে...

…