বিয়ের আগে প্রস্তুতি

সাজগোজ উপ সম্পাদক · Mar 08, 2015 · 1 min read

বিয়ের আগে প্রস্তুতি

বিয়ের মত বিশেষ মুহূর্তে বর কনের দিকেই সবার নজর থাকে। আর তাই এ সময়ে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর দেখাতে চাই বিয়ের আগ থেকেই বিশেষ পরিচর্যা। বর্তমান বিয়ে গুলোতে এর আয়োজনের অধিকাংশ চাপই এসে পড়ে বর-কনের ওপর। বিয়ের শপিং, অনুষ্ঠান আয়োজন, প্ল্যানিং ছাড়াও নতুন জীবনে প্রবেশের ভয়ভীতিসহ নানা চিন্তা এসে মাথায় ভর করে। তাই সব মিলিয়ে উভয়ের চোখেমুখেই থাকে ক্লান্তির ছাপ। মুখ ও শরীরের ত্বকে দেখা দেয় নানা সমস্যা। তাই সবকিছুর মধ্যেই নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। নিয়মিত ত্বকের যত্নের পাশাপাশি বিয়ের অন্তত এক মাস আগে থেকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে ভালো কোনো বিউটি স্যালুনে গিয়ে ঠিক করে নিতে হবে গ্রুম সিডিউল।

[picture]

বিয়ের আগে প্রস্তুতি হিসেবে ঘরে বসেই নিয়মিত কিছু যত্ন নেয়া যেতে পারে-

ত্বকের যত্ন:

  • ত্বক সতেজ এবং সুন্দর রাখতে হলে আর্দ্রতা রক্ষা করতে হয়। বিয়ের আগে শরীর এবং ত্বকের সুস্থতায় প্রতিদিন যত বেশি সম্ভব পানি পান করুন ও ফল খান।
  • ক্লিনজার দিয়ে দিনে দুবার মুখ ধুতে হবে। এরপর মুখ শুকিয়ে এলে আবার টোনার দিয়ে মুখ মুছে নিন। এরপর আপনার ত্বকের জন্য উপযুক্ত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • ত্বকের মরা কোষ ঝরানোর জন্য ২ টেবিল চামচ ওটমিল ও অ্যালোভেরার জেল, ২ চা চামচ চিনি এবং ১ চা চামচ লেবুর রস একসঙ্গে মিলিয়ে ত্বকে ব্যবহার করে ৩ মিনিট পর ভেজা ও নরম হাতে ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে প্রতি সপ্তাহে একবার মরা চামড়ার কোষ ঝরানো যেতে পারে।

চুলের যত্ন:

  • প্রতিদিন একটি করে ডিম মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করে ২০ মিনিট পর ধুয়ে নিতে পারেন। অথবা তিনটা অ্যালোভেরার পাতা থেকে ভালো করে জেল বের করে নিয়ে মধু মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে একবার করে তিন মাস এভাবে পরিচর্যা করতে থাকুন।
  • সপ্তাহে দুই থেকে তিন দিন নারকেলের দুধ, পাতি লেবুর রস ও নিমপাতা বাটা মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। শেষে দুধ ও মধুর মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন।
  • চুলের রুক্ষতা দূর করতে সপ্তাহে তিন দিন চুলে তেল লাগিয়ে এ প্যাকটি ব্যবহার করুন। এক চামচ নারকেল তেল, এক চামচ কাস্টার অয়েল, এক চামচ ভিনেগার, এক চামচ শ্যাম্পু, একটা পাকা কলা ও এক চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিট। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

পেডিকিওর-মেনিকিওর:

হাত-পায়ের নখগুলো পছন্দমতো শেপে কেটে নখে ক্রিম লাগিয়ে নিন। একটি পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণ ও লেবুর রস মিশিয়ে তাতে হাত-পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর তোয়ালে দিয়ে হাত ও পা মুছে নিন।

আরও কিছু টুকিটাকি

  • নিজেকে রিল্যাক্স রাখতে ভালো কোনো স্পা থেকে বডি ম্যাসাজ বা অ্যারোমা থেরাপি নিয়ে নিতে পারেন।
  • মনের চাপ কমাতে বিয়ের আগে থেকে বিভিন্ন রকম এক্সারসাইজ করতে পারেন।
  • বিয়ের আগের দিন হাতে মেহেদি লাগান। বিয়ের সাজের দিন পার্লারে যাওয়ার আগে ফুল কিনে রাখুন।
  • শাড়ি, গহনা, জুতাসহ সব জিনিস সঙ্গে নিয়ে নিন।

মানসিক প্রস্তুতি: বিয়ের পর অনেক দায়িত্ব বেড়ে যায়। তাই বিয়ের আগে থেকে বাস্তবতার দিকেও নজর দিতে হবে। মা কিংবা কাছের অভিজ্ঞ কেউ কনেকে ইতিবাচকভাবে জীবনের বাস্তবতা বুঝিয়ে বলতে পারেন। ছেলেমেয়ে দুজনকেই পরস্পরের পরিবারের সঙ্গে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে। তা হলে দাম্পত্য জীবনে অনেক সমস্যা এড়িয়ে চলা সম্ভব। নিজের, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববান হতে হবে। নিজের স্বভাবের কোনো নেতিবাচক দিক থাকলে সেগুলো সংশোধনের চেষ্টা করতে হবে। নিজেদের সবদিক বিয়ের আগে পারস্পরিকভাবে আলোচনা করলে বোঝাপড়ার শুরুটা ভালো হবে। প্রতিটি পরিবারের আলাদা নিয়ম কানুন, আচার-ব্যবহার থাকে। সেসব আগে থেকে জেনে নিতে পারলে পরে নতুন সদস্যের বুঝতে সহজ হয়। এসব ক্ষেত্রে শুধু মেয়েরাই মানিয়ে চলবে তা নয়, ছেলের পরিবারকেও এ বিষয়ে বড় ভূমিকা পালন করতে হবে। শাশুড়ি নিয়ে অনেক মেয়ের মনে চিন্তা থাকে। বিয়ের আগে সুযোগ থাকলে মেয়ের সঙ্গে ছেলের পরিবার কথা বলে নিতে পারে। তবে শুরুতেই মেয়েকে নেতিবাচক কোনো বিষয় বলা উচিত নয়। বিয়ের আগে এবং পরে আমাদের জীবনে বেশ বড় পরিবর্তন হয়। তাই এ সময়টি পরিবারের সবার সঙ্গে উপভোগ করুন। সব মিলিয়ে বিয়ের আগের সময়টাতে মানসিক চাপমুক্ত থাকুন।

লিখেছেন - ফাহমিদা আহমেদ

সম্পর্কিত লেখা

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

বিয়ের সাজের যত কথা
ব্রাইডাল

বিয়ের সাজের যত কথা

হবু কনেদেরকে অভিনন্দন! বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, তাইতো? তবে এটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিয়ের পরিকল্পনা...

আরও পড়ুন

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?
বিউটি টিপস

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?

সব মেয়েদের জীবনে বিয়ের দিনটা স্পেশাল! কিন্তু বিয়ের দিনে দেখতে কেমন লাগবে তা নিয়ে কিন্তু প্রতিটি কনের মনে একবার হলেও শঙ্কা জাগে। যান্ত্রিক শহরে ব্যস্ত...

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)

বর ও কনে উভয়ের বিয়ের পোশাক থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর-কনে দুজনেই চায় এদিনে তাদের সুন্দর করে উপস্থাপন করতে। কারণ তাদের ঘিরেই তো সব আয়োজন। তাই বিয়ে...

প্রি-ব্রাইডাল সাজগোজ
ব্রাইডাল

প্রি-ব্রাইডাল সাজগোজ

বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর একটি। বিশেষ করে একটি মেয়ের জীবনে। বিয়েতে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিয়ের কনে। তাই বিয়ের দিন কনে...

হবু কনের হেয়ার কেয়ার | স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে খেয়াল রাখুন ৭টি বিষয়
চুলের যত্ন

হবু কনের হেয়ার কেয়ার | স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে খেয়াল রাখুন ৭টি বিষয়

উইন্টার সিজন মানেই বিয়ের মৌসুম। ওয়েডিং মেকআপ, ড্রেস, ইভেন্ট ডেকোরেশন, ফুড, ইনভাইটেশন এসবের মধ্যে নিজের যত্নের কথা ভুলে যাচ্ছেন না তো? সেদিন আপনি-ই কিন...

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?
ব্রাইডাল

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?

এই সময়ে যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন সেটা হলো, "কীভাবে নিব বিয়ের আগে নিজের স্কিনের যত্ন?" আমার মনেও ছিল ঠিক এই প্রশ্নটিই। আমার বিয়ে হয়...

…